Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সঞ্চয়পত্রের মুনাফা থেকে কাটা করের প্রত্যয়নপত্র মিলবে কোথায়?
    অর্থনীতি

    সঞ্চয়পত্রের মুনাফা থেকে কাটা করের প্রত্যয়নপত্র মিলবে কোথায়?

    নিউজ ডেস্কজুলাই 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ১ জুলাই থেকে। সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য এবার এসেছে নতুন সুবিধা। সঞ্চয়পত্রের মুনাফা থেকে কেটে রাখা উৎসে কর বা অগ্রিম কর এখন আর চূড়ান্ত কর হিসেবে বিবেচিত হবে না। আয়কর রিটার্ন জমার সময় এই কর সমন্বয় করা যাবে। অতিরিক্ত কর কেটে রাখা হলে তা ফেরতও পাওয়া যাবে।

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন নিয়ম অনুযায়ী, সঞ্চয়পত্রের মুনাফার বিপরীতে কেটে রাখা উৎসে কর রিটার্নে দেখিয়ে সমন্বয়ের সুযোগ পাবেন করদাতারা। কারও করযোগ্য আয় না থাকলে বা নির্ধারিত করের তুলনায় বেশি কর কেটে রাখা হলে সেই অর্থ ফেরত নেওয়া যাবে। তবে এই সুবিধা পেতে হলে করদাতাকে সঞ্চয়পত্রের মুনাফা থেকে কত টাকা উৎসে কর হিসেবে কেটে রাখা হয়েছে, তার প্রমাণ দিতে হবে। এজন্য প্রয়োজন হবে নির্দিষ্ট প্রত্যয়নপত্র।

    জাতীয় সঞ্চয় অধিদপ্তর জানিয়েছে, ২০২৫–২৬ অর্থবছরে সঞ্চয়পত্র থেকে অর্জিত মুনাফার বিপরীতে কেটে রাখা উৎসে করের প্রত্যয়নপত্র বিতরণ শুরু হয়েছে। জেলা সঞ্চয় অফিস, ব্যুরো ও বিশেষ ব্যুরো অফিস থেকে এই প্রত্যয়নপত্র সংগ্রহ করা যাবে অর্থাৎ, সঞ্চয়পত্রের মুনাফা থেকে কেটে রাখা কর রিটার্নে সমন্বয় করতে চাইলে বিনিয়োগকারীকে সংশ্লিষ্ট সঞ্চয়পত্র কার্যালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে।

    রিটার্ন জমায় নতুন সুবিধা:

    এবার থেকে সারা বছরই আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর—প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে করদাতারা নির্ধারিত কর ছাড়ের সুবিধা পাবেন।

    অন্যদিকে, আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখেছে সরকার। মধ্যবিত্ত ও সাধারণ বিনিয়োগকারীদের ওপর প্রভাব বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৭৭ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত রয়েছে।

    কীভাবে ফেরত পাওয়া যাবে অতিরিক্ত কর:

    নতুন ব্যবস্থায় সঞ্চয়পত্রের মুনাফা থেকে কেটে রাখা অগ্রিম কর বছর শেষে আয়কর রিটার্নের মাধ্যমে সমন্বয় করা যাবে। ধরা যাক, কোনো বিনিয়োগকারীর সঞ্চয়পত্রের মুনাফা থেকে বছরজুড়ে ৩০ হাজার টাকা উৎসে কর কেটে রাখা হয়েছে। কিন্তু রিটার্ন জমার সময় বিভিন্ন কর ছাড়ের পর দেখা গেল, তার প্রকৃত কর দায় ২০ হাজার টাকা। সে ক্ষেত্রে অতিরিক্ত ১০ হাজার টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে। তবে এ সুবিধা পেতে হলে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হবে।

    ছোট বিনিয়োগকারীদের জন্য কী পরিবর্তন আসছে:

    বর্তমান নিয়ম অনুযায়ী, ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনলে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক। তবে যেসব ছোট বিনিয়োগকারীর করযোগ্য আয় নেই, অথচ সঞ্চয়পত্রের মুনাফা থেকে কর কেটে রাখা হয়েছে, তাদেরও এখন টিআইএন নিয়ে রিটার্ন জমা দিতে হতে পারে। এর মাধ্যমে তারা কেটে রাখা অতিরিক্ত কর ফেরত নেওয়ার সুযোগ পাবেন।

    ফেরতের জন্য যা করতে হবে: সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা অগ্রিম কর ফেরত পেতে রিটার্ন জমার সময় করদাতাকে—

    • ব্যাংক হিসাব নম্বর দিতে হবে;
    • উৎসে কর কাটার প্রমাণপত্র জমা দিতে হবে;
    • প্রয়োজনীয় তথ্য রিটার্নে উল্লেখ করতে হবে।

    এরপর কর কর্মকর্তারা যাচাই-বাছাই করে প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আয়কর আইন অনুযায়ী, বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে করের হার ১০ শতাংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিশেষ আইন বাতিল হলেও বিদ্যুৎ খাতে রয়ে গেছে হাজার হাজার কোটি টাকার দায়

    জুলাই 18, 2026
    অর্থনীতি

    বেজার স্বপ্নের শিল্পাঞ্চলে পানির দুশ্চিন্তা, ব্যর্থ হচ্ছে বিকল্প পরিকল্পনাও

    জুলাই 18, 2026
    অর্থনীতি

    গ্যাস আছে, চাপ নেই: উৎপাদন সংকটে দেশের শিল্প খাত

    জুলাই 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.