Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তৃতীয় এলএনজি টার্মিনাল চালু হলেও কাটবে না গ্যাস সংকট
    অর্থনীতি

    তৃতীয় এলএনজি টার্মিনাল চালু হলেও কাটবে না গ্যাস সংকট

    নিউজ ডেস্কনভেম্বর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ক্রমবর্ধমান গ্যাস সংকট মোকাবিলায় তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। তবে নতুন এই অবকাঠামো চালু হলেও শিগগিরই গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ)।

    গত সপ্তাহে কক্সবাজারের মহেশখালীর কুতুবজমে সরকারি ব্যবস্থাপনায় নতুন টার্মিনাল স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি এটি নির্মাণ করবে। প্রস্তাবিত টার্মিনালের দৈনিক প্রাথমিক গ্যাস পুনর্গ্যাসীকরণ সক্ষমতা হবে ৬০০ মিলিয়ন ঘনফুট। প্রয়োজনে তা বাড়িয়ে ৭৫০ মিলিয়ন ঘনফুট করা সম্ভব। তবে ২০২৮ সালের আগে টার্মিনালটি চালু হওয়ার সম্ভাবনা নেই।

    আইইইএফএর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু এলএনজি পুনর্গ্যাসীকরণের সক্ষমতা বাড়ালেই দেশের গ্যাস সংকটের সমাধান হবে না। কারণ, একদিকে দেশীয় গ্যাস উৎপাদন কমছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে আর্থিক ও সরবরাহসংক্রান্ত সীমাবদ্ধতা রয়েছে।

    বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে স্বাভাবিক সরবরাহ রয়েছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। নতুন টার্মিনালের সক্ষমতা কাজে লাগাতে নিয়মিত এলএনজি আমদানি, পর্যাপ্ত অর্থায়ন এবং গ্রাহক পর্যায়ে গ্যাস পৌঁছে দেওয়ার অবকাঠামো নিশ্চিত করতে হবে।

    বাড়ছে আমদানিনির্ভরতা ও আর্থিক চাপ

    আইইইএফএর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশ ৪৩ লাখ ৩০ হাজার টন এলএনজি আমদানি করেছিল। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭১ লাখ ৩০ হাজার টনে। একই সময়ে দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বছরে গড়ে ৪ দশমিক ৬৪ শতাংশ হারে কমেছে।

    আমদানিনির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে সরকারের ভর্তুকির চাপও বেড়েছে। ২০১৯ সালে এলএনজি আমদানিতে ভর্তুকি বরাদ্দ ছিল ২ হাজার ৫০০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ বরাদ্দ বেড়ে ৯ হাজার কোটি টাকা হয়েছে।

    জ্বালানি আমদানির ব্যয় মেটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন এবং বিশ্বব্যাংকের ঋণসহায়তার ওপর নির্ভরতার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। আইইইএফএর আশঙ্কা, আমদানি করা গ্যাসের ওপর অতিরিক্ত নির্ভরতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর আরও চাপ তৈরি করতে পারে।

    এরই মধ্যে গত মে মাসে বাংলাদেশের সার্বভৌম ঋণমানের পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক করেছে ফিচ। মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত অর্থায়নের চাপ ও সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকিকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়। অক্টোবরে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১০ ডলার বাড়লে বাংলাদেশের বার্ষিক তেল আমদানি ব্যয় ১২০ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে।

    এলএনজি সরবরাহেও অনিশ্চয়তা

    বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৪০ শতাংশ আসে এলএনজিচালিত কেন্দ্র থেকে। অন্যদিকে দেশের মোট এলএনজি আমদানির প্রায় ৭০ শতাংশ আসে কাতার থেকে। কিন্তু কাতার থেকে সরবরাহ স্থগিত থাকায় বাংলাদেশকে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে তুলনামূলক বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে।

    আইইইএফএর মতে, তৃতীয় টার্মিনাল চালু হলে সেটির সক্ষমতা ব্যবহার করতে নিয়মিত অতিরিক্ত এলএনজি কার্গো আমদানি করতে হবে। পর্যাপ্ত অর্থায়ন এবং সাশ্রয়ী দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি নিশ্চিত করা না গেলে নতুন টার্মিনাল দেশের জ্বালানি ব্যয় আরও বাড়িয়ে দিতে পারে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতার ৫৩ শতাংশ ব্যবহার করা হয়েছিল। ২০২৫ সালে তা কমে ৪৩ শতাংশে নেমে আসে। এ সময়ে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা বাড়লেও প্রয়োজনীয় গ্যাসের অভাবে কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হয়নি।

    অর্থাৎ সমস্যা শুধু গ্যাস পুনর্গ্যাসীকরণের অবকাঠামোতে নয়; পর্যাপ্ত ও সাশ্রয়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।

    নতুন টার্মিনালের ব্যয় নিয়ে সংসদে প্রশ্ন

    তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে চীনা প্রতিষ্ঠানকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তুলে প্রকল্পটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।

    সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশে বক্তব্যে তিনি জানতে চান, সরকার প্রকল্পটি বাতিলের বিষয়টি বিবেচনা করবে কি না এবং দেশের স্বার্থ রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হবে।

    আখতার হোসেনের দাবি, তুলনীয় প্রকল্পের তুলনায় নতুন টার্মিনালের ব্যয় প্রায় ৩৫ শতাংশ বেশি। তিনি আরও বলেন, বিদ্যমান টার্মিনালগুলোর চুক্তির মেয়াদ শেষ হলে সেগুলোর জাহাজ ও সংশ্লিষ্ট সম্পদের মালিকানা বাংলাদেশের হাতে আসবে। কিন্তু নতুন টার্মিনালটি চীনা প্রতিষ্ঠান ১৫ বছর পরিচালনার পরও বাংলাদেশের মালিকানায় আসবে না।

    তিনি অভিযোগ করেন, প্রস্তাবটি প্রায় এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উত্থাপন করা হলে নাকচ হয়েছিল। পরে প্রধানমন্ত্রী সরকারি সফরে তুরস্কে থাকাকালে সেটি আবার উপস্থাপন করে অনুমোদন দেওয়া হয়।

    জবাবে অর্থমন্ত্রী বলেন, সংসদ সদস্যের প্রশ্নটি আলোচ্য মূল বিষয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হলে যথাযথ জবাব দেওয়া হবে।

    অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নতুন টার্মিনালের সুবিধার কথা তুলে ধরেছেন। তাঁর মতে, এতে সংরক্ষণক্ষমতা বেশি থাকবে এবং মস ও মেমব্রেন—উভয় ধরনের এলএনজিবাহী জাহাজ ভিড়তে পারবে। ফলে বড় আকারের এলএনজি কার্গো আমদানির সুযোগ তৈরি হবে।

    তিনি জানান, এর ফলে প্রতি ইউনিট এলএনজি আমদানিতে ৫ থেকে ১০ সেন্ট সাশ্রয় হতে পারে। প্রতিটি কার্গোতে আনুমানিক ১ লাখ ৯০ হাজার ডলার সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। ২০ বছর মেয়াদি চুক্তির আওতায় বছরে ৫০টি কার্গো আমদানির হিসাব ধরে তাঁর দাবি, দীর্ঘ মেয়াদে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।

    সব মিলিয়ে নতুন টার্মিনাল দেশের এলএনজি আমদানির সক্ষমতা বাড়ালেও গ্যাস সংকট নিরসনে শুধু অবকাঠামো সম্প্রসারণ যথেষ্ট নয়। দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো, সাশ্রয়ী আমদানি নিশ্চিত করা, বৈদেশিক মুদ্রার ওপর চাপ নিয়ন্ত্রণ এবং শক্তিশালী সঞ্চালনব্যবস্থা গড়ে তোলার ওপরই নির্ভর করবে এর প্রকৃত সুফল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় ধাক্কা, এক মাসেই কমেছে ৯৩ শতাংশ

    নভেম্বর 17, 2026
    বাণিজ্য

    অস্ট্রেলিয়ার বাজার ধরতে মেলবোর্নের বাণিজ্য মেলায় ১৪ বাংলাদেশি প্রতিষ্ঠান

    নভেম্বর 17, 2026
    অর্থনীতি

    ব্যবসা বাড়ছে তবুও রপ্তানিতে পিছিয়ে কেন বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তারা

    নভেম্বর 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.