Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতে সামরিক মহড়ায় ট্যাংকের নিচে চাপা পড়ে দুই সেনা নিহত
    আন্তর্জাতিক

    ভারতে সামরিক মহড়ায় ট্যাংকের নিচে চাপা পড়ে দুই সেনা নিহত

    নিউজ ডেস্কনভেম্বর 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের হরিয়ানা রাজ্যের হিসার জেলায় সামরিক মহড়ার সময় একটি ট্যাঙ্কের নিচে পিষ্ট হয়ে দুই ভারতীয় সেনা সদস্যের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মহড়ার সময় ধুলোর কারণে ট্যাঙ্কচালকের দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।

    গত (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে হিসারের ভোজরাজ গ্রামের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। সে সময় প্রায় ৩২টি ট্যাঙ্ক নিয়ে সামরিক মহড়া চলছিল।

    পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত দুই সেনা ট্যাঙ্কটির সামনে অবস্থান করছিলেন। ধুলোর কারণে চালক তাঁদের দেখতে না পাওয়ায় ট্যাঙ্কটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয় বলে ধারণা করা হচ্ছে।

    ট্যাঙ্কের নিচে পড়ে গুরুতর আহত দুই সেনাকে দ্রুত হিসার মিলিটারি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

    নিহতরা হলেন নায়েক মনীশ কুমার ও নায়েক অঙ্কুশ কুমার। মনীশ উত্তরপ্রদেশের শামলি জেলার বাসিন্দা এবং অঙ্কুশের বাড়ি বদায়ুঁ জেলায়।

    হিসারে সামরিক মহড়ার সময় ট্যাঙ্কের নিচে পিষ্ট হয়ে ২ সেনাসদস্যের মৃত্যু
    হিসারে সামরিক মহড়ার সময় ট্যাঙ্কের নিচে পিষ্ট হয়ে ২ সেনাসদস্যের মৃত্যু। ছবি: সংগৃহীত

    হিসার পুলিশের তদন্তকারী কর্মকর্তা অশোক কুন্ডু জানিয়েছেন, সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করে।

    তাঁর ভাষ্য অনুযায়ী, ২২ নভেম্বর নিহত সেনাদের পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হয় এবং পরে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ময়নাতদন্ত শেষে দুই সেনার মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

    সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ সামরিক মর্যাদায় তাঁদের শেষকৃত্যের ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার বিষয়টি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়েছে।

    দুই সেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছে হিসার পুলিশ। দেশের সেবায় তাঁদের অবদান স্মরণ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে তারা।

    দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধুলোর কারণে ট্যাঙ্কচালকের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি সামনে এলেও তদন্ত শেষ হওয়ার আগে চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইসরায়েলি ধ্বংসযজ্ঞে গাজা ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে: সিইওবিএস

    নভেম্বর 23, 2026
    আন্তর্জাতিক

    ভূগর্ভে নতুন ‘মিসাইল সিটি’, ডুয়াল লঞ্চারের ছবি-ভিডিও দেখিয়ে কী বার্তা দিল ইরান

    নভেম্বর 23, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে মোদির সঙ্গে বালেন্দ্র শাহের বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.