Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতের শেয়ারবাজারে একদিনে সূচক কমেছে ৯৩০ পয়েন্ট
    অর্থনীতি

    ভারতের শেয়ারবাজারে একদিনে সূচক কমেছে ৯৩০ পয়েন্ট

    সিভি ডেস্কUpdated:অক্টোবর 24, 2024অক্টোবর 24, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের শেয়ারবাজারে গতকাল ব্যাপক দরপতন ঘটেছে, যেখানে প্রধান সূচক সেনসেক্স ৯৩০ পয়েন্ট কমে ৮০ হাজার ২২০ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে, নিফটির সূচকও ৩০০ পয়েন্ট কমে ২৫ হাজারের নিচে গিয়ে দাঁড়িয়েছে। বাজারের প্রতিটি খাতে দুর্বলতা দেখা যাচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এই মাসে ধারাবাহিকভাবে শেয়ারবাজারের পতন ঘটে চলেছে এবং চলতি সপ্তাহের শুরুতেই বড় ধরনের দরপতনের সাক্ষী হয়েছে বাজার।

    ভারতের শেয়ারবাজারের মূলধন কমেছে ৮ দশমিক ৯ লাখ কোটি রুপি, যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এদিকে, মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময়ও শেয়ারবাজারে পতন হয়েছিল, তবে পরে বাজার পুনরুদ্ধার করেছিল। কিন্তু চলতি অক্টোবরে আবারও সেই একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

    বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতি সুদ হ্রাস করার সম্ভাবনা এবং দেশটির বন্ডের সুদহার বৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে তাদের বিনিয়োগ তুলে নিচ্ছেন। এছাড়া, চীনের অর্থনীতি চাঙা করতে নতুন প্রণোদনা দিচ্ছে, যা ভারতীয় বাজারের জন্য আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

     

    চলতি মাসে সূচকের পতনের পেছনে ইরান-ইসরায়েল সংঘাতের অনিশ্চয়তাও একটি প্রধান কারণ। ১ অক্টোবর ইসরায়েলে তেহরান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, আর ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে স্থল অভিযান শুরু করেছে। এই যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব ভারতীয় শেয়ারবাজারে পড়ছে।

    পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দামও বেড়েছিল, যদিও পরে তা কিছুটা কমেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইসরায়েল যদি ইরানের তেলক্ষেত্রে হামলা চালায়, তাহলে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি পাবে, যা ভারতের মতো তেল আমদানিকারী দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এই উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা বাজার থেকে টাকা সরিয়ে নিচ্ছেন।

    ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সেবি সম্প্রতি বেশ কিছু কড়াকড়ি আরোপ করেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। একই সাথে, চীনের শেয়ারবাজারে নতুন ঊর্ধ্বগতি দেখা যাওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের একাংশ ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

    বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির ফলে ভারতের শেয়ারবাজারে পতন অব্যাহত রয়েছে। গতকাল থেকে টানা ১৬ দিন ধরে এই পতন চলমান। ২৭ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা ৯৩ বাজার থেকে ৫০০ কোটি রুপি তুলে নিয়েছেন। অক্টোবর মাসেই তাদের তোলা বিনিয়োগের পরিমাণ ৮২ হাজার ৫০০ কোটি রুপি, যা এক মাসে সর্বাধিক।

    এখন পর্যন্ত এক মাসে বিদেশি বিনিয়োগ তুলে নেওয়ার নিরিখে এটি সর্বোচ্চ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মার্চে কোভিডের সময় বিদেশি বিনিয়োগকারীরা সর্বাধিক ৬১ হাজার ৯৭৩ কোটি রুপি তুলে নিয়েছিলেন।

    গত সপ্তাহের শেষ লেনদেনের দিনে কিছুটা বাজার স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখা গিয়েছিল, তবে তার আগে টানা কয়েকদিন পতনের চিত্র ছিল। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য অর্থনৈতিক মন্দার আভাস বিনিয়োগকারীদের ব্যাপকভাবে প্রভাবিত করেছে। বাজারে স্থিতিশীলতা ফিরে আসার পর, বিনিয়োগকারীরা মুনাফা তোলার জন্য শেয়ার বিক্রি শুরু করেছেন, যা এই কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    রাজস্ব ঘাটতির চাপে এনবিআরের উচ্চাভিলাষী লক্ষ্য বিপর্যস্ত

    এপ্রিল 22, 2026
    অপরাধ

    শিক্ষকদের দুর্দশা—ইউনূস আমলের ভয়াবহ চিত্র

    এপ্রিল 22, 2026
    অর্থনীতি

    সব খাতে একক ১৫% ভ্যাট বাস্তবায়নের পথে সরকার

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.