Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»আন্তর্জাতিক»পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের ইঙ্গিত, কে হতে পারেন মুখ্যমন্ত্রী
    আন্তর্জাতিক

    পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের ইঙ্গিত, কে হতে পারেন মুখ্যমন্ত্রী

    নিউজ ডেস্কমে 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা–কর্মী–সমর্থকেরা বিজয় উদযাপন করছেন। কলকাতা, ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার সর্বশেষ প্রবণতায় বিজেপি এগিয়ে আছে ১৯৪ আসনে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৯৪ আসনে, ফলে রাজ্যে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

    ২৯৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮ আসন। বর্তমান প্রবণতা বজায় থাকলে বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে রয়েছে বলে দাবি করছে দলটির শীর্ষ নেতৃত্ব।

    এ পরিস্থিতিতে রাজ্য বিজেপির নেতারা ইতিমধ্যে বিজয় উদ্‌যাপন শুরু করেছেন। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ দলটির একাধিক নেতা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের “শেষ সময়” চলছে এবং বিজেপি সরকার গঠনের পথে এগোচ্ছে।

    তবে ফলাফল আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক অবস্থান নিয়েছেন।

    এদিকে বিজেপি সরকার গঠন করলে কে মুখ্যমন্ত্রী হতে পারেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। নির্বাচন-পূর্ব সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন।

    ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে কয়েকজনের নাম সামনে এনেছে। এর মধ্যে রয়েছেন—রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত।

    চূড়ান্ত ফল ঘোষণার পরই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ ও সম্ভাব্য নেতৃত্ব নিয়ে স্পষ্ট চিত্র পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ—ইরানের হুঁশিয়ারি

    মে 20, 2026
    আন্তর্জাতিক

    নরওয়ের পত্রিকায় ‘সাপুড়ে’ নরেন্দ্র মোদি!

    মে 20, 2026
    আন্তর্জাতিক

    বোনাস সংকটে স্যামসাংয়ে ৪৮ হাজার কর্মীর ১৮ দিনের ধর্মঘটের আশঙ্কা

    মে 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.