Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থনীতির নিয়ম মেনেই টাকা ছাপতে হবে: ড. মোস্তাফিজুর রহমান
    অর্থনীতি

    অর্থনীতির নিয়ম মেনেই টাকা ছাপতে হবে: ড. মোস্তাফিজুর রহমান

    নিউজ ডেস্কমে 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টাকা ছাপানো বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কাজের অংশ। তবে অর্থনীতির মৌলিক সূত্র মেনেই বাংলাদেশ ব্যাংক এই কাজটি করে থাকে। বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপানোর কৌশল এবং অর্থনীতিতে এর প্রভাব নিয়ে  কথা বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান।

    বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপানোর কৌশল জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির সম্মাননীয় ফেলো অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, কাঙ্ক্ষিত পর্যায়ে রাজস্ব আদায় না হলে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে অর্থের জোগান দেয়। এটা হাই পাওয়ার মানি। যা মূল্যস্ফীতিকে উসকে দেয়। জনমনে প্রশ্নও জাগে। এটা ভালো দিক না।

    বাংলাদেশ ব্যাংক কি চাইলেই টাকা ছাপাতে পারবে? এমন প্রশ্নের ব্যাপারে তিনি বলেন, ব্যবহারের অযোগ্য, ছেঁড়া বা নষ্ট হয়ে যাওয়া নোটগুলো বাংলাদেশ ব্যাংক তুলে নিয়ে নতুন নোট বাজারে ছাড়ে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আবার সরকার তার চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংককে ব্যবহার করে এই কাজটা করে থাকে। সরকারের ইচ্ছার ওপর নতুন টাকা ছাপা না ছাপা নির্ভর করে। বিগত আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারও  টাকা ছাপিয়েছে। কিন্তু এই ব্যবস্থা দেশের অর্থনীতির জন্য দীর্ঘ মেয়াদে মোটেই ভালো নয়। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) এই ব্যবস্থাকে ভালোভাবে দেখছে না।

    বাংলাদেশ ব্যাংক টাকা ছাপালে মূল্যস্ফীতি বাড়ে কেন? এ ব্যাপারে এই অর্থনীতিবিদ বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক অবস্থায় থাকলেও টাকার সরবরাহ বাড়ার ফলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। এর ফলে মূল্যস্ফীতিও বাড়ে। এতে মানুষের ক্রয়-ক্ষমতা কমে যায়। অর্থনীতির গতিও কমে যায়। এটা অর্থনীতির সূত্র।

    তাই নতুন টাকা বেশি করে ছাপা ভালো দিক না। অর্থনীতির নিয়ম মেনে টাকা ছাপলে, তা একদিকে যেমন দেশের অর্থনীতির জন্য ভালো, তেমনি এ নিয়ে কারও কোনো বক্তব্যও থাকবে না। এমনকি আইএমএফও বিষয়টি নিয়ে কিছু বলার সুযোগ পাবে না। এর বিপরীতে কোনো রকম নিয়ম বা সূত্রের তোয়াক্কা না করে সরকারের অর্থের প্রয়োজন মেটাতে ইচ্ছামাফিক টাকা ছাপলে সেটি দেশের অর্থনীতির জন্য ভালো হবে না। সূত্র:  খবরের কাগজ

    সিভি/এম

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    খনিজ সম্পদের সরবরাহ চেইন উন্নয়নে এডিবির নতুন পরিকল্পনা

    মে 3, 2026
    অর্থনীতি

    ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতে নতুন দরপত্র

    মে 3, 2026
    অর্থনীতি

    ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য কি সঠিক পথে বাস্তবায়িত হচ্ছে?

    মে 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.