Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুলাই 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আলফামার্টের লক্ষ্য ৫ হাজার আউটলেট
    অর্থনীতি

    বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আলফামার্টের লক্ষ্য ৫ হাজার আউটলেট

    নিউজ ডেস্কমে 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিনিয়োগ সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে। দুই দেশের মধ্যে বিশেষ করে খুচরা বিক্রয়, কৃষি এবং জ্বালানি খাতে ইন্দোনেশীয় বিনিয়োগকারীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। পাশাপাশি বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের নতুন উদ্যোগ নিয়েও আলোচনা চলছে।

    এরই ধারাবাহিকতায় সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিয়াওয়াতি এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ সম্প্রসারণ এবং যৌথ সহযোগিতার বাস্তব দিক নিয়ে আলোচনা হয়।

    বৈঠকে রাষ্ট্রদূত লিস্টিয়াওয়াতি বলেন, বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে ইন্দোনেশিয়া আগ্রহী। তিনি বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আস্থার কথাও তুলে ধরেন।

    এই আস্থার একটি বড় উদাহরণ হিসেবে এসেছে ইন্দোনেশিয়ার বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান আলফামার্টের বাংলাদেশে প্রবেশ। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের শেষ নাগাদ দেশে ৫০টি আউটলেট চালুর পরিকল্পনা করেছে। দীর্ঘমেয়াদে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে পাঁচ হাজারের বেশি আউটলেট সম্প্রসারণের লক্ষ্যও রয়েছে।

    বৈঠকে কৃষি ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা বিশেষভাবে গুরুত্ব পায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব খাতে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা ও বিনিয়োগ বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।

    এদিকে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তিনি বলেন, সরকারি অব্যবহৃত সম্পদকে পাবলিক–প্রাইভেট অংশীদারত্ব (পিপিপি) মডেলে ব্যবহারের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশে কার্যকরভাবে কাজে লাগানো যেতে পারে।

    সংশ্লিষ্টদের মতে, এই নতুন বিনিয়োগ উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি এবং ব্যবসা সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৭৫ শতাংশ ব্যাংক ঋণ যাচ্ছে বড় কোম্পানিতে, বঞ্চিত ছোট উদ্যোক্তারা

    জুলাই 28, 2026
    অর্থনীতি

    বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন?

    জুলাই 28, 2026
    অর্থনীতি

    ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.