Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯৯ মিলিয়ন ডলার, সহায়তা এলো ২৯৫ মিলিয়ন
    অর্থনীতি

    দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯৯ মিলিয়ন ডলার, সহায়তা এলো ২৯৫ মিলিয়ন

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক সহায়তা পেয়েছে, তার দ্বিগুণের বেশি অর্থ পুরোনো ঋণের দায় পরিশোধে ব্যয় করেছে।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশ বিদেশি ঋণ ও অনুদান হিসেবে পেয়েছে ২৯৪ দশমিক ৫৬ মিলিয়ন ডলার।

    অন্যদিকে আগের নেওয়া বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে ৬৯৮ দশমিক ৯২ মিলিয়ন ডলার।

    এর মধ্যে মূল ঋণের আসল পরিশোধ করা হয়েছে ৫১৬ দশমিক ০৪ মিলিয়ন ডলার এবং সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৮২ দশমিক ৮৮ মিলিয়ন ডলার।

    ইআরডির তথ্য অনুযায়ী, আগের নেওয়া ঋণের মেয়াদ পূর্ণ হওয়ায় বর্তমানে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে। একই সময়ে উন্নয়ন প্রকল্পের গতি কমে যাওয়া এবং বৈদেশিক সহায়তা ছাড়ের পরিমাণ কমে যাওয়ায় পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

    চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বৈদেশিক সহায়তা ছাড় আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

    ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশ ৭৫০ মিলিয়ন ডলার বৈদেশিক সহায়তা পেয়েছিল। এর বিপরীতে চলতি অর্থবছরের একই সময়ে পাওয়া গেছে মাত্র ২৯৪ দশমিক ৫৬ মিলিয়ন ডলার।

    এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে নতুন বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি এসেছে ২৪০ দশমিক ৩৯ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৪৩ দশমিক ৮১ মিলিয়ন ডলার।

    বিশ্লেষকদের মতে, বৈদেশিক সহায়তা কমে যাওয়া এবং একই সঙ্গে ঋণ পরিশোধের চাপ বাড়া দেশের বৈদেশিক অর্থ ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। দীর্ঘমেয়াদে উন্নয়ন প্রকল্পের অর্থায়ন ও বৈদেশিক মুদ্রার ভারসাম্য বজায় রাখতে কার্যকর ঋণ ব্যবস্থাপনা প্রয়োজন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই–আগস্ট দুই মাসে ঋণ এলো ২৯ কোটি, শোধ করতে হলো ৭০ কোটি ডলার

    সেপ্টেম্বর 27, 2026
    অর্থনীতি

    ডিজিটাল বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগের লক্ষ্য ভিওনের, নিউইয়র্কে প্রথম বিনিয়োগ সম্মেলন

    সেপ্টেম্বর 27, 2026
    অর্থনীতি

    আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রথম সার্বভৌম বন্ড, ১ বিলিয়ন ডলার তুলতে চায় সরকার

    সেপ্টেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.