Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তিন দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা
    অর্থনীতি

    তিন দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা

    নিউজ ডেস্কনভেম্বর 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টানা তিন দফায় দেশের বাজারে সোনার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব মিলিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। সর্বশেষ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর পর এখন ভ্যাটসহ এ মানের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

    বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে বুধবার (১১ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর একই মানের সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

    বৃহস্পতিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়। সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

    নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

    এর আগে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। ওই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

    এদিকে রুপার গহনার দাম আগের মতোই রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেটের দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সরবরাহ কমায় চাঁদপুরে ইলিশের দাম বেড়েছে, বেচাকেনায় ভাটা

    নভেম্বর 13, 2026
    বাংলাদেশ

    সাত দিনের উৎসব এখন তিন দিনের মেলা, অবহেলায় পড়ে আছে মীর মশাররফের জন্মভিটা

    নভেম্বর 13, 2026
    বাংলাদেশ

    তরুণদের মাদক ও হতাশা থেকে দূরে রাখতে সংস্কৃতিচর্চার আহ্বান

    নভেম্বর 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.