Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, সেপ্টে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তৈরি পোশাকে মৌলিক পণ্যের নির্ভরতা, বৈচিত্র্যে পিছিয়ে বাংলাদেশ
    অর্থনীতি

    তৈরি পোশাকে মৌলিক পণ্যের নির্ভরতা, বৈচিত্র্যে পিছিয়ে বাংলাদেশ

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান ভিত্তি তৈরি পোশাক খাত। চার দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করলেও এখনো এই খাতের বড় দুর্বলতা হয়ে আছে পণ্যের বৈচিত্র্যের অভাব। বিশ্ববাজারে উচ্চমূল্যের, প্রযুক্তিনির্ভর এবং কৃত্রিম তন্তুভিত্তিক পোশাকের চাহিদা বাড়লেও বাংলাদেশ এখনো মূলত মৌলিক ধরনের পোশাক রপ্তানির ওপর বেশি নির্ভরশীল।

    দেশের তৈরি পোশাক রপ্তানি আয়ের বড় অংশ আসে কয়েকটি নির্দিষ্ট পণ্য থেকে। ট্রাউজার, শর্টস ও স্কার্টসহ বটমওয়্যার একাই মোট পোশাক রপ্তানি আয়ের প্রায় এক-তৃতীয়াংশ দখল করে আছে। টি-শার্ট থেকে আসে প্রায় ১৯ শতাংশ এবং সোয়েটার থেকে আসে প্রায় ১৩ শতাংশ। অর্থাৎ মাত্র কয়েকটি সাধারণ পণ্যের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হয়েছে।

    ২০২৫ সালে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলার আয় করেছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছে বটমওয়্যার থেকে। এই ক্যাটাগরি থেকে রপ্তানি আয় হয়েছে প্রায় ১৩ বিলিয়ন ডলার, যা মোট পোশাক রপ্তানির প্রায় ৩৪ শতাংশ।

    এর পরের অবস্থানে রয়েছে টি-শার্ট ও ভেস্ট। এসব পণ্য থেকে আয় হয়েছে প্রায় ৭ দশমিক ২৪ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানি আয়ের ১৮ দশমিক ৬৪ শতাংশ। সোয়েটার ও কার্ডিগান থেকে এসেছে প্রায় ৫ বিলিয়ন ডলার, যার অংশ ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ।

    অন্তর্বাস ও নাইটওয়্যারের অংশ প্রায় ৭ দশমিক ৯৫ শতাংশ। সব মিলিয়ে কয়েকটি সাধারণ পোশাক পণ্যই বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

    রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছর মোট তৈরি পোশাক রপ্তানি আয়ের ৮১ দশমিক ২৭ শতাংশ এসেছে মাত্র পাঁচটি মৌলিক পণ্য থেকে। অন্যদিকে উচ্চমূল্যের ও বিশেষায়িত পোশাকের অংশ এখনো তুলনামূলকভাবে কম।

    শিশুদের পোশাক থেকে গত বছর আয় হয়েছে ১ দশমিক ২৭ বিলিয়ন ডলার, যার অংশ ৩ দশমিক ২৮ শতাংশ। জ্যাকেট ও কোটসহ আউটারওয়্যার থেকে এসেছে ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির ৩ দশমিক ৮৩ শতাংশ।

    অন্যদিকে স্পোর্টসওয়্যার বা অ্যাকটিভওয়্যার থেকে আয় হয়েছে মাত্র ৪৬ কোটি ডলার। টেকনিক্যাল পোশাক থেকে আয় হয়েছে প্রায় ৭৫ লাখ ডলার। স্যুটের অংশ আরও কম, মাত্র শূন্য দশমিক ৩৩ শতাংশ।

    এই চিত্র দেখায়, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য, প্রযুক্তিনির্ভর পোশাক এবং বিশেষায়িত বাজারে বাংলাদেশের উপস্থিতি এখনো সীমিত।

    বিশ্ব পোশাক বাজারের চাহিদায় বড় পরিবর্তন এসেছে। ক্রেতারা এখন শুধু সাধারণ কটন পোশাক নয়, বরং আরামদায়ক, টেকসই, প্রযুক্তিনির্ভর এবং কৃত্রিম তন্তুভিত্তিক পোশাকের দিকে বেশি ঝুঁকছেন।

    বিশ্ব পোশাক বাণিজ্যের প্রায় ৭৬ শতাংশ এখন নন-কটন ফাইবারভিত্তিক পণ্যের দখলে। এর মধ্যে আউটারওয়্যার, টেকনিক্যাল টেক্সটাইল, অ্যাথলেইজার ও স্পোর্টসওয়্যারের বাজার দ্রুত বাড়ছে।

    কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। দেশের তৈরি পোশাকের প্রায় ৬৮ শতাংশ এখনো তুলাভিত্তিক। ম্যান-মেইড ফাইবার বা কৃত্রিম তন্তুভিত্তিক পোশাকের অংশ মাত্র ২৭ শতাংশ।

    বিশেষজ্ঞদের মতে, এই কাঠামোগত দুর্বলতা বাংলাদেশের পোশাক খাতকে ভবিষ্যতের প্রতিযোগিতায় ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

    কারণ আন্তর্জাতিক বাজারে শুধু কম দামে বেশি পরিমাণ পোশাক সরবরাহ করাই এখন যথেষ্ট নয়। ক্রেতারা দ্রুত ডিজাইন পরিবর্তন, উন্নত প্রযুক্তি, নতুন ধরনের কাপড় এবং উচ্চমানের পণ্য সরবরাহকারীদের দিকে ঝুঁকছেন।

    বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলোর তুলনায় এই জায়গাতেই বড় পার্থক্য তৈরি হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারক চীনের ২০২৫ সালের পোশাক রপ্তানি ছিল ১৫১ দশমিক ১৮ বিলিয়ন ডলার।

    অন্যদিকে ভিয়েতনাম উচ্চমূল্যের পোশাক উৎপাদনে দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০২৫ সালে দেশটির বস্ত্র ও পোশাক রপ্তানি প্রায় ৪৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি।

    ভিয়েতনামের শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে মূলত স্পোর্টসওয়্যার, আউটারওয়্যার, টেকনিক্যাল জ্যাকেট এবং পারফরম্যান্স ফেব্রিকভিত্তিক পণ্যে।

    বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি, অ্যাডিডাস, নর্থ ফেস ও লুলুলেমনসহ অনেক প্রতিষ্ঠানের বিশেষায়িত পণ্যের উৎপাদন ভিয়েতনামে হচ্ছে। এর মাধ্যমে দেশটি প্রযুক্তি ও পণ্য বৈচিত্র্যের সক্ষমতা দেখাচ্ছে।

    বাংলাদেশে অবশ্য গত কয়েক বছরে উচ্চমূল্যের পোশাক উৎপাদনের উদ্যোগ বেড়েছে। অনেক উদ্যোক্তা নতুন প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি এবং কৃত্রিম তন্তুভিত্তিক পোশাকে বিনিয়োগ করছেন। তবে সামগ্রিক রপ্তানি কাঠাম্যে এর প্রভাব এখনো সীমিত।

    পোশাক খাতের আরেকটি উদ্বেগের বিষয় হলো রপ্তানি প্রবৃদ্ধির ধীরগতি। ২০২৩ সালে বাংলাদেশ ৩৫ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছিল। ২০২৪ সালে তা বেড়ে ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছায়, যেখানে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৩ শতাংশ।

    কিন্তু ২০২৫ সালে রপ্তানি বেড়ে ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলার হলেও প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশে।

    আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, কাঁচামালের দাম, এলডিসি উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ এবং পণ্যের সীমিত বৈচিত্র্য—সব মিলিয়ে পোশাক খাত নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে।

    বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের পোশাক শিল্পকে দীর্ঘমেয়াদে শক্তিশালী রাখতে হলে মৌলিক পণ্যের পাশাপাশি উচ্চমূল্যের ও বিশেষায়িত পোশাক উৎপাদনে সক্ষমতা বাড়াতে হবে। কৃত্রিম তন্তু, প্রযুক্তিনির্ভর পোশাক, পরিবেশবান্ধব উৎপাদন এবং দ্রুত ডিজাইন পরিবর্তনের সক্ষমতা তৈরি করাই হবে ভবিষ্যতের প্রতিযোগিতায় টিকে থাকার মূল চাবিকাঠি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী পাকিস্তান, চায় সহজ বাণিজ্য সুবিধা

    সেপ্টেম্বর 26, 2026
    অর্থনীতি

    তিন মাসেই শেষ ভর্তুকির ৪৫ শতাংশ, বিদ্যুৎ-এলএনজিতে বাড়ছে সরকারের চাপ

    সেপ্টেম্বর 26, 2026
    অর্থনীতি

    শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

    সেপ্টেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.