Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Jan 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন সংস্কারে সুশাসন ও স্বচ্ছতার অঙ্গীকার
    আইন আদালত

    বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন সংস্কারে সুশাসন ও স্বচ্ছতার অঙ্গীকার

    নাহিদOctober 5, 2024Updated:October 18, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের শিল্পকলা চর্চা ও গবেষণার অন্যতম প্রধান প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ও প্রবিধানমালার সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। একাডেমির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির আইনি কাঠামো ও প্রবিধানের দুর্বলতা দূর করে একাডেমির কার্যক্রম আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ দায়িত্ব গ্রহণের পরপরই এই সংস্কারের কার্যক্রম শুরু করেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর নিয়োগের মধ্য দিয়ে একাডেমির সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে তিনি শিল্পী, শিল্প সমালোচক এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করে তাঁদের মতামত সংগ্রহ করেছেন। একাডেমি সংশ্লিষ্টরা জানান, এই আলোচনার মাধ্যমে একাডেমির আইন ও প্রবিধানমালার গঠনমূলক পরিবর্তনের রূপরেখা প্রস্তুত করা হচ্ছে।

    বর্তমান আইন, যা ১৯৮৯ সালে প্রণীত হয়েছিল, তা সংশোধনের মাধ্যমে একাডেমির কাঠামোগত পুনর্গঠন, কাজের পরিধি ও ক্ষমতার দিকগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে। একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, আইনি সংস্কার প্রক্রিয়ায় একটি বিশেষ কমিটি ইতোমধ্যে গঠিত হয়েছে, যা একাডেমির প্রবিধানমালা সংশোধনের কাজ করছে।

    এ প্রসঙ্গে মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেছেন, “বিগত দিনগুলোয় যেভাবে কার্যক্রম পরিচালিত হয়েছে, সেগুলো আইনি বিধি মেনে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে আনা হবে।” এই লক্ষ্যে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে বিশেষ অডিটের জন্য আবেদন করা হয়েছে, যার মাধ্যমে একাডেমির আর্থিক কার্যক্রমে কোনো দুর্নীতি বা অসঙ্গতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে। এছাড়া, একাডেমির কার্যক্রম সম্পর্কিত তথ্যাদি নিয়মিতভাবে তাদের ওয়েবসাইটে প্রকাশ করার ঘোষণাও দেওয়া হয়েছে।

    প্রতিষ্ঠানের ইনভেন্টরি ব্যবস্থা আরও জোরদার করার অংশ হিসেবে সম্প্রতি কিছু কর্মকর্তার কক্ষে পাওয়া অনুষ্ঠান আয়োজনসংক্রান্ত অর্থ একাডেমির ফান্ডে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো অনিয়ম আছে কি না, তা অভ্যন্তরীণ রিভিউ কমিটির মাধ্যমে যাচাই–বাছাই করা হচ্ছে। একাডেমি পরিষ্কারভাবে জানিয়েছে, অনিয়ম বা দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া গেলে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এসব পদক্ষেপ শিল্পকলা আইন ও প্রবিধানমালার ভিত্তিতেই নেওয়া হবে।

    এই সংস্কার কার্যক্রমের ফলে একাডেমির প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা যেমন বৃদ্ধি পাবে, তেমনি এটি দেশের শিল্প সংস্কৃতির প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

    January 13, 2026
    আইন আদালত

    প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা, টিউলিপসহ ১৯ জনের রায় ২ ফেব্রুয়ারি

    January 13, 2026
    আইন আদালত

    সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নয়: হাইকোর্ট

    January 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.