Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অ্যাপ দিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়
    অর্থনীতি

    অ্যাপ দিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়

    নিউজ ডেস্কনভেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে উৎসে অগ্রিম আয়কর আদায় সহজ করতে মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের ক্ষেত্রে বিক্রয়মূল্যের ওপর শূন্য দশমিক ২০ শতাংশ হারে কর আদায়ের বিধান রাখা হয়েছে। এই কর সংগ্রহ ও জমার প্রক্রিয়া সহজ করতে তৈরি করা অ্যাপটি চলতি নভেম্বর মাসেই চালু হতে পারে।

    এনবিআর সূত্র জানিয়েছে, অ্যাপটির সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে। বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এনবিআরের আইসিটি বিভাগ এবং কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা বিভাগ যৌথভাবে এটি তৈরি করেছে।

    নতুন উদ্যোগ নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তাঁদের আশঙ্কা, ক্রেতাসংকট ও ব্যবসায়িক মন্দার মধ্যে এই করের কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বাড়তি চাপের মুখে পড়বেন। করের বোঝা পণ্যের দামের সঙ্গে যুক্ত হলে শেষ পর্যন্ত ভোক্তাদেরও বেশি অর্থ খরচ করতে হতে পারে।

    আয়কর আইন অনুযায়ী, উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী বা পরিবেশক প্রতিষ্ঠান খুচরা বিক্রেতার কাছে পণ্য সরবরাহের সময় বিক্রয়মূল্যের ওপর শূন্য দশমিক ২০ শতাংশ হারে উৎসে অগ্রিম কর সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ নিবন্ধিত খুচরা বিক্রেতার অগ্রিম আয়কর হিসেবে গণ্য হবে। ফলে প্রান্তিক পর্যায়ের মুদি দোকানসহ খুচরা ব্যবসার বড় অংশ এই করব্যবস্থার আওতায় আসবে।

    এনবিআরের পরিকল্পনা অনুযায়ী, কোম্পানির ডিলাররা খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় কর সংগ্রহ করবেন। পরে তা সরকারি কোষাগারে জমা দেবেন। এ কার্যক্রম সমন্বয় করতে পণ্যের উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী ও পরিবেশক প্রতিষ্ঠানের বিপণনপ্রধানদের নিয়ে সভা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

    এনবিআরের নীতি বিভাগের এক কর্মকর্তা সমকালকে বলেন, বাজেটে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে শূন্য দশমিক ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই কর সংগ্রহের জন্য সফটওয়্যার ও মোবাইল অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়। সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে এবং এখন পরীক্ষা চলছে।

    কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা বিভাগের এক কর্মকর্তা জানান, অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। সিস্টেম চালু হলে কোন তথ্য কোথায় দিতে হবে এবং কীভাবে কর আদায় করতে হবে, তা ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন। চলতি নভেম্বরেই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে।

    বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসাবে, দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা রয়েছেন। নতুন ব্যবস্থায় তাঁদের সবাই করের আওতায় আসবেন। সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়া সমকালকে বলেন, ক্রেতাসংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে পুঁজি হারিয়ে বিকল্প পেশায় যেতে বাধ্য হচ্ছেন। এমন পরিস্থিতিতে নতুন করব্যবস্থা চালু হলে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পাশাপাশি বড় ব্যবসায়ীরাও হয়রানির শিকার হতে পারেন।

    তিনি বলেন, সরকারের বিভিন্ন নীতির কারণে ব্যবসায়ীদের কর ও ভ্যাটের চাপ বাড়ছে। অথচ ব্যবসা ও কর্মসংস্থান টিকিয়ে রাখতে কার্যকর সুরক্ষার উদ্যোগ দেখা যাচ্ছে না। নতুন ব্যবস্থায় কর কর্মকর্তাদের নানা অজুহাতে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করার সুযোগ তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

    জহিরুল হক ভূঁইয়ার মতে, করের অতিরিক্ত চাপ শেষ পর্যন্ত পণ্যের দামে যুক্ত হতে পারে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সরবরাহ কমায় চাঁদপুরে ইলিশের দাম বেড়েছে, বেচাকেনায় ভাটা

    নভেম্বর 13, 2026
    অর্থনীতি

    তিন দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা

    নভেম্বর 13, 2026
    অর্থনীতি

    কুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের পথে বাংলাদেশ

    নভেম্বর 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.