Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় মোদি দ্বিতীয়
    আন্তর্জাতিক

    এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় মোদি দ্বিতীয়

    নিউজ ডেস্কনভেম্বর 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অর্থনৈতিক সম্ভাবনা, কূটনৈতিক প্রভাব, প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের মূল্যায়নে এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত।

    অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’-এ ভারত ৪০ দশমিক ৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটির স্কোর আগের বছরের তুলনায় ০ দশমিক ৫ পয়েন্ট বেড়েছে।

    সূচকে ভারতের ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। যুক্তরাষ্ট্রের স্কোর ৭৮ দশমিক ৯ এবং চীনের ৭৩ দশমিক ৬। লোয়ি ইনস্টিটিউট বলছে, ভারত ২০২৬ সালে ‘মেজর পাওয়ার’ হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করেছে।

    মোদি দ্বিতীয় কার্যকর আঞ্চলিক নেতা

    প্রতিবেদনে এশিয়ার আঞ্চলিক নেতাদের কার্যকারিতার মূল্যায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে। তাঁর ওপরে রয়েছেন শুধু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

    লোয়ি ইনস্টিটিউটের দক্ষিণ-পূর্ব এশিয়া কর্মসূচির পরিচালক ও এশিয়া পাওয়ার ইনডেক্স প্রকল্পের প্রধান ড. হান্টার মার্সটন বলেন, ভারতের প্রভাব বেড়েছে এবং দেশটি ৪০ দশমিক ৫ স্কোর নিয়ে প্রধান শক্তি হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেছে। তাঁর মতে, ২০১৮ সালে সূচকটি চালু হওয়ার পর চীনের সঙ্গে ভারতের ক্ষমতার ব্যবধান এখন সবচেয়ে কম।

    তবে লোয়ির তথ্য অনুযায়ী, সামগ্রিক ক্ষমতায় চীন এখনো ভারতের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে।

    আট সূচকের পাঁচটিতে উন্নতি

    লোয়ি ইনস্টিটিউট ২৭টি দেশ ও ভূখণ্ডকে ১৩১টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করেছে। সামগ্রিক ক্ষমতা নির্ধারণে অর্থনৈতিক সক্ষমতা, সামরিক সক্ষমতা, স্থিতিস্থাপকতা, ভবিষ্যৎ সম্পদ, অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রভাব এবং সাংস্কৃতিক প্রভাব—এই আটটি প্রধান ক্ষেত্র বিবেচনায় নেওয়া হয়েছে।

    ২০২৬ সালে আটটি প্রধান সূচকের মধ্যে পাঁচটিতে ভারতের স্কোর বেড়েছে। সাংস্কৃতিক প্রভাবে সবচেয়ে বেশি ২ দশমিক ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। প্রতিরক্ষা নেটওয়ার্কে ২ দশমিক ২ পয়েন্ট, ভবিষ্যৎ সম্পদে ১ দশমিক ১ পয়েন্ট এবং সামরিক সক্ষমতায় ০ দশমিক ৫ পয়েন্ট অগ্রগতি হয়েছে।

    অন্যদিকে অর্থনৈতিক সক্ষমতায় ০ দশমিক ৭ পয়েন্ট, কূটনৈতিক প্রভাবে ০ দশমিক ৫ পয়েন্ট এবং স্থিতিস্থাপকতায় সামান্য অবনতি হয়েছে।

    প্রতিরক্ষা ও সাংস্কৃতিক প্রভাবে অগ্রগতি

    দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির কারণে ভারতের প্রতিরক্ষা নেটওয়ার্ক শক্তিশালী হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই সূচকে ভারত নবম অবস্থানে রয়েছে।

    ভারতের সাংস্কৃতিক প্রভাবও বেড়ে ৪৩ দশমিক ৮ পয়েন্টে পৌঁছেছে। তথ্যপ্রবাহ, সাংস্কৃতিক উপস্থিতি এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিই এই উন্নতির পেছনে ভূমিকা রেখেছে।

    কূটনৈতিক প্রভাবের স্কোর কিছুটা কমলেও এটি ভারতের অন্যতম শক্তিশালী ক্ষেত্র হিসেবে রয়ে গেছে। লোয়ির মূল্যায়নে, এমন এক বছরে ভারত এই অবস্থান ধরে রাখতে পেরেছে, যখন এশিয়ার বহু দেশের কূটনৈতিক প্রভাব কমেছে।

    কিছু দুর্বলতাও রয়েছে

    তবে প্রতিবেদনে ভারতের জন্য কয়েকটি নেতিবাচক দিকও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে রুপির দরপতন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থনীতি পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতীয় বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়া।

    মোদির নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মূল্যায়নও আগের তুলনায় কিছুটা নেমেছে। উপসাগরীয় অঞ্চলের সংঘাতের সময় ভারতের তুলনামূলক কম কূটনৈতিক উপস্থিতিকে এর একটি কারণ হিসেবে উল্লেখ করেছে লোয়ি ইনস্টিটিউট।

    তারপরও গবেষণা প্রতিষ্ঠানটির মূল্যায়ন হলো, এশিয়ার অন্য অনেক দেশের তুলনায় ভারতের সামনে ভবিষ্যতে প্রভাব বাড়ানোর সুযোগ আরও বিস্তৃত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইসরায়েলি ধ্বংসযজ্ঞে গাজা ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে: সিইওবিএস

    নভেম্বর 23, 2026
    আন্তর্জাতিক

    ভূগর্ভে নতুন ‘মিসাইল সিটি’, ডুয়াল লঞ্চারের ছবি-ভিডিও দেখিয়ে কী বার্তা দিল ইরান

    নভেম্বর 23, 2026
    আন্তর্জাতিক

    ভারতে সামরিক মহড়ায় ট্যাংকের নিচে চাপা পড়ে দুই সেনা নিহত

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.