Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ৪৪২ কনটেইনারের পণ্য
    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ৪৪২ কনটেইনারের পণ্য

    নিউজ ডেস্কআগস্ট 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা পণ্য সরিয়ে বন্দরের সক্ষমতা বাড়াতে বড় ধরনের নিলাম আয়োজন করা হচ্ছে। আগস্ট মাসে নিলামের জন্য যোগ্য ৪৪২টি কনটেইনারের পণ্য অনলাইন নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, বন্দরে কনটেইনারের জট কমানোর পাশাপাশি জায়গার সর্বোচ্চ ব্যবহার, শারীরিক ও আর্থিক নিরাপত্তা এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

    বিশেষ অনলাইন নিলাম ১০/২০২৬-এ স্থায়ী আদেশ নম্বর ৯১/কাস্টমস/২০২৫/১২৩ এবং বিশেষ আদেশ নম্বর ৮২/২০২৫/কাস্টমস অনুযায়ী মোট ১০১টি লট রাখা হয়েছে। এসব লটে রয়েছে ২৯০টি কনটেইনার।

    নিলামে বিভিন্ন ধরনের রাসায়নিক, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিক বর্জ্য, চেস্ট ফ্রিজার, পাইপ, বিভিন্ন ধরনের সুতা ও কাপড়, সৌর প্যানেল, লবণ, কাগজ, টাইলস ও গৃহস্থালি পণ্য রয়েছে। এর পাশাপাশি ৮৬টি পুরোনো খালি কনটেইনারও নিলামে তোলা হবে। এসব পণ্যের ক্ষেত্রে কোনো সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়নি।

    এনবিআর জানিয়েছে, পুরো নিলাম কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এর ফলে নিলাম প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি আরও বেশি ক্রেতাকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

    নিলামে অংশ নিতে আগ্রহী ব্যক্তিরা আগে সরেজমিনে পণ্য দেখার সুযোগ পাবেন। ই-নিলাম ০৯/২০২৬-এর পণ্য ৩০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর এবং বিশেষ ই-নিলাম ১০/২০২৬-এর পণ্য ৩০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালে পরিদর্শন করা যাবে।

    এরপর ঘরে বসেই কাস্টমসের নির্ধারিত অনলাইন নিলাম ব্যবস্থায় নিবন্ধন করে দরপত্র জমা দেওয়া যাবে।

    ই-নিলাম ০৯/২০২৬-এর জন্য নিবন্ধন ও দরপ্রস্তাব জমা দেওয়া যাবে ২৭ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত। আর বিশেষ ই-নিলাম ১০/২০২৬-এর জন্য একইভাবে দরপ্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা।

    নিলামে অংশ নেওয়ার সময় প্রস্তাবিত দরমূল্যের কমপক্ষে ১০ শতাংশের সমপরিমাণ জামানতের স্ক্যান কপি অনলাইনে জমা দিতে হবে। পরে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মূল কাগজপত্রও জমা দিতে হবে।

    সর্বোচ্চ দরদাতাদের পণ্য বুঝে নিতে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর প্রযোজ্য শর্ত পূরণ করতে হবে।

    ই-নিলাম ০৯/২০২৬-এর দরপত্র বাক্স খোলা হবে ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে। বিশেষ ই-নিলাম ১০/২০২৬-এর দরপত্র বাক্স খোলা হবে ২০ সেপ্টেম্বর সকাল ১১টায়।

    নিলামের নিয়ম, পণ্যের বিস্তারিত বিবরণ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে আগ্রহী ক্রেতাদের এনবিআরের নির্ধারিত অনলাইন নিলাম পোর্টালে যেতে বলা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন গতি আসবে কি?

    আগস্ট 24, 2026
    অর্থনীতি

    সৃজনশীল অর্থনীতিতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের

    আগস্ট 24, 2026
    অর্থনীতি

    ৫১ হাজার তরুণকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ৬৮৩ কোটি টাকার প্রকল্প

    আগস্ট 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.