Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, অক্টো. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চার দফা কমার পর ভরিতে ২,২১৬ টাকা বাড়ল সোনার দাম
    অর্থনীতি

    চার দফা কমার পর ভরিতে ২,২১৬ টাকা বাড়ল সোনার দাম

    নিউজ ডেস্কঅক্টোবর 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    দেশের বাজারে টানা চার দফা দাম কমার পর আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন ২২ ক্যারেট সোনার এক ভরির দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

    বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূল্য সংযোজন করসহ নির্ধারিত নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

    নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম ২ লাখ ১৩ হাজার ৪২ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

    সর্বশেষ মূল্যবৃদ্ধির আগে কয়েক দফায় সোনার দাম কমিয়েছিল বাজুস। গত ২৫ অক্টোবর ২২ ক্যারেট সোনার ভরিতে ৩ হাজার ৩২৫ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা। এর আগে ২৩ অক্টোবর ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে দাম করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

    এ ছাড়া ২২ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৯২ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৩৯ টাকা। এরও আগে ১৩ অক্টোবর ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে দাম করা হয়েছিল ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। টানা চার দফা দরপতনের পর বুধবারের এই মূল্যবৃদ্ধিতে আবারও ঊর্ধ্বমুখী হলো সোনার বাজার।

    বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত সোনার দাম ১২৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬১ বার দাম বাড়ানো হয়েছে, ৬৫ বার কমানো হয়েছে এবং একবার মূল্য সংযোজন করসংক্রান্ত সমন্বয় করা হয়েছে।

    এদিকে সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ৩ হাজার ৮৪২ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা।

    সোনার নতুন দাম কার্যকর হওয়ায় গয়না কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে। অন্যদিকে, রুপার বাজারে আপাতত কোনো পরিবর্তন আসেনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি সরবরাহ ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় জাপানের জেরা

    অক্টোবর 28, 2026
    অর্থনীতি

    গ্যাস-বিদ্যুৎ সংকটে কমছে শিল্পের যন্ত্রপাতি আমদানি

    অক্টোবর 28, 2026
    অর্থনীতি

    রমজানের আগে আমদানি-এলসি দুটোই ঊর্ধ্বমুখী,তবুও দাম অনিশ্চিত

    অক্টোবর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.