Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সুদের ব্যয় বেড়ে তিন মাসে আইসিবির লোকসান ১৮২ কোটি টাকা
    অর্থনীতি

    সুদের ব্যয় বেড়ে তিন মাসে আইসিবির লোকসান ১৮২ কোটি টাকা

    নিউজ ডেস্কনভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) লোকসান আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটির সমন্বিত নিট লোকসান হয়েছে ১৮১ কোটি ৫১ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১৫৩ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আইসিবির লোকসান বেড়েছে ২৮ কোটি ২৯ লাখ টাকা।

    মূলত ঋণের সুদ বাবদ ব্যয় বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির লোকসান আরও বেড়েছে। আইসিবির পরিচালনা পর্ষদের অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

    বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

    প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে আইসিবির একক হিসাবে নিট লোকসান হয়েছে ১৮৮ কোটি ৯৭ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে এই লোকসান ছিল ১৫৬ কোটি ৪২ লাখ টাকা। সে হিসাবে একক হিসাবে লোকসান বেড়েছে ৩২ কোটি ৫৫ লাখ টাকা।

    লোকসান বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয়ও ঋণাত্মক অবস্থায় রয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আইসিবির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৭৭ পয়সা।

    অন্যদিকে একক হিসাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই লোকসান ছিল ১ টাকা ৮০ পয়সা।

    আইসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে সুদ বাবদ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মূলত এই ব্যয় বৃদ্ধির কারণেই নিট লোকসান ও শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ বেড়েছে।

    তবে লোকসান বাড়লেও প্রতিষ্ঠানটির পরিচালন কার্যক্রম থেকে নগদ অর্থের প্রবাহে কিছুটা উন্নতি হয়েছে।

    জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আইসিবির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৫৫ পয়সায় দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এই সূচক ছিল ঋণাত্মক ২ টাকা ২৭ পয়সা।

    একইভাবে একক হিসাবে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ২ টাকা ৬২ পয়সা থেকে উন্নতি হয়ে ঋণাত্মক ৫৩ পয়সায় দাঁড়িয়েছে।

    প্রতিষ্ঠানটির ব্যাখ্যা অনুযায়ী, শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ বিক্রি থেকে মূলধনি মুনাফা বৃদ্ধি, লভ্যাংশ আয় এবং পরিচালন কার্যক্রমের অন্যান্য উৎস থেকে নগদ অর্থপ্রাপ্তি বাড়ায় নগদ প্রবাহের উন্নতি হয়েছে।

    তবে নগদ প্রবাহের এই উন্নতির পরও প্রতিষ্ঠানটির সামগ্রিক আর্থিক অবস্থায় চাপ রয়ে গেছে। বিশেষ করে সুদ ব্যয় বৃদ্ধি এবং কিছু বিনিয়োগ থেকে অর্থ ফেরত না পাওয়ার কারণে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়ছে।

    এদিকে চলতি বছরের প্রথম তিন মাসে আইসিবির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও কমেছে।

    গত ৩০ সেপ্টেম্বর শেষে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ১৭ পয়সা। এর আগে ৩০ জুন এই সম্পদমূল্য ছিল ৩০ টাকা ২৬ পয়সা। অর্থাৎ তিন মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে ২ টাকা ৯ পয়সা।

    একক হিসাবেও সম্পদমূল্য কমেছে। জুন শেষে আইসিবির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২০ টাকা ২০ পয়সা। সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়িয়েছে ১৮ টাকা ২ পয়সা।

    অর্থাৎ একক হিসাবে তিন মাসে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য কমেছে ২ টাকা ১৮ পয়সা।

    আর্থিক সংকটের কারণে সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি আইসিবি। এর ফলে টানা দুই বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে পারেনি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।

    লভ্যাংশ না দেওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রথমবারের মতো আইসিবির শেয়ার ‘জেড’ শ্রেণিতে নেমে গেছে।

    এদিকে আর্থিক সংকট আরও বাড়িয়েছে কিছু ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা বিনিয়োগের অর্থ।

    আইসিবির সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কয়েকটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে মেয়াদি আমানত হিসেবে প্রতিষ্ঠানটির প্রায় এক হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে।

    এসব আমানতের মেয়াদ শেষ হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আইসিবিকে অর্থ ফেরত দিতে পারেনি। ফলে আটকে থাকা বিনিয়োগের বিপরীতে আইসিবিকে বড় অঙ্কের সঞ্চিতি সংরক্ষণ করতে হচ্ছে।

    এই সঞ্চিতি সংরক্ষণের বাধ্যবাধকতাও প্রতিষ্ঠানটির আর্থিক ফলাফলের ওপর চাপ তৈরি করছে।

    এমন পরিস্থিতিতে পুঁজিবাজারেও আইসিবির শেয়ারের দাম কমেছে। গত বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম শূন্য দশমিক ৮৫ শতাংশ কমে ৩৫ টাকায় লেনদেন শেষ হয়েছে।

    সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পরিচালন নগদ প্রবাহ কিছুটা উন্নত হলেও আইসিবির আয়-ব্যয়ের ভারসাম্যে এখনো বড় চাপ রয়েছে। বিশেষ করে উচ্চ সুদব্যয়, আটকে থাকা বিনিয়োগ এবং সঞ্চিতি সংরক্ষণের কারণে প্রতিষ্ঠানটির লোকসান বেড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দেশে সাড়ে ৩ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে: দেবপ্রিয় ভট্টাচার্য

    নভেম্বর 12, 2026
    অর্থনীতি

    খুচরা ব্যবসায়ীদের ওপর কর আদায়ে অ্যাপ বানাচ্ছে এনবিআর, হাজারে ২ টাকা

    নভেম্বর 12, 2026
    অর্থনীতি

    চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের খরচ বাড়ল ১৪৫ ও কর্ণফুলী টানেলের ৫৭ কোটি টাকা

    নভেম্বর 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.