মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন যে, বন্ধ থাকা হরমুজ প্রণালী থেকে তেল ঘাটতির ঝুঁকিতে থাকা দেশগুলোর অনুরোধের কারণে তিনি রাশিয়া ও ইরানের সমুদ্রপথে পরিবাহিত তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ ৩০ দিনের জন্য বাড়িয়েছেন। সূত্র: মিডল ইস্ট আই
বেসেন্ট মার্কিন সিনেটের বরাদ্দ উপকমিটির বাজেট শুনানিতে জানান যে, গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বৈঠকে প্রায় ১০টি দেশের অর্থনেতাদের কাছ থেকে এই অনুরোধগুলো এসেছে। এই পদক্ষেপের মাধ্যমে তিনি গত সপ্তাহে করা তাঁর পূর্ববর্তী মন্তব্যকে উল্টে দিলেন, যেখানে তিনি বলেছিলেন যে মেয়াদোত্তীর্ণ নিষেধাজ্ঞা মওকুফের মেয়াদ তিনি নবায়ন করবেন না।
বেসেন্ট বলেন, এই ত্রাণ থেকে ইরান ১৪ বিলিয়ন ডলারের বেশি পেয়েছে বলে যে ধারণা করা হচ্ছে তা “একটি কল্পকাহিনি”, তবে তিনি কোনো বিকল্প পরিসংখ্যান দেননি।

