Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো
    অর্থনীতি

    বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো

    হাসিব উজ জামানUpdated:জুন 18, 2025জুন 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি হিসেবে জ্বালানি তেল বহুদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, শিল্প—প্রতিটি ক্ষেত্রেই জ্বালানি তেলের ব্যবহার অপরিহার্য। আর তাই বিশ্বে যখনই কোনো বড় সংকট দেখা দেয়, তেলের বাজারে তার প্রভাব পড়ে সবচেয়ে আগে। বর্তমানে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম লাগাতার বাড়ছে।

    সবচেয়ে বেশি অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশগুলো:

    ১. যুক্তরাষ্ট্র: বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল উৎপাদক যুক্তরাষ্ট্র।

    • দৈনিক উৎপাদন: ২১.৯১ মিলিয়ন ব্যারেল
    • বৈশ্বিক অংশ: ২২%
      যুক্তরাষ্ট্রের তেলের মজুতে ভিন্নতা থাকলেও, আনুমানিক ৬৮.৮ থেকে ৭৪ বিলিয়ন ব্যারেল মজুদ রয়েছে।

    ২. সৌদি আরব: ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম প্রভাবশালী সৌদি আরব।

    • দৈনিক উৎপাদন: ১১.১৩ মিলিয়ন ব্যারেল
    • বৈশ্বিক অংশ: ১১%

    ৩. রাশিয়া: ইউক্রেন যুদ্ধের মাঝেও অপরিশোধিত তেল উৎপাদনে পিছিয়ে নেই রাশিয়া।

    • দৈনিক উৎপাদন: ১০.৭৫ মিলিয়ন ব্যারেল
    • বৈশ্বিক অংশ: ১১%

    ৪. কানাডা: উত্তর আমেরিকার এই দেশটির উৎপাদন বিশ্বে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

    • দৈনিক উৎপাদন: ৫.৫৭ মিলিয়ন ব্যারেল
    • বৈশ্বিক অংশ: ৬%

    ৫. চীন: বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি।

    • দৈনিক উৎপাদন: ৫.২৬ মিলিয়ন ব্যারেল
    • বৈশ্বিক অংশ: ৫%

    ৬. ইরাক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল-সমৃদ্ধ দেশ।

    • দৈনিক উৎপাদন: ৪.৪২ মিলিয়ন ব্যারেল
    • বৈশ্বিক অংশ: ৪%

    ৭. ব্রাজিল: লাতিন আমেরিকার অন্যতম প্রধান তেল উৎপাদক।

    • দৈনিক উৎপাদন: ৪.২৮ মিলিয়ন ব্যারেল
    • বৈশ্বিক অংশ: ৪%

    ৮. সংযুক্ত আরব আমিরাত: বিশ্বের অন্যতম ধনী তেল উৎপাদক রাষ্ট্র।

    • দৈনিক উৎপাদন: ৪.১৬ মিলিয়ন ব্যারেল
    • বৈশ্বিক অংশ: ৪%

    ৯. ইরান: বর্তমানে ইসরাইলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িত দেশ।

    • দৈনিক উৎপাদন: ৩.৯৯ মিলিয়ন ব্যারেল
    • বৈশ্বিক অংশ: ৪%
    • তেল মজুদে বিশ্বে ৩য়, গ্যাস মজুদে ২য় অবস্থানে।
      তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিষেধাজ্ঞার কারণে রপ্তানিতে পিছিয়ে আছে।

    ১০. কুয়েত: তেল নির্ভর অর্থনীতির আরেকটি দেশ।

    • দৈনিক উৎপাদন: ২.৯১ মিলিয়ন ব্যারেল
    • বৈশ্বিক অংশ: ৩%

    কেন এই মুহূর্তে তেলের দাম বাড়ছে?

    বর্তমানে ইরান ও ইসরাইলের মধ্যে সামরিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলা তেল বাজারে বড় ধাক্কা দিয়েছে।

    • মঙ্গলবার তেলের দাম বেড়েছে প্রায় ৪%
    • বুধবার সকালেও দাম বেড়েছে আরও ০.৫%

    বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি আরও বিস্তৃত হয় এবং মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করে, তাহলে বৈশ্বিক তেলবাজারে অস্থিরতা আরও বাড়বে।

    বিশ্ববাসীর জীবনে জ্বালানি তেল যেমন অপরিহার্য, তেমনি এর উৎপাদন ও সরবরাহ ঘিরে থাকা ভূ-রাজনৈতিক জটিলতাও দিন দিন আরও গভীর হচ্ছে। তাই প্রতিটি সংঘাতই আজকাল শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না, তার ঢেউ আছড়ে পড়ে বিশ্ববাজারেও।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বড় কর ছাড়ের পরও রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে আশাবাদী এনবিআর

    জুন 15, 2026
    অর্থনীতি

    ১৪ লাখ চাকরির প্রতিশ্রুতি—কোথায় তৈরি হবে এই কর্মসংস্থান?

    জুন 15, 2026
    অর্থনীতি

    সংশোধিত বাজেটে ২ লাখ কোটি টাকার ঘাটতি, সংসদে ৩০৪ ছাঁটাই প্রস্তাব

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.