Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পোশাক শ্রমিকদের অবসরের বয়স ৫৫ করার দাবি বিজিএমইএর
    অর্থনীতি

    পোশাক শ্রমিকদের অবসরের বয়স ৫৫ করার দাবি বিজিএমইএর

    নিউজ ডেস্কUpdated:সেপ্টেম্বর 6, 2026সেপ্টেম্বর 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পোশাকশ্রমিকদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা আরও আকর্ষণীয় ও কার্যকর করতে অবসরের বয়স ৬০ বছর থেকে কমিয়ে ৫৫ বছর করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে কর্মীদের এই ব্যবস্থায় আগ্রহী করে তুলতে প্রথম দুই বছর বিশেষ প্রণোদনা দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।

    শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের মিলনায়তনে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে আলোচনা সভা’ শীর্ষক অনুষ্ঠানে এসব প্রস্তাব তুলে ধরা হয়।

    সভায় বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, প্রস্তাবিত কাঠামোগত পরিবর্তনগুলো কার্যকর করা হলে পোশাকশ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়ার আগ্রহ বাড়বে। একই সঙ্গে এটি একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নেও সহায়ক হবে।

    সর্বজনীন পেনশন ব্যবস্থার বর্তমান কাঠামো তুলে ধরে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০২৬-এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী ১০০ জনের বেশি কর্মী রয়েছে—এমন সব শিল্পপ্রতিষ্ঠানের কর্মীদের সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আনা বাধ্যতামূলক করা হয়েছে।

    তিনি প্রতিটি শ্রমিকের পরিবারের অন্তত একজন সদস্যকে এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে বিজিএমইএর প্রতি আহ্বান জানান।

    ড. সুরাতুজ্জামান জানান, পেনশন কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করতে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে সরকার প্রায় ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

    বর্তমান ব্যবস্থায় ১৮ থেকে ৫০ বছর বয়সী নাগরিকরা ব্যাংকের মাধ্যমে পেনশন তহবিলে নিয়মিত অর্থ জমা দিতে পারবেন। ৬০ বছর বয়সে পৌঁছানোর পর তারা মাসিক পেনশন পাবেন।

    কোনো গ্রাহক ৬০ বছর বয়সে পৌঁছানোর আগেই মারা গেলে তার মনোনীত ব্যক্তি জমা দেওয়া অর্থ ও এর ওপর প্রাপ্য মুনাফা পাবেন। এ ছাড়া কারও আর্থিক সংকট দেখা দিলে তার সক্ষমতা অনুযায়ী পেনশনে অবদানের পরিমাণে নমনীয়তার সুযোগ রাখা হয়েছে।

    বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনায়েত হোসেন খান বলেন, দেশের প্রায় ৫০ লাখ পোশাকশ্রমিককে সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আনা এবং দীর্ঘমেয়াদে তা পরিচালনা করা বাস্তবিকভাবেই বড় চ্যালেঞ্জ। তবে তিনি এই উদ্যোগকে সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

    বিজিএমইএর সহসভাপতি মো. রিয়াজওয়ান সেলিম বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থায় আকর্ষণীয় হারে মুনাফার সুযোগ থাকায় এটি শ্রমিকদের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচিটি পুরোপুরি বাস্তবায়নের জন্য বিজিএমইএ একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করছে বলেও জানান তিনি।

    সভায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান ছাড়াও বিজিএমইএর বিভিন্ন পর্যায়ের নেতা, পোশাক কারখানার মালিক, শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    একজোড়া জুতার গল্প, যা শেষমেশ অর্থনীতির তত্ত্ব হয়ে গেল

    সেপ্টেম্বর 6, 2026
    অর্থনীতি

    সাইকেল রপ্তানিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, আয় ১৫১.৪ মিলিয়ন ডলার

    সেপ্টেম্বর 6, 2026
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি কমায় চাপে বাংলাদেশের রপ্তানি

    সেপ্টেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.