Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ক্যাশলেস বিশ্বে বাংলাদেশ এখনো ক্যাশনির্ভর, অর্থনীতিতে অপচয় কতটা?
    অর্থনীতি

    ক্যাশলেস বিশ্বে বাংলাদেশ এখনো ক্যাশনির্ভর, অর্থনীতিতে অপচয় কতটা?

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রতীকী ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মাসের শুরুতে বা ঈদের আগে এটিএম বুথের সামনে লম্বা লাইন দেখলে আপনার মনে হতে পারে, দেশ তো কার্ড, অ্যাপ আর ব্যাংক অ্যাকাউন্টে ভরে গেছে, অর্থনীতি নিশ্চয়ই ক্যাশলেসের দিকে। কিন্তু লাইনের ওই মানুষটির দিকে তাকান। তার অ্যাকাউন্ট আছে, কার্ড আছে, তিনি সরাসরি কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারেন। টাকা তোলার দরকারই পড়ত না। তিনি লাইনে দাড়িয়েছেন কারণ যার কাছে যাবেন, সেই দোকানি, রিকশাচালক বা পাইকার নগদ ছাড়া নেন না। ডিজিটাল ব্যবস্থা এখানে লেনদেনের মাধ্যম নয়, নগদ টাকাতে পৌঁছানোর একটি দরজা মাত্র।

    ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশে মোট লেনদেনের আর্থিক মূল্যের ৬৭ দশমিক ২ শতাংশ নগদে এবং ৩২ দশমিক ৮ শতাংশ ডিজিটাল মাধ্যমে হয়েছে। ব্যাংকের পেমেন্ট সিস্টেমস রিপোর্টের তথ্য মতে, এটিএম মূলত নগদ তোলার চ্যানেল হিসেবেই ব্যবহৃত হয়। বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তাও বলেন, ডিজিটাল লেনদেনের বড় অংশ এখনো টাকা পাঠানো ও তোলার মধ্যেই সীমিত।

    সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর একাধিক বার বলেন, দেশে প্রতিবছর টাকা ছাপানো, সংরক্ষণ, পরিবহন ও বিতরণে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়।

    ঢাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় বলেছেন, ব্যাংকে নগদ জমা দিতে গেলে সঙ্গে একজন লাগে তার সাথে নিরাপত্তার জন্য গাড়ি বা রিকশা ভাড়া করতে হয়, আসা-যাওয়া মিলিয়ে খরচ পড়ে ৫০০ থেকে ৭০০ টাকা। তাই প্রশ্ন উঠছে-বিশ্ব যখন দ্রুত ক্যাশলেস লেনদেনের দিকে এগোচ্ছে, বাংলাদেশে এখনো নগদ টাকার ওপর নির্ভরতার এই বাড়তি খরচ কেন সরকার ও অর্থনীতিকে বহন করতে হবে?

    নগদ লেনদেনের পেছনে বছরে ব্যয়

    বাংলাদেশ ব্যাংকের ‘কস্ট অব ক্যাশ স্টাডি’ (মে ২০২৬) অনুযায়ী, ২০২৩ সালে দেশে নগদ লেনদেনের প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যয় ছিল প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ২৪ শতাংশ। বিপরীতে, ডিজিটাল লেনদেনের ব্যয় ছিল জিডিপির মাত্র শূন্য দশমিক ১১ শতাংশ। মাথাপিছু হিসাবে নগদ লেনদেনে বছরে গড়ে ৯ হাজার ৯৩৮ টাকা ব্যয় হলেও ডিজিটালে তা মাত্র ৩৪৮ টাকা।

    এই ব্যয়ের বড় অংশ বহন করতে হয় বাণিজ্যিক ব্যাংক ও ভোক্তাদের। ব্যাংকগুলোর বার্ষিক ব্যয় প্রায় ৩৬ হাজার ৮০০ কোটি টাকা, আর ভোক্তাদের প্রায় ২৮ হাজার কোটি টাকা। ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ব্যয় যথাক্রমে ৬ হাজার ২০০ কোটি ও ৫ হাজার ৬০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মে ২০২৬ সালের গবেষণা অনুযায়ী, ডিজিটাল লেনদেনের তুলনায় নগদ লেনদেনের ব্যয় ২৮ গুণ বেশি।

    নগদ টাকা ছাপানোর পর সেগুলো ভল্টে জমা রাখতে হয়। এরপর গুনে, বাছাই করে নিরাপত্তার সঙ্গে ব্যাংকের শাখা ও এটিএমে পৌঁছে দিতে হয়। এই পুরো কাজের জন্য আলাদা লোকবল, গাড়ি ও নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। অর্থাৎ, এর পেছনে প্রতিনিয়ত সময়, শ্রম ও বিপুল অর্থও ব্যয় করতে হয়।

    ডিজিটাল লেনদেনের যাত্রা ও সুবিধা

    বাংলাদেশে ডিজিটাল লেনদেনের শুরু ব্যাংকের এটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে। ১৯৯৪ সালে প্রথম এটিএম ও ডেবিট কার্ড এবং ১৯৯৭ সালে ক্রেডিট কার্ডের ব্যবহার শুরু হয়। পরে ইন্টারনেট ব্যাংকিং এবং ২০১১ সালে বিকাশের মতো মোবাইল আর্থিক সেবা চালু হয় যার বিস্তার ঘটে  সাধারণ মানুষের মধ্যে।

    এরপর নগদসহ বিভিন্ন এমএফএস, ব্যাংকিং অ্যাপ ও অনলাইন কেনাকাটার প্রসারে এই অভ্যাস আরও বেড়েছে। বিদেশে ভ্রমণ, পড়াশোনা ও কাজের অভিজ্ঞতাও ডিজিটাল লেনদেনে মানুষকে আগ্রহী করে। দেশে ৩০ শতাংশের বেশি লেনদেন ডিজিটাল মাধ্যমে হয়। তাছাড়া ক্রেডিট কার্ডগুলোর উল্লেখযোগ্য সুবিধা  আছে যেমন:ক্রেডিট কার্ডের মাধ্যমে নগদ টাকা ছাড়াই পণ্য কেনা যায়, এমনকি কিস্তিতে (ইএমআই) পরিশোধের সুবিধাও পাওয়া যায়। এতে এককালীন বড় অঙ্কের টাকা খরচ না করেও প্রয়োজনীয় পণ্য কেনা সম্ভব।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ছিল প্রায় ১৯ কোটি ৩২ লাখ। আর জুলাইয়ে এমএফএস হিসাবের সংখ্যা দাঁড়ায় প্রায় ২৫ কোটি ৮৭ লাখ। এতে বোঝা যায়, মোবাইল আর্থিক সেবার (এমএফএস) বিস্তারের ফলে ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষও আর্থিক লেনদেনের সুযোগ যাচ্ছে।

    ডিজিটাল লেনদেনে প্রতিটি লেনদেনের হিসাব থাকে। ফলে টাকার উৎস ও ব্যবহার শনাক্ত করা সহজ হয়। এতে ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা বাড়ে, কর ফাঁকি কমানো এবং করের আওতা বাড়ানোর সুযোগ তৈরি হয়। বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। তাই ডিজিটাল লেনদেন বাড়লে সরকারের রাজস্ব আদায়েও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

    অন্য দেশগুলো কীভাবে পরিবর্তন এনেছে

    নগদ টাকার ব্যবহার কমাতে ভারতের গুজরাটের একটি গ্রামকে উদাহরণ হিসেবে দেখা যায়। গ্রামটিকে বলা হয় “ক্যাশলেস ভিলেজ”। ২০১৫ সালে আইসিআইসিআই ব্যাংকের উদ্যোগে গ্রামটিকে ডিজিটাল গ্রামে রূপান্তরের কাজ শুরু হয়। গ্রামের মানুষকে ব্যাংক হিসাব খোলা, মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করা হয়। এমনকি মুদি দোকান থেকে ছোটখাটো কেনাকাটার দামও মোবাইলের মাধ্যমে পরিশোধের সুযোগ তৈরি করা হয়। এতে ধীরে ধীরে গ্রামের মানুষের দৈনন্দিন লেনদেনেও ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ে। এই উদ্যোগ দেখিয়েছে, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ থাকলে গ্রামাঞ্চলেও নগদ টাকার বিকল্প তৈরি করা সম্ভব।

    এখন সিদ্ধান্ত নেওয়ার সময়

    প্রায় ১৭ কোটি ৫৭ লাখ মানুষের দেশে তরুণ জনগোষ্ঠী একটি বড় শক্তি। দেশের ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণের সংখ্যা প্রায় ৪ কোটি ৭০ লাখ। অথচ ২০২৬ সালের আগস্ট পর্যন্ত দেশে ক্রেডিট কার্ডের সংখ্যা ছিল মাত্র ২৮ লাখের মতো। এই বিশাল তরুণ জনগোষ্ঠীকে এখন থেকেই ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করা গেলে ভবিষ্যতে নগদনির্ভরতা কমানো সহজ হবে। কারণ আজকের তরুণরাই আগামী দিনের উদ্যোক্তা, ব্যবসায়ী ও ভোক্তা। তা ছাড়া আরও ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন:

    -শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অভ্যাস গড়ে তোলা: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করতে হবে।

    -ছোট ব্যবসায়ীদের যুক্ত করা: ফুটপাতের দোকান, মুদি দোকান, স্থানীয় বাজার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজে বাংলা কিউআর পেমেন্ট চালুর ব্যবস্থা করতে হবে।

    -লেনদেনের খরচ কমানো: ডিজিটাল পেমেন্টে অতিরিক্ত চার্জ, ক্যাশ আউট খরচ ও মার্চেন্ট কমিশন কমাতে হবে। না হলে মানুষ নগদ ছেড়ে ডিজিটালে আগ্রহী হবে না।

    -নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করা: প্রতারণা, ভুল লেনদেন ও অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঝুঁকি কমাতে দ্রুত অভিযোগ নিষ্পত্তি ও গ্রাহক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

    -সব প্ল্যাটফর্মে লেনদেন সহজ করা: ব্যাংক, এমএফএস, কার্ড ও বাংলা কিউআরের মধ্যে আন্তসংযোগ বাড়াতে হবে, যাতে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে সহজে টাকা পাঠানো যায়।

    -সরকারি লেনদেন ডিজিটাল করা: সরকারি ভাতা, বেতন, ফি, কর ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়াতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত, তাহলে এর জনগণ কেন এখনও অরক্ষিত?

    নভেম্বর 11, 2026
    মতামত

    ‘ট্রাম্প চাইলেই নিজের শর্তে ইরান যুদ্ধ থামাতে পারবেন না’

    নভেম্বর 11, 2026
    মতামত

    এক কলসি পানি থেকে আন্তালিয়া: COP31-এ ঋণ নয়, প্রাপ্য চাই

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.