Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্ব ন্যায্য বাণিজ্য দিবস আজ
    অর্থনীতি

    বিশ্ব ন্যায্য বাণিজ্য দিবস আজ

    নিউজ ডেস্কমে 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রতি বছর মে মাসের দ্বিতীয় শনিবার বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ন্যায্য বাণিজ্য দিবস। দিনটি বাণিজ্য ব্যবস্থার ন্যায্যতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে। উৎপাদক ন্যায্যমূল্য পাচ্ছেন কি না, শ্রমিকরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে কাজ করতে পারছেন কি না—এসব প্রশ্ন এদিন বিশেষভাবে সামনে আসে।

    তবে দেশে এই দিবস ঘিরে তেমন আলোচনা বা আয়োজন দেখা যায় না। বিশ্লেষকদের মতে, এর একটি বড় কারণ দেশের বাণিজ্য পরিবেশ এখনো পুরোপুরি কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। কারণ ন্যায্যতা ছাড়া কোনো বাণিজ্যবান্ধব কাঠামো টেকসই হতে পারে না।

    বাণিজ্যকে একটি সামষ্টিক প্রক্রিয়া হিসেবে দেখা হয়, যেখানে উৎপাদক থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত সবাই যুক্ত থাকেন। তাই বাণিজ্যের সুফলও সবার মধ্যে ন্যায্যভাবে বণ্টিত হওয়া জরুরি। কিন্তু বাস্তবে সেই ভারসাম্য প্রায়ই দেখা যায় না। উদাহরণ হিসেবে কৃষিপণ্যের বাজারে চড়া দাম থাকলেও কৃষক অনেক সময় তার উৎপাদিত ফসলের যথাযথ মূল্য পান না—যা এক ধরনের অন্যায্য বাণিজ্য হিসেবে বিবেচিত হয়।

    দেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের বেতন, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। রানা প্লাজা ধস এবং তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনার পরও শ্রমিকদের ক্ষতিপূরণ ও ন্যায়বিচার নিশ্চিত করা নিয়ে সমালোচনা রয়ে গেছে।

    গত কয়েক বছর ধরে অর্থনৈতিক ও ব্যবসায়িক মন্দার প্রেক্ষাপটে নীতিনির্ধারক ও অর্থনীতিবিদরা বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দিচ্ছেন। তাদের মতে, অংশীজনদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে কোনোভাবেই টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে ওঠা সম্ভব নয়। বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমনির্ভর রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের জন্য ন্যায্য বাণিজ্যের গুরুত্ব আরও বেশি।

    এ বছরের বিশ্ব ন্যায্য বাণিজ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘টুগেদার উই আর দ্য বিজনেস রেভল্যুশন’। এই বার্তা অনুযায়ী, ব্যবসা কেবল মুনাফার বিষয় নয়; বরং এটি সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং পরিবেশগত দায়বদ্ধতার সঙ্গে যুক্ত একটি সম্মিলিত প্রক্রিয়া। উৎপাদক, শ্রমিক, উদ্যোক্তা, নীতিনির্ধারক এমনকি ভোক্তাও এ ব্যবস্থার অংশ।

    বর্তমান বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় ‘মুক্ত বাণিজ্য’ ধারণা অনেক ক্ষেত্রে শক্তিধর রাষ্ট্র ও বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেন। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা, ইউরোপীয় ইউনিয়নের কঠোর পরিবেশ ও মানবাধিকারভিত্তিক আমদানি নীতি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব—সব মিলিয়ে বৈশ্বিক বাণিজ্য এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ন্যায্য বাণিজ্য এখন আর শুধু নৈতিক ধারণা নয়, বরং টেকসই অর্থনীতির অপরিহার্য শর্ত হয়ে উঠেছে।

    ন্যায্য বাণিজ্যের মূল লক্ষ্য হলো উৎপাদক ও শ্রমিক যেন তাদের ন্যায্য প্রাপ্য পান এবং কোনো ধরনের শোষণ বা বৈষম্যের শিকার না হন। এ উদ্দেশ্যে বিশ্ব ন্যায্য বাণিজ্য সংস্থা ১০টি মৌলিক নীতি নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে ন্যায্যমূল্য নিশ্চিত করা, শিশু ও জোরপূর্বক শ্রম বন্ধ করা, নারী-পুরুষ সমতা, নিরাপদ কর্মপরিবেশ, পরিবেশ সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং উৎপাদকের সক্ষমতা বৃদ্ধি।

    ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে সরবরাহ শৃঙ্খলে মানবাধিকার ও পরিবেশগত মান নিশ্চিত করতে নতুন আইন ও নীতিমালা প্রণয়ন করছে। পাশাপাশি উন্নত দেশের ভোক্তারাও এখন পণ্যের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে সচেতন হয়ে উঠছেন।

    বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প। তবে এই খাতে এখনো প্রতিযোগিতার বড় ভিত্তি সস্তা শ্রম। উৎপাদন ব্যয় কম রাখতে গিয়ে শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমানের বিষয় দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকার অভিযোগ রয়েছে।

    একাধিক শিল্প দুর্ঘটনা এ খাতের বাস্তবতা সামনে এনেছে। হাজারো শ্রমিকের জীবনহানির ঘটনাও ঘটেছে, যা কাঠামোগত সংকটের ইঙ্গিত দেয়। স্থানীয় উদ্যোক্তাদের প্রতিযোগিতার নামে শ্রমিকদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত বিশ্লেষকদের।

    ন্যায্য বাণিজ্য নিশ্চিত না হলে টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়—এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। যদিও গত দুই দশকে দেশের অর্থনীতি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে, তবুও কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং আয় বৈষম্য কমানোর চ্যালেঞ্জ রয়ে গেছে। ন্যায্য বাণিজ্য নিয়ে দেশে কিছু প্রতিষ্ঠান কাজ করলেও সাধারণ ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে ধারণাটি এখনো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। এটি অর্থনীতির জন্য একটি উদ্বেগের বিষয় বলেই মনে করা হচ্ছে।

    ন্যায্য বাণিজ্য প্রতিষ্ঠিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা স্বয়ংক্রিয়ভাবে বাড়বে, যা একটি টেকসই ও স্থিতিশীল অর্থনৈতিক কাঠামো গঠনে সহায়তা করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    লোকসানের চক্রে ঘুরপাক খাচ্ছে রেলওয়ে

    মে 9, 2026
    বাণিজ্য

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

    মে 9, 2026
    অর্থনীতি

    এপ্রিল মাসে অর্থনীতির ইতিবাচক প্রবৃদ্ধি: পিএমআই

    মে 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.