Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রথম বাজেটে অর্থনীতির রূপরেখা কেমন ছিল?
    অর্থনীতি

    প্রথম বাজেটে অর্থনীতির রূপরেখা কেমন ছিল?

    নিউজ ডেস্কজুন 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট। একই সঙ্গে বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট এবং অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম বাজেটও এটি।

    অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর থেকে দেশের বাজেটের আকার ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। সেই ধারাবাহিকতায় এবারও ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

    এতো বড় বাজেটের প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই উঠে আসে দেশের প্রথম বাজেটের কথা। ১৯৭২-৭৩ অর্থবছরে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশের প্রথম বাজেট উপস্থাপন করেন। সেই বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। একই বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ছিল ৫০১ কোটি টাকা।

    সময়ের সঙ্গে সঙ্গে বাজেটের পরিসর শুধু বড়ই হয়নি, বেড়েছে অর্থনৈতিক কাঠামোর জটিলতাও। স্বাধীনতার পর থেকে জাতীয় বাজেট উপস্থাপনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং এম সাইফুর রহমান। তারা উভয়েই সর্বোচ্চ ১২ বার করে জাতীয় বাজেট পেশ করেন।

    আসন্ন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। একই সঙ্গে বাজেটে ঘাটতি থাকতে পারে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

    অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ। পাশাপাশি মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হতে পারে সাড়ে ৭ শতাংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সার্কভুক্ত দেশে বাংলাদেশের রপ্তানি কেন হারাচ্ছে গতি?

    জুলাই 27, 2026
    অর্থনীতি

    শিল্প খাতের সংকট কাটছেই না

    জুলাই 27, 2026
    অর্থনীতি

    করজালের বাইরে দুই-তৃতীয়াংশ ব্যবসা, বছরে ক্ষতি হাজার কোটি টাকা

    জুলাই 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.