Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে পারে ভারত ও চীন
    আন্তর্জাতিক

    ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে পারে ভারত ও চীন

    নিউজ ডেস্কআগস্ট 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্র-চীন শুল্ক যুদ্ধের বিরতিতে ভারতের জন্য বিনিয়োগ ঝুঁকির ইঙ্গিত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়ার জ্বালানি আমদানির ওপর কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে একটি বিল বিপুল ভোটে পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। ৮৬-১১ ভোটে অনুমোদিত বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ আমদানিকারক দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। এই তালিকায় রয়েছে ভারত ও চীন। সূত্র: এনডিটিভি

    ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর উদ্দেশ্যে প্রস্তাবিত বিলটির নামকরণ করা হয়েছে প্রয়াত রিপাবলিকান সিনেটর এবং ইউক্রেনের কট্টর সমর্থক লিন্ডসে গ্রাহামের স্মরণে।

    বিলটি পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেন, এর মাধ্যমে ইউক্রেনের জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে তারা একা নয় এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনো ইউক্রেন জয় করতে পারবেন না।

    সিনেটে লিন্ডসে গ্রাহামের স্থলাভিষিক্ত হওয়া তার বোন ডারলিন গ্রাহাম বলেন, প্রস্তাবিত আইনটি সরাসরি পুতিনের অর্থনৈতিক স্বার্থের গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত হানবে।

    ভারত ও চীন ছাড়াও আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া বর্তমানে রাশিয়ার তেল ও গ্যাসের শীর্ষ পাঁচ আমদানিকারকের তালিকায় রয়েছে। তবে বিলটিতে কিছু ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। কোনো দেশ রাশিয়া থেকে ১৫ শতাংশের কম প্রাকৃতিক গ্যাস আমদানি করলে এবং সেই নির্ভরতা কমাতে নিয়মিত পদক্ষেপ নিলে দেশটি প্রস্তাবিত কঠোর শুল্ক থেকে ছাড় পেতে পারে।

    এ ছাড়া মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া যেসব পুরোনো বা নাম পরিবর্তন করা তেলবাহী ট্যাংকার ব্যবহার করে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। তবে জাতীয় স্বার্থ বিবেচনায় প্রয়োজন মনে করলে মার্কিন প্রেসিডেন্ট এসব বিধানের ক্ষেত্রে ছাড় দেওয়ার ক্ষমতা রাখবেন।

    রাশিয়ার পাশাপাশি ইরানের ওপরও চাপ বাড়ানোর ব্যবস্থা রয়েছে বিলটিতে। এতে ১৯৯৬ সালের ইরান নিষেধাজ্ঞা আইনের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। ফলে ইরানের জ্বালানি খাতে বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে।

    সিনেটে অনুমোদনের পর বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হয়েছে। আগামী ৩১ আগস্ট প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হলে সেখানে বিলটি উত্থাপনের কথা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ‘ইসরায়েলের আধিপত্যের ক্ষমতা আছে, কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই’

    আগস্ট 9, 2026
    আন্তর্জাতিক

    দীর্ঘদিন পর মুজতাবা খামেনির ভিডিও প্রকাশ করল মেহের

    আগস্ট 9, 2026
    আন্তর্জাতিক

    জার্মানির সামরিক ঘাঁটির আকাশে ড্রোনের রহস্যজনক আনাগোনা

    আগস্ট 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.