Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আয়কর রিটার্নের এই ৩ ভুল সংশোধন করা যাবে
    অর্থনীতি

    আয়কর রিটার্নের এই ৩ ভুল সংশোধন করা যাবে

    নিউজ ডেস্কUpdated:এপ্রিল 30, 2026এপ্রিল 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় অনেক করদাতাই নানা ধরনের ভুল করে বসেন। কেউ আয়-ব্যয়ের হিসাব সঠিকভাবে মিলাতে পারেন না। আবার কেউ সম্পদের তথ্য দিতে গিয়ে অসঙ্গতি রেখে ফেলেন। কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবেও সঠিক তথ্য গোপন করা হয়। তবে ভুল হয়ে গেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশের আয়কর আইনে নির্দিষ্ট শর্তে সেই ভুল সংশোধনের সুযোগ রাখা হয়েছে।

    তবে এই সুযোগ সবার জন্য নয়। কোনো করদাতার রিটার্ন যদি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিরীক্ষার জন্য নির্বাচিত হয়, তাহলে আর সংশোধনের সুযোগ থাকে না। চলতি বছরে প্রায় ৮৮ হাজার করদাতার রিটার্ন যাচাই-বাছাইয়ের জন্য নিরীক্ষায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব করদাতা পরে আর রিটার্ন সংশোধন করতে পারবেন না।

    আয়কর আইন অনুযায়ী তিন ধরনের ভুল সংশোধনের সুযোগ রয়েছে। যদি কোনো করদাতা বুঝতে পারেন যে তাঁর করের হিসাব সঠিক হয়নি কিংবা প্রদত্ত তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে, তাহলে তিনি সংশোধিত রিটার্ন জমা দিতে পারবেন। যেসব তথ্য সংশোধন করা যাবে সেগুলো হলো—

    • প্রদর্শিত আয়ের ভুল
    • দাবি করা কর অব্যাহতি বা কর ক্রেডিটের ভুল
    • অন্য যেকোনো যৌক্তিক কারণে হওয়া ত্রুটি

    রিটার্ন সংশোধনের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেগুলো হলো—

    • রিটার্ন জমা দেওয়ার ১৮০ দিনের মধ্যে সংশোধন করতে হবে
    • একই করবর্ষে একবারের বেশি সংশোধিত রিটার্ন দেওয়া যাবে না
    • রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচিত হওয়ার পর আর সংশোধন করা যাবে না

    করদাতাদের সুবিধার জন্য অনলাইনে সংশোধিত রিটার্ন জমার ব্যবস্থা চালু করেছে এনবিআর। এজন্য এনবিআরের ওয়েবসাইটে প্রবেশ করে সংশোধন অপশন ব্যবহার করতে হবে। তবে সংশোধনের ফলে করের পরিমাণ বেড়ে গেলে অতিরিক্ত করের সঙ্গে বিধি অনুযায়ী জরিমানাও পরিশোধ করতে হবে। এছাড়া যাঁরা অনলাইনে সংশোধনের অপশন চালু করবেন, তাঁদের অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল সম্পন্ন করতে হবে।

    চলতি বছরে প্রায় সাড়ে ৪২ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। তাঁরা বার্ষিক আয়-ব্যয়ের তথ্য উল্লেখ করে রিটার্ন দাখিল করেছেন। অন্যদিকে দেশে বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখ টিআইএনধারী রয়েছেন।

    সিভি/এম

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৭৫ শতাংশ ব্যাংক ঋণ যাচ্ছে বড় কোম্পানিতে, বঞ্চিত ছোট উদ্যোক্তারা

    জুলাই 28, 2026
    অর্থনীতি

    বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন?

    জুলাই 28, 2026
    অর্থনীতি

    ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.