Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন পোশাক কারখানায় এফওসি সুবিধা চায় বিজিএমইএ
    অর্থনীতি

    নতুন পোশাক কারখানায় এফওসি সুবিধা চায় বিজিএমইএ

    নিউজ ডেস্কমে 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নতুন শিল্প প্রতিষ্ঠানের জন্য বিদেশি ক্রেতাদের দেওয়া ফ্রি অব কস্ট (এফওসি) ভিত্তিতে কাঁচামাল আমদানির অনুমোদন দিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি বলছে, বর্তমান বৈদেশিক মুদ্রা সংকটের সময়ে এই সুবিধা দেশের রপ্তানি খাতের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে।

    এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে বিজিএমইএ। গত ২৭ এপ্রিল পাঠানো ওই চিঠির অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের কাছেও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

    চিঠিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক পোশাক বাণিজ্যে বিদেশি ক্রেতারা প্রায়ই এফওসি ভিত্তিতে রপ্তানি আদেশ দিয়ে থাকেন। এই ব্যবস্থায় বিদেশি ক্রেতারাই কাঁচামাল সরবরাহ করেন। ফলে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে বৈদেশিক মুদ্রার বিপরীতে ব্যাক-টু-ব্যাক ঋণপত্র খুলতে হয় না। এতে সম্পূর্ণ রপ্তানি আয় দেশে থেকে যায় এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও কমে।

    বিজিএমইএ আরও জানিয়েছে, এফওসি পদ্ধতিতে আমদানি করা কাঁচামাল ও রপ্তানি কার্যক্রম বন্ডেড গুদাম ব্যবস্থার আওতায় নিবন্ধিত ও নিরীক্ষিত থাকে। ফলে শুল্ক ফাঁকি বা অর্থ পাচারের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা নেই।

    তবে বর্তমানে নতুন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সুবিধা বাস্তবায়নে জটিলতা রয়েছে বলে দাবি সংগঠনটির। আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী নতুন কারখানাগুলো উৎপাদন সক্ষমতার ভিত্তিতে ছয় মাসের কাঁচামাল আমদানির সুযোগ পেলেও জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট এসআরওতে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় নতুন প্রতিষ্ঠানগুলো এফওসি সুবিধা পাচ্ছে না।

    এর ফলে নতুন রপ্তানি আদেশ গ্রহণে বাধা তৈরি হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিজিএমইএর আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘ হলে দেশের রপ্তানি প্রবৃদ্ধি কমে যেতে পারে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

    চিঠিতে উদাহরণ হিসেবে গাজীপুরের মেসার্স এনজেল গ্রেস ফ্যাশন লিমিটেডের বিষয়টি তুলে ধরা হয়েছে। সম্প্রতি লাইসেন্স পাওয়া এই রপ্তানিমুখী পোশাক কারখানাটির কাছে প্রায় ১৬ লাখ ৫৪ হাজার মার্কিন ডলারের এফওসি ভিত্তিক রপ্তানি আদেশ রয়েছে। তবে আমদানি-সংক্রান্ত জটিলতার কারণে প্রতিষ্ঠানটি সেই আদেশ বাস্তবায়ন করতে পারছে না।

    বিজিএমইএ বলছে, এমন অবস্থা চলতে থাকলে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। পাশাপাশি সেখানে কর্মরত প্রায় ১ হাজার ৩০০ শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা পরিশোধও অনিশ্চয়তায় পড়তে পারে।

    এই পরিস্থিতিতে দেশের রপ্তানি বাণিজ্যের স্বার্থে নতুন কারখানাগুলোকে এফওসি ভিত্তিতে কাঁচামাল আমদানির অনুমোদন দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    শিকাগোর রক্তাক্ত সময়ের গল্প—১৬০ বছরেও বদলায়নি শ্রমিকের জীবনসংগ্রাম

    মে 3, 2026
    অর্থনীতি

    বিদেশি ঋণ শোধে ব্যয় হবে প্রায় ৫ বিলিয়ন ডলার

    মে 3, 2026
    অর্থনীতি

    জ্বালানি সংকটে অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কা

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.