Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের পথে বাংলাদেশ
    অর্থনীতি

    কুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের পথে বাংলাদেশ

    নিউজ ডেস্কনভেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের জ্বালানি সরবরাহ বাড়াতে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দেওয়া প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তবে আগেরবারের তুলনায় ব্যয় কমানো ছাড়াই প্রস্তাবটি আবারও অনুমোদনের জন্য তোলা হয়েছে।

    গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির ৫৩তম সভায় সরকার-টু-সরকার পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর আগে গত ১৩ অক্টোবর একই প্রস্তাব উত্থাপন করা হলেও তখন কমিটির সম্মতি পাওয়া যায়নি। পরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়। তারও আগে ২৮ জুলাই অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রকল্পটি বাস্তবায়নে নীতিগত অনুমোদন দিয়েছিল।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবে ১৫ ও ২০ বছর মেয়াদি চুক্তির দুটি বিকল্প রাখা হয়েছে। ১৫ বছরের চুক্তির ক্ষেত্রে ক্রয়মূল্য ধরা হয়েছে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। অন্যদিকে, ২০ বছরের চুক্তিতে এই অঙ্ক প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা। আগের বৈঠকেও একই ব্যয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

    চুক্তির মেয়াদ বাড়ালে দৈনিক সেবা ফি কিছুটা কমলেও সামগ্রিক ব্যয় অনেক বেড়ে যাবে। জ্বালানি বিভাগের হিসাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদি চুক্তিতে প্রতিদিন ৩ লাখ ৪২ হাজার ডলার পরিশোধ করতে হবে। পুরো মেয়াদে এর পরিমাণ দাঁড়াবে প্রায় ২৩ হাজার ৩১ কোটি টাকা। অন্যদিকে, ২০ বছরের চুক্তিতে দৈনিক ফি কমে ৩ লাখ ২৯ হাজার ডলার হলেও মোট পরিশোধের পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় ২৯ হাজার ৫৪১ কোটি টাকা।

    প্রতি ডলার ১২৩ টাকা ধরে করা এই হিসাব অনুযায়ী, দীর্ঘমেয়াদি চুক্তিতে প্রতিদিন ১৩ হাজার ডলার সাশ্রয় হলেও শেষ পর্যন্ত অতিরিক্ত প্রায় ৬ হাজার ৫১০ কোটি টাকা পরিশোধ করতে হবে। তবে ভবিষ্যতের অর্থ পরিশোধের মূল্য বর্তমান সময়ের হিসাবে বিবেচনা করলে দুই বিকল্পের ব্যবধান দাঁড়ায় প্রায় ৮৩৭ কোটি টাকা।

    বর্তমানে মহেশখালীতে চালু থাকা এক্সিলারেট এনার্জি ও সামিটের এলএনজি টার্মিনালের তুলনায় নতুন প্রস্তাবের দৈনিক ফি বেশ বেশি। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, এক্সিলারেটের টার্মিনালের জন্য প্রতিদিন ২ লাখ ৫৪ হাজার ডলার এবং সামিটের জন্য ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার ব্যয় হয়। সে তুলনায় নতুন টার্মিনালের ১৫ বছর মেয়াদি চুক্তিতে দৈনিক ফি প্রায় ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি।

    এই বাড়তি ব্যয়ের পেছনে আন্তর্জাতিক বাজারে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে ব্যবহৃত জাহাজের চাহিদা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের সময়সীমাকে কারণ হিসেবে দেখানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে নতুন টার্মিনালটি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    নতুন টার্মিনালটির মাধ্যমে প্রতিদিন ৬০ কোটি ঘনফুট এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহ করা যাবে। এর সর্বোচ্চ সক্ষমতা রাখা হয়েছে ৭৫ কোটি ঘনফুট। এ জন্য ২০১৬ সালে নির্মিত ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার ধারণক্ষমতার একটি জাহাজ ব্যবহারের সুপারিশ করেছে দরকষাকষি কমিটি। বর্তমানে চালু থাকা এক্সিলারেট ও সামিটের টার্মিনালের প্রতিটির জাহাজের ধারণক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার। বড় জাহাজে একবারে বেশি এলএনজি আমদানি করা সম্ভব হওয়ায় জ্বালানি আমদানির ব্যয় কিছুটা কমতে পারে বলে মনে করছে জ্বালানি বিভাগ।

    দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৪০০ কোটি ঘনফুট। বিপরীতে দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে সরবরাহ পাওয়া যায় প্রায় ২৭০ কোটি ঘনফুট। ফলে প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় ১৩০ কোটি ঘনফুট। বর্তমানে এক্সিলারেট ও সামিটের টার্মিনালের মাধ্যমে প্রতিদিন যথাক্রমে ৬০ কোটি ও ৫০ কোটি ঘনফুট গ্যাস পুনরায় সরবরাহ করা সম্ভব।

    তবে বিদ্যমান দুটি টার্মিনালের যেকোনো একটি কারিগরি ত্রুটি কিংবা রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ হয়ে গেলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসাবাড়িতেও গ্যাসের সংকট বাড়ে। এমন পরিস্থিতিতে তৃতীয় টার্মিনাল স্থাপিত হলে সরবরাহব্যবস্থায় বিকল্প সক্ষমতা তৈরি হবে এবং আমদানিনির্ভর গ্যাস সরবরাহ আরও স্থিতিশীল করার সুযোগ তৈরি হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সরবরাহ কমায় চাঁদপুরে ইলিশের দাম বেড়েছে, বেচাকেনায় ভাটা

    নভেম্বর 13, 2026
    অর্থনীতি

    অ্যাপ দিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়

    নভেম্বর 13, 2026
    অর্থনীতি

    তিন দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা

    নভেম্বর 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.