Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, অক্টো. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রবাসী আয়ে ১৩.১ শতাংশ প্রবৃদ্ধি, চার মাসে এল ১০.১০ বিলিয়ন ডলার
    অর্থনীতি

    প্রবাসী আয়ে ১৩.১ শতাংশ প্রবৃদ্ধি, চার মাসে এল ১০.১০ বিলিয়ন ডলার

    নিউজ ডেস্কUpdated:অক্টোবর 17, 2026অক্টোবর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে প্রবাসী আয় আসার প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৮৯৩ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।

    সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫১ কোটি ৬০ লাখ ডলার। ২০২৫ সালের একই সময়ে এ পরিমাণ ছিল ১৩৫ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে অক্টোবরের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ২ শতাংশ।

    প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহের মধ্যে গত ১৪ অক্টোবর এক দিনেই দেশে এসেছে ১১ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

    অর্থনীতির জন্য প্রবাসী আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদেশিক মুদ্রার জোগান বাড়ানোর পাশাপাশি এই অর্থ দেশের অসংখ্য পরিবারের দৈনন্দিন ব্যয়, শিক্ষা, চিকিৎসা ও জীবনযাত্রার খরচ মেটাতে সহায়তা করে।

    সামগ্রিকভাবে, চলতি অর্থবছরের শুরু থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয়ের প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় বেশি রয়েছে। অক্টোবরের প্রথম দুই সপ্তাহেও প্রবৃদ্ধি বজায় থাকায় দেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক চিত্র দেখা যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সৌদি আরবের ভরসায় শ্রমবাজার, বাংলাদেশের বিকল্প শ্রমবাজার কোথায়

    অক্টোবর 17, 2026
    অর্থনীতি

    কৃষক কার্ডে বরাদ্দ বাড়িয়ে ১,৩৫৫ কোটি টাকা করার প্রস্তাব

    অক্টোবর 17, 2026
    অর্থনীতি

    বিশ্বব্যাংকের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ:অর্থমন্ত্রী

    অক্টোবর 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.