Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুলাই 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে সাহসী সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন
    অর্থনীতি

    অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে সাহসী সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন

    নিউজ ডেস্কজুলাই 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংক ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে। নীতি সুদহার ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে। এতে ব্যবসায়ী মহলে হতাশা দেখা দিয়েছে। টানা চার বছর সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করেও মূল্যস্ফীতি লক্ষ্য অনুযায়ী নিয়ন্ত্রণে আসেনি। বরং তা দক্ষিণ এশিয়ায় এখনো সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের এই মুদ্রানীতি ঘোষণার পর অর্থনৈতিক বাস্তবতা ও নীতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়ম অনুযায়ী ছয় মাস পরপর মুদ্রানীতি ঘোষণা করা হলেও শুধু নিয়ম রক্ষাই যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।

    বাংলাদেশ ব্যাংক-এর ঘোষিত নীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে শুধু মুদ্রানীতির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি বলে অভিমত দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, এটি সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার একটি অংশমাত্র।

    এ বিষয়ে মন্তব্য করেছেন সেলিম রায়হান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধু মুদ্রানীতি ঘোষণা করাই যথেষ্ট নয়। এর কার্যকারিতা নিয়েই বড় প্রশ্ন রয়েছে। আর্থিক খাতের গভীর সংকট, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের বিস্তার এবং কাঠামোগত দুর্বলতা মোকাবিলায় এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু নীতি সুদহার নয়, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা, জ্বালানির দাম, বৈশ্বিক অনিশ্চয়তা এবং আমদানি ব্যয়ের চাপও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    অর্থনীতির পুনরুদ্ধারে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি হলেও সেই গতি এখনো তৈরি হয়নি। নির্বাচনের পর কিছুটা আস্থা ফিরলেও জ্বালানি সংকট, লোডশেডিং এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফেরেনি।

    রপ্তানি খাতেও চাপ বাড়ছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে ক্রয়াদেশ কমার প্রবণতা উদ্বেগ তৈরি করছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা, ইউরোপে চাহিদা কমে যাওয়া এবং বৈশ্বিক বাণিজ্যিক টানাপোড়েন অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

    মুদ্রানীতিতে প্রণোদনা প্যাকেজের কথা উল্লেখ থাকলেও তা কারা পাবে, কীভাবে নির্বাচন করা হবে এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে বাস্তবায়ন সম্ভব কি না—এ নিয়েও প্রশ্ন রয়েছে। অতীতের খেলাপি ঋণের সংস্কৃতি বিবেচনায় এই অর্থ কতটা উৎপাদনশীল খাতে যাবে, তা নিয়েও সংশয় আছে।

    অন্যদিকে বাজেটে করছাড়ের মাধ্যমে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা হলেও সেই সুবিধা ভোক্তা পর্যায়ে পৌঁছাবে কি না, তা নিশ্চিত নয়। কারণ বাজার ব্যবস্থায় প্রতিযোগিতাবিরোধী শক্তির প্রভাব এখনো শক্তিশালী।

    সব মিলিয়ে অর্থনীতিবিদদের মতে, শুধু মুদ্রানীতি নয়, আর্থিক খাত, করব্যবস্থা এবং বাজার ব্যবস্থাপনায় সুস্পষ্ট ও কার্যকর সংস্কার জরুরি। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ এবং তার সঠিক বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

    • সেলিম রায়হান, নির্বাহী পরিচালক, সানেম
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে ২.৭০ লাখ মেট্রিক টন গম আমদানি করবে সরকার

    জুলাই 1, 2026
    মতামত

    উপসাগরীয় অঞ্চলে গ্রীস কি ইসরায়েলের ট্রোজান হর্স হয়ে উঠেছে?

    জুলাই 1, 2026
    সম্পাদকীয়

    ইসলামী ব্যাংকে অস্থিরতার নেপথ্যের কারণ কী?

    জুলাই 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.