Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » খুচরা ব্যবসায়ীদের ওপর কর আদায়ে অ্যাপ বানাচ্ছে এনবিআর, হাজারে ২ টাকা
    অর্থনীতি

    খুচরা ব্যবসায়ীদের ওপর কর আদায়ে অ্যাপ বানাচ্ছে এনবিআর, হাজারে ২ টাকা

    নিউজ ডেস্কনভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় অগ্রিম কর আদায় সহজ করতে তথ্যপ্রযুক্তির সহায়তা নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিক্রয়মূল্যের প্রতি হাজারে দুই টাকা হারে এই কর কেটে রাখার বিধান চলতি বাজেটেই রাখা হয়েছিল। এখন সেটি বাস্তবায়নে বিশেষ একটি অ্যাপ তৈরির কাজ শুরু করেছে সংস্থাটির তথ্যপ্রযুক্তি শাখা। আগামী জানুয়ারি থেকে অ্যাপের ব্যবহার চূড়ান্ত হতে পারে।

    এনবিআর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের দেশজুড়ে থাকা পরিবেশকেরাই এই অ্যাপ ব্যবহার করবেন। অ্যাপের মাধ্যমে তারা খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রির হিসাব রাখবেন ও রসিদ দেবেন, যার জন্য ই-ইনভয়েস স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। পণ্যের মূল্যও অ্যাপের মাধ্যমে নেওয়া যাবে। মাস শেষে বিক্রির হিসাব ধরে প্রতি হাজারে দুই টাকা অগ্রিম কর পরিবেশকেরা সরকারি কোষাগারে জমা দেবেন। এটি আসলে খুচরা বিক্রেতার অগ্রিম কর। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোষাগারে টাকা জমা দেওয়ার সুযোগও রাখা হচ্ছে। পরে পর্যায়ক্রমে সব পাইকারি বিক্রেতার জন্যও অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

    অ্যাপ তৈরি ও বাস্তবায়নের কৌশল নিয়ে শিগগিরই শীর্ষ প্রতিষ্ঠানগুলোর বিক্রয় প্রধান কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবে এনবিআর। আয়কর বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, পরিবেশকেরাই অ্যাপের মাধ্যমে কর আদায় নিশ্চিত করবেন, তাই ব্যবসায়ী প্রতিনিধিদের মতামত জরুরি। তাঁরা অ্যাপ ব্যবহার না করলে কর আদায় করা যাবে না।

    বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাবে, দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা আছেন। নতুন  কর কার্যকর হলে তারা সবাই করের আওতায় আসবেন। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। এ অবস্থায় শুল্ক-কর আদায় বাড়াতেই নতুন এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

    ২০২৬ সালের অর্থ আইন অনুযায়ী, উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী, পরিবেশক ও আড়তদার কোনো খুচরা বিক্রেতার কাছে পণ্য বিক্রির সময় চালান বা বিক্রয়মূল্যের ওপর শূন্য দশমিক ২ শতাংশ হারে অগ্রিম কর কর্তন করবেন। তবে এটি চূড়ান্ত কর নয়। বছর শেষে বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের সময় খুচরা ব্যবসায়ী প্রদেয় আয়করের সঙ্গে তা সমন্বয় করতে পারবেন।

    তবে এ কর নিয়ে শঙ্কাও রয়েছে। অনেকের মতে, ছোট খুচরা ও পাইকারি বিক্রেতার মুনাফা সীমিত হওয়ায় অতিরিক্ত কর তাদের ওপর চাপ বাড়াবে, যার প্রভাব পণ্যের দামেও পড়তে পারে। রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ী সাকিব মিয়া মাসে ২৫ লাখ টাকার বেশি চাল-ডালসহ নিত্যপণ্য বিক্রি করেন। তিনি বলেন, হাজারে তাদের মুনাফা প্রায় ২০ টাকা, যা থেকে দোকানভাড়াসহ সব খরচ মেটাতে হয়। দুই টাকা কর দিতে হলে পণ্যের দাম সেই পরিমাণ বাড়াতে হবে, যার প্রভাব পড়বে ভোক্তাদের ওপর।

    সূত্র: প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দেশে সাড়ে ৩ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে: দেবপ্রিয় ভট্টাচার্য

    নভেম্বর 12, 2026
    অর্থনীতি

    সুদের ব্যয় বেড়ে তিন মাসে আইসিবির লোকসান ১৮২ কোটি টাকা

    নভেম্বর 12, 2026
    অর্থনীতি

    চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের খরচ বাড়ল ১৪৫ ও কর্ণফুলী টানেলের ৫৭ কোটি টাকা

    নভেম্বর 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.