Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বড় ছাড়ে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান
    অর্থনীতি

    বড় ছাড়ে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 12, 2026নভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে যাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ বিষয়ে তাদের দেওয়া প্রস্তাব অনুমোদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদ। এখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলেই চুক্তি সম্পাদনের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

    থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের একাধিক প্রতিষ্ঠান। তাদের পেছনে ফেলে শেষ পর্যন্ত জাপানি কনসোর্টিয়ামকে বেছে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার বেবিচকের বোর্ড সভায় প্রতিষ্ঠানটির প্রস্তাবিত শর্তগুলো পর্যালোচনার পর অনুমোদন দেওয়া হয়। পরবর্তী অনুমোদনের জন্য ক্রয়সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রক্রিয়ায় প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের বিষয়টি নিশ্চিত করে বেবিচক চেয়ারম্যানের স্বাক্ষরিত দুটি প্রত্যয়নপত্রও সংযুক্ত করা হয়েছে।

    তবে জাপানি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সরকারের দেওয়া বিভিন্ন ছাড় ও চুক্তির শর্ত নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের একাংশের আশঙ্কা, তাড়াহুড়ো করে চুক্তি সম্পন্ন করতে গিয়ে দেশের বিমান চলাচল খাত, রাষ্ট্রীয় বিনিয়োগ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দীর্ঘমেয়াদি স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।

    বেবিচক সূত্রে জানা গেছে, চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল। এর মধ্যে অন্যতম হলো গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার দায়িত্ব। প্রস্তাব অনুযায়ী, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সার্বিক দায়িত্ব ও ঝুঁকি বহন করতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে। তবে এই কাজের বিপরীতে বিমান কীভাবে আয় করবে বা রাজস্বের অংশ পাবে, সে বিষয়ে নিশ্চয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    রাজস্ব ভাগাভাগির বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী, বিদেশি পরিচালনাকারী পক্ষের কাছ থেকে বাংলাদেশকে ২৭ শতাংশ রাজস্ব দেওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনাল প্রস্তুতির আট মাসের জন্য জাপানি কনসোর্টিয়াম মাত্র সাড়ে ১৩ শতাংশ রাজস্ব দেওয়ার প্রস্তাব করেছে। ফলে নির্ধারিত হারের তুলনায় রাজস্ব কম পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    চুক্তির আইনি শর্ত নিয়েও মতবিরোধ রয়েছে। জাপানি পক্ষ বাংলাদেশের প্রচলিত আইন পরিবর্তন বা নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে বিশেষ আইনি সুরক্ষা ও দায়মুক্তির সুবিধা চেয়েছে। অন্যদিকে, বাংলাদেশের অবস্থান হলো, বিদেশি বিনিয়োগকারীসহ সব প্রতিষ্ঠানের জন্য সরকার সাধারণ কোনো আইন প্রণয়ন বা পরিবর্তন করলে তা জাপানি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কার্যকর হতে হবে। এ ছাড়া প্রকল্পের ত্রুটি শনাক্ত ও সংশোধনের সঙ্গে সংশ্লিষ্ট দায়বদ্ধতার সময়সীমা ১২ মাস নির্ধারণের বিষয়টিও আলোচনায় রয়েছে।

    বিতর্কের আরেকটি বড় কারণ হলো থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার শর্ত। পাশাপাশি শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু না করার বিষয়েও সম্মতি দিয়েছে বেবিচক।

    এসব শর্ত নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও আপত্তি জানানো হয়েছে। বিশেষ করে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনাল অব্যবহৃত থাকলে রাষ্ট্রীয় বিনিয়োগের যথাযথ ব্যবহার কীভাবে নিশ্চিত হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে আলাদা টার্মিনাল পরিচালনার উদাহরণও আলোচনায় এসেছে।

    বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এসব শর্তের কারণে দেশের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। তাঁর মতে, নতুন টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে বেবিচকের সাংগঠনিক কাঠামো ও জনবল বাড়ানোর মাধ্যমেও কার্যক্রম পরিচালনা সম্ভব ছিল।

    ওই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালের বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। অথচ বাস্তবে এই দুই টার্মিনাল দিয়ে বছরে ১ কোটি ২৬ লাখের বেশি যাত্রী যাতায়াত করছেন। নতুন থার্ড টার্মিনাল চালু হলে অতিরিক্ত ১ কোটি ২০ লাখ যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি হবে। এ অবস্থায় চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলো আবারও পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সীমিত পরিসরে থার্ড টার্মিনালের কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। সে লক্ষ্য সামনে রেখে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তরসহ প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে, গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসও প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে সংস্থাটির সংশ্লিষ্ট লাইসেন্সের কার্যপরিধি বাড়িয়ে থার্ড টার্মিনালকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ৩০ ডিসেম্বর। ২০২৩ সালের ৭ অক্টোবর এর আংশিক উদ্বোধন করা হয়। ২০১৭ সালের ২৪ অক্টোবর একনেকের অনুমোদনের সময় প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরবর্তী সময়ে নকশা পরিবর্তন ও কাজের পরিধি বাড়ায় দ্বিতীয় সংশোধনীতে ব্যয় বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি টাকা। এরপর ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর একনেকের তৃতীয় সংশোধনীতে আরও ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়। এতে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়িয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    আশুলিয়ায় অচল ১৪৩ পোশাক কারখানা, ২১০টি অনির্দিষ্টকালের জন্য বন্ধের পথে মালিকেরা

    নভেম্বর 12, 2026
    অর্থনীতি

    ক্যাশলেস বিশ্বে বাংলাদেশ এখনো ক্যাশনির্ভর, অর্থনীতিতে অপচয় কতটা?

    নভেম্বর 11, 2026
    অর্থনীতি

    মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ধাপে বিদেশি ঋণ ছাড়াই এগোতে চায় সরকার

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.