Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, অক্টো. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

    নিউজ ডেস্কঅক্টোবর 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এআই
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছিল। এ-সংক্রান্ত একটি বিল মার্কিন কংগ্রেসে পাস হওয়ার পর আগামী ১৮ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকরের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই নির্বাহী আদেশ জারি করে এসব পদক্ষেপের প্রয়োগ মওকুফ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ভারত, চীনসহ কয়েকটি দেশ আপাতত সম্ভাব্য ১০০ শতাংশ মার্কিন শুল্কের ঝুঁকি থেকে রেহাই পেয়েছে।

    ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, “আমি এতদ্বারা গ্রাহাম অ্যাক্টে উল্লিখিত নিষেধাজ্ঞা, বিধিনিষেধ এবং শুল্কের প্রয়োগ স্থগিত করছি। আমি কংগ্রেসকে এই মর্মে প্রত্যয়নপত্র দিয়েছি যে, এই মুহূর্তে এমন ছাড় দেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের অনুকূলে।”

    তবে এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে রাশিয়াসংক্রান্ত শুল্কের ঝুঁকি পুরোপুরি শেষ হয়ে গেছে। নির্বাহী আদেশের মাধ্যমে আপাতত এসব ব্যবস্থা প্রয়োগ থেকে ছাড় দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে ট্রাম্প প্রশাসন আবারও নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকরের সিদ্ধান্ত নিতে পারে।
    ট্রাম্প যে আইনটির অধীনে এই পদক্ষেপ নিয়েছেন, তার নাম ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট’। যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহামের নাম অনুসারে আইনটির নামকরণ করা হয়েছে। ওয়াশিংটনে ইউক্রেনের অন্যতম কট্টর সমর্থক হিসেবে পরিচিত গ্রাহাম চলতি বছরের জুলাইয়ে কিয়েভ সফর থেকে ফেরার কিছুদিনের মধ্যেই মারা যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    আইনটিতে ট্রাম্পকে ৩০ দিনের সময়সীমার মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেলের শীর্ষ পাঁচ ক্রেতা—চীন, ভারত, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান—থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছিল। এ ছাড়া রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা এবং রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিধানও রাখা হয়েছিল।

    আইনটির অধীনে ব্যবস্থা কার্যকরের জন্য নির্ধারিত এক মাসের সময়সীমা ১৮ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। তার আগেই ট্রাম্পের নির্বাহী আদেশে সম্ভাব্য শুল্ক ও নিষেধাজ্ঞার প্রয়োগ স্থগিত করা হলো।

    কী রয়েছে এই আইনে?

    ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট’-এর মূল লক্ষ্য ছিল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক উৎস সংকুচিত করা। এ উদ্দেশ্যে রাশিয়ার সরকারি কর্মকর্তা, ব্যাংক, জ্বালানি খাতের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং মস্কোর সামরিক অভিযানকে সহায়তা করা বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়।

    আইনটি ট্রাম্পকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের ক্ষমতাও দিয়েছিল। এর উদ্দেশ্য ছিল রাশিয়ার তেল ও গ্যাসের ওপর এসব দেশের নির্ভরতা কমানো এবং মস্কোর যুদ্ধ পরিচালনার অর্থায়নে চাপ সৃষ্টি করা। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত ছিল।

    আইনটি কার্যকর হলে রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ তৈরি হতো। এর ফলে ভারত ও চীনসহ রাশিয়ার জ্বালানি আমদানিনির্ভর কয়েকটি দেশ ঝুঁকির মুখে পড়েছিল। তবে ট্রাম্পের সাম্প্রতিক নির্বাহী আদেশে আপাতত সেই শুল্ক আরোপের পথ স্থগিত রাখা হয়েছে।
    সূত্র: এনডিটিভি, হোয়াইট হাউস, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সিবিএস নিউজ
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    ডিজিটাল বিনিয়োগ প্রতারণায় ২০২৫ সালে ৭০০ বিলিয়ন ডলার ক্ষতি!

    অক্টোবর 17, 2026
    আন্তর্জাতিক

    দেড় শ বছরের ঐতিহ্য নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বন্ধ হতে চলেছে ঘোড়ার গাড়ি

    অক্টোবর 17, 2026
    বিশ্ব অর্থনীতি

    মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বাড়ছে তেলের দাম, পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ

    অক্টোবর 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.