Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভূগর্ভে নতুন ‘মিসাইল সিটি’, ডুয়াল লঞ্চারের ছবি-ভিডিও দেখিয়ে কী বার্তা দিল ইরান
    আন্তর্জাতিক

    ভূগর্ভে নতুন ‘মিসাইল সিটি’, ডুয়াল লঞ্চারের ছবি-ভিডিও দেখিয়ে কী বার্তা দিল ইরান

    নিউজ ডেস্কনভেম্বর 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন এই উৎক্ষেপণ যন্ত্রটি একসাথে দুটি তরল-জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র বহন এবং নিক্ষেপ করতে সক্ষম। ছবি: স্ক্রিনগ্র্যাব ও রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আল-জাজিরা

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অক্ষুণ্ন রয়েছে- এমন বার্তা দিতে নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ এবং আধুনিকায়ন করা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রকাশ্যে এনেছে ইরান।

    সবচেয়ে বেশি নজর কেড়েছে নতুন একটি ডুয়াল-মিসাইল লঞ্চার বা দ্বৈত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এই ব্যবস্থা একই সময়ে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র বহন ও উৎক্ষেপণ করতে পারে।

    রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত ভিডিওতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডারদের একটি বিশাল ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করতে দেখা গেছে। কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গে সারিবদ্ধভাবে রাখা ছিল শত শত ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণযান ও অন্যান্য সামরিক সরঞ্জাম।

    ইরানি কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সংঘাতের পর দেশটির ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতা আরও বাড়ানো হয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধও রয়েছে।

    অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে তেহরানের অর্থনীতির ওপর চাপ বাড়ছে এবং তেল রপ্তানিও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

    একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে নতুন লঞ্চার

    গত তিন দশকে ইরান বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। শনিবার আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শনের সময় নতুন ডুয়াল-মিসাইল লঞ্চারটি সামনে আনা হয়।

    রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্রবিষয়ক শাখা তাদের আধুনিকায়ন করা বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শন করেছে।

    এর মধ্যেই ছিল নতুন লঞ্চারটি। এটি একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র বহন এবং উৎক্ষেপণের জন্য তৈরি।

    আইআরআইবির দাবি, এসব ক্ষেপণাস্ত্র উল্লম্বভাবে উৎক্ষেপণ করা যায় এবং উড্ডয়নের সময় দিক পরিবর্তনের সক্ষমতা রয়েছে। ফলে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বাড়তে পারে।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও দাবি করেছে, দেশটির সর্বশেষ প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা, নির্ভুলতা ও দিকনির্দেশনা প্রযুক্তির উন্নতি ঘটেছে। এগুলো পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের জিপিএস ব্যবস্থার ওপরও নির্ভর করতে হয় না।

    কয়েক কিলোমিটার সুড়ঙ্গের ভেতর ‘মিসাইল সিটি’

    ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গত ১০ নভেম্বর আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্রবিষয়ক শাখা নতুন একটি ভূগর্ভস্থ সামরিক স্থাপনা তৈরির ঘোষণা দেয়। পরে সেটিই পরিদর্শন করেন ওয়াহিদি।

    তাসনিমের ভাষ্য অনুযায়ী, ইরান এমন ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো নির্মাণ করছে, যেখানে বড় ধরনের বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও অস্ত্র সংরক্ষণ ও উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হবে।

    আইআরজিসির দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনের বিভিন্ন কারখানাও ভূপৃষ্ঠ থেকে সরিয়ে ভূগর্ভে নেওয়া হয়েছে। এর ফলে প্রতিপক্ষ হামলা চালালেও উৎপাদন পুরোপুরি থামানো কঠিন হবে।

    শনিবার আইআরআইবিতে প্রচারিত ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ এবং সেখানে শত শত ক্ষেপণাস্ত্র ও লঞ্চার দেখা গেছে। এর মধ্যে একসঙ্গে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম নতুন ব্যবস্থাটিও রয়েছে।

    তবে আল জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সারদার জানিয়েছেন, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এসব দৃশ্য ঠিক কখন ধারণ করা হয়েছে, তা পরিষ্কার নয়।

    তাঁর মতে, ভিডিও প্রকাশের মাধ্যমে আইআরজিসি মূলত বাইরের বিশ্বকে দেখাতে চাইছে যে তাদের গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্রের ঘাটতি নেই এবং নতুন যুদ্ধ শুরু হলে এসব সক্ষমতা ব্যবহার করা সম্ভব।

    তবে তিনি এটিকে সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি প্রচারণা ও প্রতিরোধমূলক বার্তার অংশ হিসেবেও দেখছেন।

    শুধু ক্ষেপণাস্ত্র নয়, ভূগর্ভে কাঁচামালও

    বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির জননীতি বিভাগের ফেলো রামি খৌরির মতে, এসব ভূগর্ভস্থ ঘাঁটিতে শুধু প্রস্তুত ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাখা হয় না।

    অস্ত্র তৈরির প্রয়োজনীয় যন্ত্রাংশ, কাঁচামাল এবং রাসায়নিক উপাদানও সেখানে মজুত রাখা সম্ভব।

    খৌরি বলেন, ইরান কয়েক দশক ধরেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই দেশটির হাতে প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণের উল্লেখযোগ্য মজুত থাকার সম্ভাবনাও রয়েছে।

    তাঁর মতে, তেহরান দেখাতে চাইছে যে নিষেধাজ্ঞা এবং সামরিক চাপের মধ্যেও দীর্ঘ সময় সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

    কেন এখন শক্তি দেখাচ্ছে তেহরান

    লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক প্রভাষক রব গেইস্ট পিনফোল্ডের মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের ফলও ইরানের সামরিক অবস্থান প্রদর্শনে আত্মবিশ্বাস বাড়িয়েছে।

    ওই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খেয়েছে এবং ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে।

    পিনফোল্ডের বিশ্লেষণ অনুযায়ী, এতে তেহরানের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে ওয়াশিংটনের জন্য যুদ্ধ আরও বিস্তৃত করা রাজনৈতিকভাবে আগের তুলনায় কঠিন হয়ে পড়েছে।

    অন্যদিকে খৌরি মনে করেন, সামরিক প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও পাল্টা আঘাত হানার রাজনৈতিক ইচ্ছা প্রকাশের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিরুৎসাহিত করতে চাইছে ইরান।

    তাঁর ভাষ্য অনুযায়ী, তেহরানের মূল বার্তা হলো—ইরানের হাতে এমন অস্ত্র রয়েছে যা প্রতিপক্ষের প্রতিরক্ষাব্যবস্থা অতিক্রম করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

    সামরিক শক্তির প্রদর্শনের আড়ালে অর্থনৈতিক চাপ

    সামরিক সক্ষমতা দেখালেও ইরান একই সময়ে বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে রয়েছে।

    যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর কার্যক্রম এবং তেল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। পিনফোল্ডের মতে, ইরানের অর্থনীতি এরই মধ্যে মন্দার মধ্যে রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার ঝুঁকি আছে।

    তাঁর দাবি, বর্তমানে ইরানের তেল রপ্তানির পরিমাণ অত্যন্ত সীমিত হয়ে পড়েছে।

    ফলে নতুন ‘মিসাইল সিটি’ ও ডুয়াল-মিসাইল লঞ্চারের প্রকাশকে শুধু নতুন অস্ত্র প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে না। এটি একই সঙ্গে ইরানের প্রতিরোধ সক্ষমতার বার্তা, প্রতিপক্ষকে সতর্ক করা এবং যুদ্ধ ও অর্থনৈতিক চাপের মধ্যেও সামরিক শক্তি ধরে রাখার দাবি তুলে ধরার প্রচেষ্টা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইসরায়েলি ধ্বংসযজ্ঞে গাজা ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে: সিইওবিএস

    নভেম্বর 23, 2026
    আন্তর্জাতিক

    ভারতে সামরিক মহড়ায় ট্যাংকের নিচে চাপা পড়ে দুই সেনা নিহত

    নভেম্বর 23, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে মোদির সঙ্গে বালেন্দ্র শাহের বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.