Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থনীতির পরিধি অর্ধ ট্রিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছে
    অর্থনীতি

    অর্থনীতির পরিধি অর্ধ ট্রিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছে

    নিউজ ডেস্কজুন 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অর্থনীতি নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। প্রথমবারের মতো মোট দেশজ উৎপাদন (জিডিপি) অর্ধ ট্রিলিয়ন মার্কিন ডলারের সীমা অতিক্রম করেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৫০১ বিলিয়ন ডলার।

    একই সময়ে দেশের মানুষের গড় আয়ও ইতিহাস গড়েছে। মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা। জিডিপির আকার ও মাথাপিছু আয়—দুই ক্ষেত্রেই এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের অর্জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল প্রকাশিত ২০২৫-২৬ অর্থবছরের মাথাপিছু আয় ও জিডিপির প্রাক্কলিত সাময়িক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ ডলার বা ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা। এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩৪ হাজার ৩৬২ টাকা। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে এটি ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা। অর্থাৎ দুই বছরে মাথাপিছু আয় বেড়েছে প্রায় ৬৪ হাজার টাকা।

    অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রেও কিছুটা অগ্রগতি দেখা গেছে। বিনিয়োগ ও সঞ্চয়ে স্থবিরতার মধ্যেও চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ শতাংশে। আগের অর্থবছরে যা ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ এক বছরে প্রবৃদ্ধি বেড়েছে ০ দশমিক ৬৫ শতাংশ পয়েন্ট।

    খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ প্রবৃদ্ধি এসেছে সেবা খাতে, যেখানে প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৫৯ শতাংশ। শিল্প খাতে প্রবৃদ্ধি ২ দশমিক ৮৬ শতাংশ এবং কৃষি খাতে ২ দশমিক ৭৮ শতাংশ। আগের বছরের তুলনায় কৃষি ও সেবা খাতে প্রবৃদ্ধি কিছুটা কমলেও শিল্প খাতে তা বেড়েছে।

    বিবিএস আরও জানায়, চলতি অর্থবছরে প্রচলিত বাজারমূল্যে দেশের অর্থনীতির আকার দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা, যা প্রায় ৫০১ বিলিয়ন ডলারের সমান। ২০২৪-২৫ অর্থবছরে এই আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা প্রায় ৪৫৬ বিলিয়ন ডলার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সার্কভুক্ত দেশে বাংলাদেশের রপ্তানি কেন হারাচ্ছে গতি?

    জুলাই 27, 2026
    অর্থনীতি

    শিল্প খাতের সংকট কাটছেই না

    জুলাই 27, 2026
    অর্থনীতি

    করজালের বাইরে দুই-তৃতীয়াংশ ব্যবসা, বছরে ক্ষতি হাজার কোটি টাকা

    জুলাই 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.