Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ
    অর্থনীতি

    জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশ

    নিউজ ডেস্কUpdated:জুলাই 21, 2026জুলাই 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ধীরগতি দেখা গেছে। বিশেষ করে শিল্প ও সেবা খাতের দুর্বল পারফরম্যান্স সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধিকে নিচের দিকে টেনে এনেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য বলছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নেমে এসেছে ২ দশমিক ২২ শতাংশে।

    সোমবার (২০ জুলাই) প্রকাশিত বিবিএসের প্রান্তিকভিত্তিক জিডিপি প্রতিবেদনে দেখা যায়, আগের অর্থবছরের (২০২৪-২৫) একই প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৫৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় অর্ধেকে নেমে এসেছে।

    চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে তা কমে দাঁড়ায় ৩ দশমিক ৩ শতাংশে। তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৩ দশমিক ৯১ শতাংশ এবং ৩ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে, চলতি মূল্যে ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯১ বিলিয়ন টাকা। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৪ হাজার ১৯২ বিলিয়ন টাকা।

    বিবিএসের তথ্য অনুযায়ী, স্থির মূল্যে পয়েন্ট-টু-পয়েন্ট হিসাবে তৃতীয় প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭৪ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৪ দশমিক ৬১ শতাংশ। তবে চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে কৃষি খাতে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ২ দশমিক ১১ শতাংশ এবং ৩ দশমিক ৬৮ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এ হার ছিল ঋণাত্মক ০ দশমিক ১২ শতাংশ এবং ১ দশমিক ৯০ শতাংশ।

    সবচেয়ে বড় পতন দেখা গেছে শিল্প খাতে। তৃতীয় প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি ঋণাত্মক হয়ে মাইনাস ০ দশমিক ২৮ শতাংশে নেমে এসেছে। অথচ ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে শিল্প খাতে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৩৩ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে শিল্প খাতে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৬ দশমিক ৮২ শতাংশ এবং ১ দশমিক ২৭ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৪ দশমিক ৮০ শতাংশ ও ৫ দশমিক ৭৮ শতাংশ।

    দেশের অর্থনীতির অন্যতম বড় খাত সেবাতেও প্রবৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে কমেছে। তৃতীয় প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৫২ শতাংশ, যেখানে আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ৭ দশমিক ৩২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪ দশমিক ৫১ শতাংশ এবং ৪ দশমিক ৪৫ শতাংশ। তুলনায় আগের অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৪ দশমিক ৪৯ শতাংশ এবং ৫ দশমিক ৮৪ শতাংশ।

    সামগ্রিকভাবে বিবিএসের সর্বশেষ পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে অর্থনীতির প্রধান তিন খাতের মধ্যে শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধি কমে যাওয়াই জিডিপির সামগ্রিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার অন্যতম প্রধান কারণ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নে ১৭ প্রকল্পে বিদেশি সহায়তা চাইছে সরকার

    জুলাই 21, 2026
    অর্থনীতি

    প্রকৃত প্রাপকদের পরিচয় নিশ্চিত না করেই বিপুল অর্থ বিতরণ

    জুলাই 21, 2026
    অর্থনীতি

    এক বছরেই সুপারমার্কেটের সংখ্যা বেড়েছে দ্বিগুণ

    জুলাই 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.