Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফ্রেশ এলপি গ্যাসের বহরে যুক্ত হলো তৃতীয় জাহাজ
    অর্থনীতি

    ফ্রেশ এলপি গ্যাসের বহরে যুক্ত হলো তৃতীয় জাহাজ

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পরিবহন সক্ষমতা বাড়িয়েছে ফ্রেশ এলপি গ্যাস। প্রতিষ্ঠানটি তাদের বহরে নতুন একটি এলপিজি ক্যারিয়ার যুক্ত করেছে, যার মাধ্যমে নিজস্ব পরিবহন সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার টনে।

    মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) সহযোগী প্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস জানিয়েছে, নতুন যুক্ত হওয়া জাহাজ এমটি মারকেন্টাইল-৬৫ একসঙ্গে ২ হাজার টন এলপিজি পরিবহন করতে সক্ষম। এর ফলে প্রতিষ্ঠানটির এলপিজি পরিবহন বহরে এখন মোট তিনটি জাহাজ রয়েছে এবং প্রতিটির ধারণক্ষমতা ২ হাজার টন।

    নতুন এই ক্যারিয়ারটি মূলত কুতুবদিয়া অ্যাংকরেজ ও চট্টগ্রামের বহির্নোঙর থেকে আমদানি করা এলপিজি মেঘনাঘাট ও মোংলায় অবস্থিত প্রতিষ্ঠানের প্ল্যান্টে পরিবহনের কাজে ব্যবহৃত হবে।

    ফ্রেশ এলপি গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন জাহাজ যুক্ত হওয়ার ফলে আমদানি করা এলপিজি দ্রুত ও কার্যকরভাবে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা সহজ হবে। পাশাপাশি বাড়বে সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা, যা ক্রমবর্ধমান এলপিজি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এমজিআইয়ের পরিচালক তানভীর মোস্তফা বলেন, দেশের বাড়তে থাকা এলপিজি চাহিদা পূরণে একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যেই প্রতিষ্ঠানটি পরিবহন ও লজিস্টিক সক্ষমতা বাড়াতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে।

    তিনি আরও বলেন, এই উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে এবং গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ বজায় রাখতে ভূমিকা রাখবে।

    ফ্রেশ এলপি গ্যাসের প্রধান বিপণন কর্মকর্তা আবু সাইয়েদ রাজা জানান, নতুন ক্যারিয়ার যুক্ত হওয়ায় সারা বছর এলপিজির সরবরাহ ধরে রাখা, বাড়তি চাহিদা মোকাবিলা করা এবং বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ করা আরও সহজ হবে।

    বিশেষজ্ঞদের মতে, দেশে গৃহস্থালি ও শিল্প খাতে এলপিজির ব্যবহার দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে নিজস্ব পরিবহন সক্ষমতা বৃদ্ধি শুধু একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্প্রসারণ নয়, বরং দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্যও ইতিবাচক পদক্ষেপ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রস্তুত করতে ১০ হাজার কোটি টাকার তহবিল চায় উদ্যোক্তারা

    সেপ্টেম্বর 6, 2026
    অর্থনীতি

    আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

    সেপ্টেম্বর 6, 2026
    অর্থনীতি

    একজোড়া জুতার গল্প, যা শেষমেশ অর্থনীতির তত্ত্ব হয়ে গেল

    সেপ্টেম্বর 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.