Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, অক্টো. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ১২ কেজি এলপিজির দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব
    অর্থনীতি

    ১২ কেজি এলপিজির দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব

    নিউজ ডেস্কঅক্টোবর 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এলপিজি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অপারেটররা। পাশাপাশি এলপিজি মজুত, বোতলজাতকরণ, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের চার্জ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

    আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এসব প্রস্তাবের ওপর গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    বিইআরসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ও বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন চার্জ পুনর্নির্ধারণের বিষয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে কোম্পানিগুলোর প্রস্তাব, ব্যয়সংক্রান্ত যুক্তি ও ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন।তবে দাম বাড়ানোর বিদ্যমান প্রস্তাব কার্যকর হবে, এমন নয়। গণশুনানিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও প্রস্তাব পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

    এলপিজি অপারেটরদের প্রস্তাব অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২ হাজার ১৩৭ টাকা করার কথা বলা হয়েছে। বর্তমানে বিইআরসি নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা। সেই হিসাবে প্রস্তাবটি অনুমোদিত হলে প্রতি সিলিন্ডারে ভোক্তার খরচ বাড়বে ৩০০ টাকা।

    অর্থাৎ, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম এক লাফে প্রায় ১৬ দশমিক ৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মাসে একটি সিলিন্ডার ব্যবহারকারী পরিবারের অতিরিক্ত ব্যয় হবে আরও ৩০০ টাকা।

    যদিও প্রস্তাবিত দাম কার্যকর হবে কি না, তা এখনই নিশ্চিত নয়। বিইআরসির গণশুনানি ও পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মূল্য পরিবর্তনের বিষয়টি।

    আমদানিকারক কোম্পানি বা এলপিজি অপারেটররা গত ১৮ অক্টোবর বিইআরসির কাছে দাম বাড়ানোর প্রস্তাব জমা দিয়েছে। প্রস্তাবে কোম্পানিগুলো বলেছে, প্রতি মাসে এলপিজির দাম সমন্বয়ের ক্ষেত্রে সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সৌদি সিপি), প্রিমিয়াম বা জাহাজভাড়া ও বিমা ব্যয়, ডলারের বিনিময় হার এবং জ্বালানি তেলের দাম বিবেচনায় নেয় বিইআরসি। তবে গত পাঁচ বছরে এ খাতের অন্য পরিচালন ব্যয়ও বেড়েছে। বর্তমান মূল্য নির্ধারণ পদ্ধতিতে এসব ব্যয়ের পুরো প্রতিফলন না থাকায় দাম পুনর্নির্ধারণের প্রয়োজন।

    এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) চিঠিতে বলা হয়েছে, বিইআরসি মূল্য নির্ধারণের ক্ষেত্রে অন্য চার্জকে নির্দিষ্ট বা ফিক্সড এবং পরিবর্তনশীল বা ভেরিয়েবল- এই দুই ভাগে হিসাব করে। নির্দিষ্ট চার্জের মধ্যে ল্যান্ডিং চার্জ, লেভি চার্জ, রিভার ডিউজ, কাস্টমস সার্ভে ও পোর্ট চার্জ বাবদ প্রতি মেট্রিক টনে ৩০০ টাকা ধরা হয়। অথচ এসব খাতে প্রকৃত ব্যয় ৩৮০ টাকা বলে দাবি করেছে সংগঠনটি।

    বিইআরসির গণবিজ্ঞপ্তিতে শুধু ভোক্তা পর্যায়ের দাম নয়, এলপিজির সরবরাহব্যবস্থার বিভিন্ন স্তরের চার্জ পরিবর্তনের বিষয়টিও উঠে এসেছে।

    প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ পুনর্নির্ধারণ, পরিবেশক বা ডিস্ট্রিবিউটর চার্জ বৃদ্ধি, খুচরা বিক্রেতা বা রিটেইলার চার্জ পুনর্নির্ধারণ, সরকারি এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য পুনর্নির্ধারণ এবং সংশ্লিষ্ট লাইসেন্সধারীদের অন্য প্রস্তাবিত চার্জ পর্যালোচনা।

    এসব চার্জ শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ের দামের ওপর প্রভাব ফেলতে পারে। কারণ এলপিজি আমদানি থেকে শুরু করে মজুত, বোতলজাতকরণ, পরিবহন ও বিক্রির বিভিন্ন পর্যায়ে ব্যয় যুক্ত হয়। ফলে প্রতিটি খাতে কী পরিমাণ ব্যয় গ্রহণযোগ্য, তা নির্ধারণ করা গণশুনানির গুরুত্বপূর্ণ অংশ হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাণিজ্য

    আয় ও মুনাফায় এগোল রবি, পিছিয়ে গ্রামীণফোন

    অক্টোবর 29, 2026
    অর্থনীতি

    সর্বজনীন পেনশনে অনীহা, তিন বছরে যুক্ত মাত্র ৩ লাখ ৮০ হাজার মানুষ

    অক্টোবর 28, 2026
    অর্থনীতি

    ডেভেলপারকে জমি দিলে সাইনিং মানি ও ফ্ল্যাটের কর হিসাব করবেন যেভাবে

    অক্টোবর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.