Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Dec 11, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি
    অর্থনীতি

    বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি

    নাহিদNovember 11, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করতে আগ্রহী। তিনি বলেন, দেশের অর্থনীতির উন্নতি এবং বৈশ্বিক বাণিজ্য প্রসারের জন্য জাপান, ইন্দোনেশিয়া ও ভারতের সঙ্গে এফটিএ স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও, আসিয়ান জোটে অন্তর্ভুক্তির জন্যও পদক্ষেপ নেওয়া হবে। আর মালয়েশিয়ার সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কাজ চলবে।

    উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়ে ড. সালেহউদ্দিন বলেন, এটি দ্রুত হবে না বরং যৌক্তিক সময়েই এই উত্তরণ হবে। তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত নিতে দেশের স্বার্থ এবং সাধারণ মানুষের কল্যাণকেই প্রাধান্য দেওয়া হবে।

    সিঙ্গাপুরের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, শুধু পণ্য নয়। সেবা ও বিনিয়োগ খাতেও সিঙ্গাপুরের সাথে নতুন সম্পর্ক গড়ার সুযোগ রয়েছে। সিঙ্গাপুরের সঙ্গে প্রাথমিকভাবে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। যা উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো বলেন, চট্টগ্রামের বে-টার্মিনালে সিঙ্গাপুরের শিপিং কোম্পানি পিএসএ’র বিনিয়োগের কারণে এ টার্মিনালটি একটি আন্তর্জাতিক মানের বন্দর হয়ে উঠতে পারে। এর ফলে দু’দেশের ব্যবসা-বাণিজ্যের পরিসর আরও বাড়বে বলে তিনি আশা করেন।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন।

    অনুষ্ঠানের আগে ড. সালেহউদ্দিন আহমেদের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো একটি সৌজন্য সাক্ষাৎ করেন। যেখানে দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    রপ্তানি দুর্বলতা ও রাজনৈতিক অনিশ্চয়তায় কমছে দেশের প্রবৃদ্ধির গতি

    December 11, 2025
    অর্থনীতি

    শ্রমিক রপ্তানিতে কোটি কোটি টাকা আত্মসাৎ, দুদকের ৬০ মামলা

    December 11, 2025
    অর্থনীতি

    আগামী মৌসুমের হজযাত্রীদের বিমান টিকিটে শুল্ক অব্যাহতি

    December 11, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.