কনকর্ড গ্রুপ অব কোম্পানিজের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা এখন থেকে জীবনবিমা ও স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন। এ জন্য গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের সঙ্গে প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি গ্রুপ বিমা চুক্তি করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তিতে গার্ডিয়ান লাইফের পক্ষে সই করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম। কনকর্ড গ্রুপের পক্ষে সই করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহরিয়ার কামাল।
স্বাক্ষর অনুষ্ঠানে কনকর্ডের পক্ষে আরও উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার শাকিল আবির, প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার, প্রধান অর্থ কর্মকর্তা মো. আবদুল করিম, উপমহাব্যবস্থাপক ফারুক আহমেদ, ডেপুটি লিগ্যাল অ্যাডভাইজার মো. রিয়াজুল হাসান সোহাগ এবং নির্বাহী পরিচালক মো. মফিজুল ইসলাম ও মো. সাকিব রায়হান। গার্ডিয়ান লাইফের পক্ষে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর সানিয়াত রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সয়েব।
অনুষ্ঠানে শেখ রকিবুল করিম বলেন, কর্মীদের সুস্থতা ও কল্যাণ টেকসই ব্যবসায়িক সাফল্যের অন্যতম ভিত্তি। তাঁর ভাষ্য, এই অংশীদারত্বের মাধ্যমে কনকর্ডের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা আর্থিক সুরক্ষা ও চিকিৎসাসুবিধা পাবেন।
শাহরিয়ার কামাল বলেন, কেবল কর্মক্ষেত্র নিশ্চিত করাই প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। জীবনের নানা অনিশ্চয়তায়ও কর্মীদের পাশে থাকা জরুরি।
আরও জানান, গার্ডিয়ান লাইফ বর্তমানে দেশের ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানকে বিমা সুরক্ষা দিচ্ছে। প্রতিষ্ঠানটির জীবনবিমার আওতায় রয়েছেন ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ।

