Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের সিসিটি
    অর্থনীতি

    ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের সিসিটি

    নিউজ ডেস্কনভেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) আগামী ছয় মাস পরিচালনার জন্য চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। এর মধ্যে সর্বনিম্ন দর প্রস্তাব করেছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। তবে দরপত্রে অংশ নেওয়ার জন্য খুব কম সময় দেওয়া এবং অভিজ্ঞ অধিকাংশ প্রতিষ্ঠানের অংশ নিতে না পারার বিষয়টি নিয়ে বন্দরসংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।

    বন্দর সূত্রে জানা গেছে, সিসিটি পরিচালনার জন্য দরপত্র জমা দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

    চার প্রতিষ্ঠানের মধ্যে এভারেস্ট পোর্ট সার্ভিসেস সর্বনিম্ন ৩০ কোটি ১৫ লাখ টাকার প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক মালিকানাধীন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    তবে সর্বনিম্ন দর দিলেই প্রতিষ্ঠানটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাবে, এমন নয়। দরপত্রের কারিগরি ও আর্থিক মূল্যায়ন শেষ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।বন্দর সূত্র জানিয়েছে, দরপত্র জমা দেওয়া চার প্রতিষ্ঠানের মধ্যে দুটি প্রয়োজনীয় নিরাপত্তা জামানত দেয়নি। ফলে মূল্যায়ন প্রক্রিয়ায় বিষয়টি গুরুত্ব পেতে পারে।

    চট্টগ্রাম বন্দরের সিসিটি দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল। এখানে একই সময়ে দুটি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো সম্ভব।দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড।তবে প্রতিষ্ঠানটির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ গত ২ নভেম্বর শেষ হয়েছে।

    চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরপরই নতুন পরিচালনাকারী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া সম্ভব না হওয়ায় জরুরি ভিত্তিতে আরও তিন সপ্তাহ সিসিটির কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সাইফ পাওয়ারটেককে।

    এই সময়ের পরও টার্মিনালের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।এর অংশ হিসেবে সীমিত দরপত্র আহ্বান করা হয়।গত ১৭ নভেম্বর দরপত্র প্রকাশ করা হলেও তা কেনার সুযোগ ছিল পরদিন পর্যন্ত। অর্থাৎ আগ্রহী প্রতিষ্ঠানগুলো দরপত্র কেনার জন্য মাত্র এক দিন সময় পেয়েছিল।গত বৃহস্পতিবার দরপত্র খোলার পর দেখা যায়, চারটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছে।

    তবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা এবং তাদের পূর্ব অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে।বর্তমানে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কাজে নিয়োজিত নয়টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি এই দরপত্রে অংশ নিয়েছে।অন্যদিকে দরপত্র জমা দেওয়া চার প্রতিষ্ঠানের মধ্যে এভারেস্ট পোর্ট সার্ভিসেস বর্তমানে বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটিতে বার্থ অপারেটর হিসেবে কাজ করছে।

    বাকি তিন প্রতিষ্ঠানের চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কাজ করার পূর্ব অভিজ্ঞতা নেই বলে বন্দর সূত্র জানিয়েছে।সিসিটির মতো গুরুত্বপূর্ণ টার্মিনাল পরিচালনার জন্য অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে দরপত্রের কিছু শর্ত শিথিল করেছিল বন্দর কর্তৃপক্ষ।

    এ জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনও নেওয়া হয়েছিল।কিন্তু শর্ত শিথিল করার পরও অভিজ্ঞ অধিকাংশ প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়নি।বন্দরসংশ্লিষ্টদের একাংশের মতে, দরপত্র প্রকাশের পর প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় না পাওয়াই এর অন্যতম কারণ।

    যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ জমা পড়েনি, তবু কয়েকটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিতে আগ্রহী ছিল বলে খাতসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

    তাদের বক্তব্য অনুযায়ী, দরপত্রের খবর দেরিতে পাওয়া এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের জন্য সময় কম থাকায় অংশ নেওয়া সম্ভব হয়নি।এ কারণে দরপত্রে প্রতিযোগিতার পর্যাপ্ত সুযোগ ছিল কি না, তা নিয়েও আলোচনা চলছে।এদিকে এত দিন সিসিটি পরিচালনা করা সাইফ পাওয়ারটেক নতুন দরপত্রে অংশ নেয়নি।

    প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন প্রথম আলোকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁর কোনো বক্তব্য নেই। সরকার যে সিদ্ধান্তকে উপযুক্ত মনে করবে, সেটিকে তিনি স্বাগত জানাবেন।

    অন্যদিকে জিসিবিতে বর্তমানে কাজ করা পাঁচটি বার্থ অপারেটরের মধ্যেও এভারেস্ট ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়নি।বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের (বোটসোয়া) সভাপতি ফজলে একরাম চৌধুরী জানিয়েছেন, তাঁদের সদস্যপ্রতিষ্ঠানগুলোর কাজের অভিজ্ঞতা রয়েছে।

    তবে দরপত্রের খবর দেরিতে পাওয়া এবং অংশগ্রহণের জন্য সময় খুব কম থাকায় একটি ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো প্রস্তাব জমা দিতে পারেনি।এদিকে দরপত্র যাচাই-বাছাইয়ের জন্য সাত সদস্যের একটি মূল্যায়ন কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।গত বুধবার গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বন্দরের সদস্য (প্রকৌশল)কে।

    কমিটিতে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিরাও রয়েছেন।

    আজ শনিবার (২১ নভেম্বর) থেকে কমিটির দরপত্র মূল্যায়নের কাজ শুরু করার কথা রয়েছে।মূল্যায়নে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কারিগরি যোগ্যতা, আর্থিক প্রস্তাব এবং দরপত্রের অন্যান্য শর্ত পূরণের বিষয়গুলো বিবেচনা করা হবে।চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, সিসিটির দরপত্রের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

    তিনি আরও জানান, মূল্যায়ন প্রক্রিয়া শেষ করে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন অপারেটর নিয়োগ দেওয়ার লক্ষ্য রয়েছে বন্দর কর্তৃপক্ষের।তবে ওই সময়ের মধ্যে কোন প্রতিষ্ঠান চূড়ান্তভাবে দায়িত্ব পাবে, তা এখনো নিশ্চিত নয়।চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম সচল রাখা আমদানি-রপ্তানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তাই নতুন অপারেটর নিয়োগের ক্ষেত্রে আর্থিক প্রস্তাবের পাশাপাশি কাজের অভিজ্ঞতা, পরিচালন সক্ষমতা এবং দরপত্রের শর্ত পূরণের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।এখন সাত সদস্যের মূল্যায়ন কমিটির সিদ্ধান্তের দিকেই নজর সংশ্লিষ্টদের।সব প্রক্রিয়া শেষ হলে আগামী ছয় মাসের জন্য সিসিটি পরিচালনার দায়িত্ব কোন প্রতিষ্ঠান পাচ্ছে, তা স্পষ্ট হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    পদ্মা সেতু থেকে কর্ণফুলী টানেল: ৬ প্রকল্প বাস্তবায়নে বিলম্বের মাশুল সোয়া লাখ কোটি টাকা

    নভেম্বর 21, 2026
    অর্থনীতি

    শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্যমেলা

    নভেম্বর 21, 2026
    অর্থনীতি

    চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৪ হাজার ৮০০ টাকা

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.