Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের সোনালী আঁশখ্যাত পাট ফিরবে কি তার হারানো ঐতিহ্যে?
    অর্থনীতি

    বাংলাদেশের সোনালী আঁশখ্যাত পাট ফিরবে কি তার হারানো ঐতিহ্যে?

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 16, 2024নভেম্বর 16, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: আরটিভি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে পাট সোনালি আঁশ নামে পরিচিত। এই পাট এক সময় এদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি থাকলেও বর্তমানে ব্যাপকভাবে পলিথিন ব্যাগ ব্যবহারের কারণে এর কদর ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। চাহিদা না থাকায় পাট চাষ করে চাষিরা ভুগছেন চরম হতাশায়। নেই আগের মতো দাম। ফলে কমেছে চাষ। পাটজাত শিল্পের কলকারখানা বন্ধ হয়ে গেছে। তৈরি হচ্ছে না সুতাসহ পাটের বিভিন্ন জিনিসপত্র।

    পাট একটি পচনশীল বস্তু। যাহা পরিবেশ বন্ধব। পাট থেকে বিভিন্ন সুতা, হস্তশিল্প, ব্যাগ, দড়ি, পাত্র ইত্যাদি তৈরি করা হতো। অতীতে পাটের তৈরি বিভিন্ন জিনিস রপ্তানি করা হতো বিদেশে। একসময় দেশ-বিদেশে পাটের তৈরি জিনিসের চাহিদা ছিল ব্যাপকহারে। আর কৃষকরা ভালো দাম পওয়ায় পাট চাষ করতেন হাসিমুখে।

    এই সোনালী আঁশ খ্যাত পাটশিল্প ব্রিটিশ ও পাকিস্তানি আমলে দেশের একক বৃহত্তম শিল্প ছিল। এদেশে পাটশিল্পের সূচনা ঘটে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে। পরবর্তী সময়ে অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানও এর আশপাশেই গড়ে ওঠে। ঢাকা, খুলনা ও চট্টগ্রাম-প্রধানত: এ তিনটি অঞ্চলে ছড়িয়ে আছে এদেশের পাটকলগুলো।বিশ্ববাজারে পাটের সামগ্রীর চাহিদা থাকলেও পাটকলগুলো বন্ধ থাকায় বাংলাদেশে পাটচাষ দিন দিন কমে যাচ্ছে। এতে করে পাটশিল্পে ধস নামতে শুরু করেছে। ফলে বিপাকে পড়েছেন পাট শ্রমিকরা। অধিকাংশ শ্রমিক চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন। অথচ সোনালি আঁশখ্যাত পাটের এ বেহাল দশা হওয়ার কথা কখনো কল্পনাও করা হতো না।

    পাট ও পাটজাত থেকে তৈরি দ্রব্যাদি এক সময় ছিল দেশের প্রধান রপ্তানি পণ্য। সুষ্ঠুভাবে দেখভাল করার জন্য এই শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয়ও গঠন করা হয়েছে। সুতরাং সরকারের উচিত পাটশিল্পকে পুনরুজ্জীবিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা।

    পরিবেশবান্ধব পাটকলগুলো পুনরায় চালুর ব্যবস্থা করা। পাট চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, উন্নত পাট চাষের প্রশিক্ষণ প্রদান করা এবং ঋণ সহায়তা করা। বাজারে কৃষকরা যাতে ন্যায্য দাম পায়, সে ব্যবস্থা করা। দেশেও বিদেশে পাটের তৈরি বিভিন্ন জিনিস বাজারজাত করার ব্যবস্থা করা। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের পরিবর্তে পাটের তৈরি পলিজুট ব্যাগ ব্যবহার করা। এছাড়াও প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করে পাটের তৈরি বিভিন্ন জিনিসের ব্যবহার বাড়ানো। পাটের বাজার আবারও যাতে সম্প্রসারিত হয়, সেজন্য কার্যকর উদ্যোগ নেওয়া এবং বাইরের দেশের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে পাটের পণ্য রপ্তানির ব্যবস্থা জোরদার করা। যাতে নতুন কর্মসংস্থানের সুযোগ হয় এবং অর্থনীতির চাকা সচল হয়। সর্বোপরি দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

    আগস্ট 23, 2026
    আন্তর্জাতিক

    আমেরিকার যুদ্ধের নেশার পেছনের আসল কারণ কী

    আগস্ট 23, 2026
    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরে একের পর এক সংকট, বাড়ছে ব্যবসার খরচ

    আগস্ট 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.