Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলি সামরিক বাহিনীতে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড
    আন্তর্জাতিক

    ইসরায়েলি সামরিক বাহিনীতে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড

    নিউজ ডেস্কনভেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নিহত সহযোদ্ধাদের জন্য ইসরায়েলি সেনার শোক। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মরত ২৩ জন সদস্য আত্মহত্যা করেছেন। ২০১০ সালের পর দেশটির সামরিক বাহিনীতে এটিই সর্বোচ্চ বার্ষিক আত্মহত্যার সংখ্যা। সূত্র: মিডল ইস্ট আই

    একই সময়ে সামরিক বাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পরপরই অন্তত আরও ১৭ জন সাবেক সেনা আত্মহত্যা করেছেন। সব মিলিয়ে কর্মরত ও সদ্য সাবেক সেনাদের মধ্যে আত্মহত্যাকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।

    সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

    প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রবণতা শুধু সামরিক বাহিনীতেই সীমাবদ্ধ নয়। ২০২৬ সালে ইসরায়েলের পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।

    ৭ অক্টোবরের পর ৭৩ সেনা ও কর্মকর্তা

    ইসরায়েলি সামরিক বাহিনীর সরকারি তথ্যের বরাতে হারেৎজ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নেতৃত্বাধীন হামলার পর থেকে এখন পর্যন্ত ৭৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

    তবে যুদ্ধসংশ্লিষ্ট আত্মহত্যার প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

    কারণ, সামরিক বাহিনীর সরকারি তালিকায় কেবল কর্মরত অবস্থায় মারা যাওয়া সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়। বাহিনী থেকে অব্যাহতির পর আত্মহত্যা করা সাবেক সেনারা এই হিসাবের বাইরে থাকেন।

    ফলে যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট মানসিক স্বাস্থ্যসংকটের পূর্ণ চিত্র সরকারি পরিসংখ্যানে ধরা নাও পড়তে পারে।

    ‘মানসিক চাপ ও চরম অবসাদ নজিরবিহীন’

    হাইফা বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্যবিষয়ক এক শিক্ষাবিদ হারেৎজকে বলেছেন, দীর্ঘদিনের যুদ্ধ ও সামরিক অভিযানে অংশ নেওয়া সেনাদের মধ্যে মানসিক চাপ এবং চরম অবসাদের মাত্রা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।

    তাঁর আশঙ্কা, আগামী কয়েক বছর আত্মহত্যার হারের দিক থেকে ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত সংকটপূর্ণ হয়ে উঠতে পারে।

    দীর্ঘমেয়াদি যুদ্ধ, বারবার সামরিক মোতায়েন, হতাহত সহকর্মীদের অভিজ্ঞতা এবং যুদ্ধক্ষেত্র থেকে ফিরে স্বাভাবিক জীবনে মানিয়ে নেওয়ার সমস্যাকে সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর বাড়তি চাপের কারণ হিসেবে দেখা হচ্ছে।

    বিশেষজ্ঞদের মতে, কর্মরত সদস্যদের পাশাপাশি বাহিনী থেকে অব্যাহতি পাওয়া সাবেক সেনাদের মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ ও সহায়তার আওতায় আনা জরুরি। কারণ সামরিক দায়িত্ব শেষ হওয়ার পরও যুদ্ধের মানসিক প্রভাব অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন থেকে যেতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইয়েমেনে বাড়ছে মানবিক সংকট, ৪ মাসেই বাস্তুচ্যুত সাড়ে তিন লাখেরও বেশি মানুষ

    নভেম্বর 24, 2026
    বিশ্ব অর্থনীতি

    স্মার্টফোনের বাজারে রেকর্ড পতন, চলতি বছর বিক্রি কমছে ১২ শতাংশ

    নভেম্বর 24, 2026
    আন্তর্জাতিক

    হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    ইয়েমেনে বাড়ছে মানবিক সংকট, ৪ মাসেই বাস্তুচ্যুত সাড়ে তিন লাখেরও বেশি মানুষ

    আন্তর্জাতিক নভেম্বর 24, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.