দীর্ঘদিন ধরে এমন একটি রাষ্ট্রীয় নেতৃত্ব কাঠামো গড়ে তুলেছে ইরান। যেখানে অনেক শীর্ষ নেতা শুধুমাত্র রাজনীতিবিদ নন—বরং পিএইচডি হোল্ডার, একাডেমিক, স্ট্র্যাটেজিস্ট, রাইটার এবং পলিসি এক্সপার্ট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুধু একজন কূটনীতিক নন—তিনি একজন স্কলার, নেগোশিয়েটর এবং অথর। তাঁর লেখা বই দ্য পাওয়ার অব নেগোশিয়েশন: প্রিন্সিপলস অ্যান্ড রুলস অব পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক নেগোশিয়েশনস বর্তমান বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে। বইটি মূলত পার্সিয়ান ভাষায় লেখা হলেও ইতোমধ্যে ইংরেজিসহ একাধিক ভাষায় অনূদিত হয়েছে। এতে উঠে এসেছে দীর্ঘ কয়েক দশকের কূটনৈতিক অভিজ্ঞতা—বিশেষ করে ইরানিয়ান নিউক্লিয়ার নেগোশিয়েশনস-এর মতো উচ্চঝুঁকির আলোচনার বাস্তব অভিজ্ঞতা।
তবে এখানে মূল বিষয় শুধু একটি বই নয়—বরং একটি রাষ্ট্র কীভাবে তার নেতৃত্ব তৈরির ধারাবাহিক প্রক্রিয়া গড়ে তোলে। ইরান দীর্ঘদিন ধরে এমন মানবসম্পদ তৈরি করেছে, যারা শুধুমাত্র পলিটিশিয়ান নন—বরং পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটি-লেভেল একাডেমিক, অথর অ্যান্ড থিংকার, সায়েন্টিস্ট অ্যান্ড পলিসি এক্সপার্ট এবং ইতিহাস, দর্শন ও জিওপলিটিক্সে গভীরভাবে প্রোথিত।
উদাহরণ হিসেবে আলী লারিজানি গণিত ও কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি পশ্চিমা দর্শনে স্নাতকোত্তর এবং দর্শনে পিএইচডি ডিগ্রিধারী ছিলেন। অন্যদিকে কাসেম সোলেইমানি কোনো পিএইচডি বা একাডেমিক ক্যারিয়ারধারী ছিলেন না, বরং তিনি আইআরজিসি-এর কুদস ফোর্সের কমান্ডার হিসেবে দীর্ঘ সামরিক অভিজ্ঞতায় গড়ে ওঠা একজন কৌশলগত মিলিটারি স্ট্র্যাটেজিস্ট, যিনি আঞ্চলিক নিরাপত্তা ও যুদ্ধনীতিতে বড় প্রভাব রেখেছেন।
মোহাম্মদ জাভাদ জারিফ ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, ইন্টারন্যাশনাল রিলেশনসে পিএইচডি ডিগ্রিধারী এবং জেসিপিওএ (নিউক্লিয়ার ডিল)-এর অন্যতম প্রধান স্থপতি, যিনি বিশ্বব্যাপী সম্মানিত একজন কূটনীতিক হিসেবে পরিচিত। সাবেক রাষ্ট্রপতি হাসান রুহানি ল-এ পিএইচডি ডিগ্রিধারী এবং দীর্ঘদিনের সিকিউরিটি ও স্ট্র্যাটেজিক পলিসি অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আলী আকবর সালেহি একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট, এমআইটি-এ শিক্ষিত এবং অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরানের সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। মোস্তাফা চামরান যুক্তরাষ্ট্রে শিক্ষিত একজন ফিজিসিস্ট, প্রফেসর ও স্ট্র্যাটেজিস্ট, যিনি একই সঙ্গে বিজ্ঞানী এবং বিপ্লবী নেতা হিসেবে পরিচিত।
সব মিলিয়ে ইরানের নেতৃত্ব কাঠামোতে রাজনৈতিক জনপ্রিয়তার পাশাপাশি জ্ঞান, গবেষণা এবং বুদ্ধিবৃত্তিক গভীরতাকে গুরুত্ব দেওয়া হয়, যা একটি শক্তিশালী এবং বহুমাত্রিক নেতৃত্ব ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করেছে।

