Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ধাপে বিদেশি ঋণ ছাড়াই এগোতে চায় সরকার
    অর্থনীতি

    মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ধাপে বিদেশি ঋণ ছাড়াই এগোতে চায় সরকার

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ধাপে অর্থায়ন থেকে সরে দাঁড়িয়েছে জাপান। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণের আশঙ্কায় দেশটি নতুন করে অর্থ দিতে রাজি হয়নি। এ অবস্থায় প্রায় ১৯ হাজার ৮৩৯ কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে আরও একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

    প্রস্তাবিত প্রকল্পের আওতায় মাতারবাড়িতে আরও ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার দুটি ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রায়ত্ত কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে।

    বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, দ্বিতীয় ধাপের প্রকল্পে কোনো বিদেশি ঋণ বা উন্নয়ন সহায়তা রাখা হয়নি। পুরো ব্যয় বহন করবে সরকার ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান।

    প্রকল্প প্রস্তাব অনুযায়ী, মোট ১৯ হাজার ৮৩৯ কোটি টাকার মধ্যে সরকারি কোষাগার থেকে দেওয়া হবে ১৭ হাজার ৫১১ কোটি টাকা। বাকি ২ হাজার ৩২৮ কোটি টাকা নিজস্ব তহবিল থেকে জোগান দেবে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি।

    ২০২৬ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বিনিময় হার অনুযায়ী, প্রতি মার্কিন ডলার ১২২ টাকা ৯৮ পয়সা ধরে প্রকল্পটির ব্যয় প্রায় ১৬১ কোটি মার্কিন ডলার।

    মাতারবাড়িতে বর্তমানে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। জাপানের আর্থিক সহায়তায় নির্মিত কেন্দ্রটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ৬০০ মেগাওয়াট। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৫১ হাজার ৮৫৫ কোটি টাকা।

    ২০১৪ সালের আগস্টে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার অর্থায়নে প্রথম ধাপের প্রকল্প গ্রহণ করে সরকার। ২০২৩ সালের আগস্ট থেকে বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে।

    বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি মাতারবাড়িতে কয়লা খালাসের বন্দর, সমুদ্রপথ সম্প্রসারণ এবং আবাসিক অবকাঠামোও গড়ে তোলা হয়েছে।

    পরিকল্পনা ছিল, প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও অর্থায়ন করবে জাপান। বিদ্যমান কেন্দ্রের পাশে আরও দুটি উৎপাদন ইউনিট নির্মাণ করা হবে। তবে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিবেশগত প্রভাব বিবেচনায় জাপান দ্বিতীয় ধাপে অর্থায়ন না করার সিদ্ধান্ত নেয়।

    বিদ্যুৎ বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দেশে চলমান জ্বালানি সংকটের কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছে না। এ পরিস্থিতিতে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুতের চাহিদা পূরণে সহায়ক হতে পারে বলে মনে করছেন তাঁরা।

    ওই কর্মকর্তা জানান, প্রকল্পের উন্নয়ন প্রস্তাব অনুমোদনের জন্য ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে নির্মাণকাজ শুরু করা হবে।

    প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

    নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্দেশ্য হলো দেশের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা বাড়ানো, জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা।

    তবে বিদেশি অর্থায়ন ছাড়া এত বড় প্রকল্প বাস্তবায়ন সরকারের উন্নয়ন বাজেটের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। বিশেষ করে একটি বিদ্যুৎ প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অবকাঠামোর মতো অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে অর্থ বরাদ্দের সুযোগ সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

    জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। মাতারবাড়ির প্রথম ধাপের বিদ্যুৎকেন্দ্র নির্মাণেও দেশটির বড় ধরনের আর্থিক অংশগ্রহণ ছিল। দ্বিতীয় ধাপে অর্থায়ন থেকে সরে দাঁড়ানোয় এবার পুরো বিনিয়োগের দায়িত্ব নিতে হচ্ছে বাংলাদেশকে।

    প্রকল্পটি বাস্তবায়িত হলে মাতারবাড়ি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা আরও বাড়বে। তবে নির্মাণকাজ শুরুর আগে পরিকল্পনা কমিশনের অনুমোদন এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ক্যাশলেস বিশ্বে বাংলাদেশ এখনো ক্যাশনির্ভর, অর্থনীতিতে অপচয় কতটা?

    নভেম্বর 11, 2026
    অর্থনীতি

    চার মাসেই রাজস্ব ঘাটতি ছাড়াল ৫০ হাজার কোটি টাকা

    নভেম্বর 11, 2026
    অর্থনীতি

    বিদেশি ফল আমদানিতে ১৬ বছরে ২২ গুণ ব্যয়

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.