Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৫৬,৪৭৮ বিমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান
    বিমা

    ৫৬,৪৭৮ বিমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

    নিউজ ডেস্কUpdated:মে 2, 2026মে 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের জীবনবিমা খাতে দ্রুত দাবি নিষ্পত্তির ধারাবাহিকতা বজায় রেখেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে প্রতিষ্ঠানটি মোট ৫৬ হাজার ৪৭৮টি বিমা দাবি নিষ্পত্তি করেছে। এ সময় গ্রাহকদের মধ্যে পরিশোধ করা হয়েছে ১৫০ কোটি ৮৪ লাখ টাকা।

    প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, পরিশোধ করা দাবির মধ্যে রয়েছে মৃত্যুজনিত দাবি, স্বাস্থ্য ও চিকিৎসা ব্যয় এবং অন্যান্য বিমা সুবিধা। এর মধ্যে মৃত্যু দাবির বিপরীতে ১১ হাজার ৪১৮ জন গ্রাহক বা তাদের পরিবারকে দেওয়া হয়েছে ৮৩ কোটি ৮১ লাখ টাকা। পরিবারের সংকটময় সময়ে এই অর্থ আর্থিক সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত দাবির ক্ষেত্রে ৪৩ হাজার ৩২৪টি আবেদন নিষ্পত্তি করে ৫৮ কোটি ২১ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এতে চিকিৎসা ব্যয়ের চাপ কমাতে সুবিধা পেয়েছেন গ্রাহকেরা।

    এ ছাড়া অন্যান্য ১ হাজার ৭৩৬টি দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে আরও ৮ কোটি ৮২ লাখ টাকা। বিভিন্ন আর্থিক প্রয়োজন পূরণে এই সহায়তা কাজে এসেছে বলে জানিয়েছে গার্ডিয়ান। দ্রুত ও ঝামেলামুক্ত দাবি পরিশোধকে প্রতিষ্ঠানটির অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। এ লক্ষ্য সামনে রেখে দাবি নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা হয়েছে, যাতে গ্রাহকেরা সময়মতো অর্থ পান।

    এর আগে ২০২৫ সালে মোট ৫৪৩ কোটি ২৮ লাখ টাকার বিমা দাবি পরিশোধ করেছিল গার্ডিয়ান লাইফ। চলতি বছরের প্রথম প্রান্তিকের এই পরিসংখ্যান সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

    গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এফসিএ বলেন, প্রতিটি বিমা দাবি এমন পরিস্থিতির সঙ্গে যুক্ত থাকে, যখন গ্রাহকের দ্রুত সহায়তা প্রয়োজন হয়। সে কারণে প্রতিষ্ঠানটি এমন একটি দাবি নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তুলেছে, যা দ্রুত, নির্ভরযোগ্য এবং অপ্রয়োজনীয় জটিলতামুক্ত।

    বর্তমানে ব্যাংকাস্যুরেন্স, মাইক্রো ইনস্যুরেন্স এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবার পরিধি বাড়াচ্ছে গার্ডিয়ান। প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে আরও বেশি মানুষের কাছে সহজ ও আধুনিক বিমা সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। গার্ডিয়ান বর্তমানে দেশের পাঁচ শতাধিক করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। পাশাপাশি তাদের সঙ্গে যুক্ত রয়েছে ৪৫০টির বেশি অংশীদার হাসপাতাল। এই নেটওয়ার্কের মাধ্যমে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ বিমা সুরক্ষার আওতায় এসেছে।

    প্রযুক্তিনির্ভর সেবা ও বিস্তৃত নেটওয়ার্কের কারণে দ্রুত দাবি পরিশোধ এবং গ্রাহকদের জন্য সহজ সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহক সহায়তার জন্য ২৪ ঘণ্টা চালু রয়েছে গার্ডিয়ানের হেল্পলাইন ১৬৬২২। এর মাধ্যমে যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাচ্ছেন গ্রাহকেরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিমা

    গ্রাহকের অর্থে সম্পদ বাড়লেও মিলছে না পাওনা

    জুন 8, 2026
    অর্থনীতি

    সঞ্চয়ের নিরাপদ আশ্রয় হারাচ্ছে মানুষ

    মে 16, 2026
    বিমা

    পরিবারতন্ত্রে ঘেরা সিকদার ইন্স্যুরেন্স

    মে 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.