Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘বিজেপির পতন না দেখে মরব না’: মমতার বিস্ফোরক বার্তা
    আন্তর্জাতিক

    ‘বিজেপির পতন না দেখে মরব না’: মমতার বিস্ফোরক বার্তা

    নিউজ ডেস্কUpdated:জুলাই 16, 2026জুলাই 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এখনই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা করছেন না। বরং বিজেপির শাসনের অবসান না দেখা পর্যন্ত তিনি রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে চান বলে মন্তব্য করেছেন।

    সম্প্রতি দলীয় সংকট, বিদ্রোহ এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মমতা নিজের অবস্থান তুলে ধরেন। সেখানে তিনি বলেন, বয়স নয়, একজন মানুষের মনোবল, শারীরিক সক্ষমতা এবং মানসিক শক্তিই আসল বিষয়। তাই বয়স নিয়ে তাকে আক্রমণ করার কোনো যৌক্তিকতা নেই।

    মমতা অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন তার রাজনৈতিক প্রতিপক্ষরা চেয়েছিল তিনি মানসিকভাবে ভেঙে পড়ুন। তবে তিনি দাবি করেন, সব প্রতিকূলতা মোকাবিলা করেই তিনি আবারও ঘুরে দাঁড়াবেন এবং বিজেপির পতন না দেখা পর্যন্ত রাজনীতির ময়দান ছাড়বেন না।

    তিনি আরও বলেন, অতীতেও একাধিকবার শূন্য থেকে রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে হয়েছে তাকে। ১৯৯৭ এবং ২০০৪ সালের মতো এবারও প্রয়োজন হলে নতুন করে দলকে সংগঠিত করবেন। যারা দল ছেড়ে যেতে চান, তারা যেতে পারেন। কিন্তু যারা পাশে থাকবেন, তাদের নিয়েই নতুন শক্তি গড়ে তোলা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি।

    মমতার ভাষায়, তার রাজনৈতিক জীবনে একাধিক প্রজন্মের নেতৃত্ব তৈরি হয়েছে এবং ভবিষ্যতেও তিনি দলের কর্মী-সমর্থকদের পাশে থেকে নেতৃত্ব দেবেন। তিনি বলেন, লড়াই, সংগ্রাম এবং মানুষের জন্য কাজ করাই তার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য।

    সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের ভেতরে বড় ধরনের অস্থিরতার খবর সামনে এসেছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের একাংশের জনপ্রতিনিধি বিদ্রোহী অবস্থান নিয়েছেন এবং কয়েকজন সাংসদ নতুন রাজনৈতিক জোটের প্রতি সমর্থনও জানিয়েছেন। যদিও এসব পরিস্থিতির মধ্যেও মমতা আত্মবিশ্বাসী যে দল আবারও সংগঠিত হবে।

    আগামী ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের ঐতিহ্যবাহী শহীদ দিবসকে ঘিরেও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এবার একই দিনে দলটির দুই পক্ষ পৃথক কর্মসূচির ঘোষণা দিয়েছে, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

    এরই মধ্যে কলকাতা হাইকোর্টও ২১ জুলাইয়ের সমাবেশের স্থান পরিবর্তনের অনুমতি দিয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস এবার ঐতিহ্যগত স্থান পরিবর্তন করে বিড়লা প্ল্যানেটারিয়ামের কাছাকাছি এলাকায় তাদের কর্মসূচি আয়োজন করবে।

    উল্লেখ্য, ১৯৯৩ সালে যুব কংগ্রেসের আন্দোলনে নিহত ১৩ কর্মীর স্মরণে প্রতিবছর ২১ জুলাই ‘শহীদ দিবস’ পালন করে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচিকে ঘিরেই এবার দলীয় বিভাজন ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে পশ্চিমবঙ্গের রাজনীতি নতুন করে আলোচনায় এসেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পুতিনের গোপনীয়তার কাছে ট্রাম্পও যেন শিশু

    আগস্ট 15, 2026
    আন্তর্জাতিক

    আনুগত্য না করলে ন্যাটো মিত্রদের সুরক্ষা দেবে না যুক্তরাষ্ট্র

    আগস্ট 14, 2026
    আন্তর্জাতিক

    অফিস সহকারী থেকে যুক্তরাষ্ট্রে পিএইচডি, এবার ওষুধ গবেষণায়

    আগস্ট 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.