Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে মানসিক রোগীকে গনপিটুনি, সাতক্ষীরায় যুবকের মৃত্যু
    অর্থনীতি

    ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে মানসিক রোগীকে গনপিটুনি, সাতক্ষীরায় যুবকের মৃত্যু

    নিউজ ডেস্কঅক্টোবর 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৪০) নামের এক ব্যক্তিকে দুই দফায় মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, শামীম মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তাঁর চিকিৎসা চলছিল।

    গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার আগে দেবহাটার কুলিয়া এলাকায় প্রথম দফায় মারধরের শিকার হন শামীম। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ তাঁকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাত ৯টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি মিছিল নিয়ে হাসপাতালে গিয়ে তাঁকে আবারও মারধর করেন। মধ্যরাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    নিহত শামীম দেবহাটা উপজেলার বড় শান্তা গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে। স্থানীয়দের ভাষ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে ফজলুল হক আমিনী নামের এক ব্যক্তি ফেসবুকে সরাসরি সম্প্রচারে আসেন। এ সময় তিনি লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানান। পরে কুলিয়া এলাকায় গ্রাম্য চিকিৎসক সবুরের চেম্বারের সামনে লোকজন জড়ো হন। সেখানে চিকিৎসাধীন শামীমকে বের করে মারধর করা হয়।

    ফজলুল হক আমিনীর অভিযোগ, শামীম গত ছয় মাস ধরে আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। তবে ঠিক কী বক্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    শামীমের ছোট ভাই সাগর হোসেন বলেন, তাঁর ভাই মাদ্রাসা থেকে কামিল পাস করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তাঁর দুই সন্তান রয়েছে। পারিবারিক সমস্যার কারণে শামীম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। কখনো স্বাভাবিক আচরণ করতেন, আবার কখনো অস্বাভাবিক কথাবার্তা বলতেন। তাঁর চিকিৎসাও চলছিল।

    সাগর হোসেনের ভাষ্য, দুই দিন আগে স্ত্রীর সঙ্গে শামীমের ঝগড়া হয়। ওই সময়ের কথাবার্তা আশপাশের কেউ রেকর্ড করে ছড়িয়ে দিয়েছেন বলে তাঁদের ধারণা। এরপর লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঝগড়ার পর শামীম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে কুলিয়ার ওই চেম্বারে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই প্রথম দফায় মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

    সাগর বলেন, তাঁর ভাই কোনো অপরাধ করে থাকলে আইন অনুযায়ী বিচার করা যেত। কিন্তু তাঁকে পিটিয়ে হত্যা করা হলো কেন, সেই প্রশ্ন তোলেন তিনি। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁরাও মারধরের শিকার হতে পারতেন বলে আশঙ্কা করেছিলেন।

    দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ শামীমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল। পরে কয়েক শ ব্যক্তি মিছিল নিয়ে হাসপাতালে গিয়ে তাঁকে আবারও মারধর করেন। পুলিশ পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান। পরে শামীমকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    ওসি আরও জানান, ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। বিক্ষুব্ধ ব্যক্তিরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলছিলেন। তবে শামীমের বিরুদ্ধে ঠিক কী মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পাঁচ ধাপে ৪ হাজার ২৯০ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ

    নভেম্বর 19, 2026
    অর্থনীতি

    দেশের দুই-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক আর্থিক সেবার আওতায়

    নভেম্বর 19, 2026
    বাংলাদেশ

    ঋণের ফাঁদে নিঃস্ব রাজশাহীর ১০ পরিবার, রাতের আঁধারে বাড়ি ছেড়ে আত্মগোপনে সপরিবারে

    নভেম্বর 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.