Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গিনেস বুকে হ্যাটট্রিক করলেন ইরানের ‘চুম্বক পুরুষ’
    আন্তর্জাতিক

    গিনেস বুকে হ্যাটট্রিক করলেন ইরানের ‘চুম্বক পুরুষ’

    এফ. আর. ইমরানজুলাই 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আবুল ফজল মোখতারীর শরীরে লেগে আছে চামচ। ছবি : সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চামচ, পাথর, কাঠ এমনকি গিটার- সবকিছুই যেন আকর্ষণ করে ইরানের এক ব্যতিক্রমী ব্যক্তিকে। শরীরে এমন বৈশিষ্ট্যের জন্যই তিনি পেয়েছেন ‘চুম্বক পুরুষ’ উপাধি এবং গড়েছেন তিন-তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ইরানের আবুল ফজল মোখতারী সম্প্রতি নিজের শরীরে ৯৬টি চামচ লাগিয়ে বিশ্ব রেকর্ডে তৃতীয়বারের মতো নাম লেখান।

    তার এ ব্যতিক্রমী ক্ষমতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মোখতারীর মুখ, বুক ও পেটের ওপর লেগে রয়েছে অসংখ্য চামচ। তিনি জানান, শৈশব থেকেই তার শরীরে বস্তু আটকে রাখার এই অদ্ভুত ক্ষমতা রয়েছে।

    মোখতারী বলেন, এক চিকিৎসক তাকে একবার জানিয়েছিলেন, তার শরীরে ইলেকট্রনের সঞ্চালন ভিন্ন রকম। এই বৈশিষ্ট্যের কারণে তিনি আশপাশের বস্তুকে ইলেকট্রন সরবরাহ করেন, ফলে চামচ বা অন্যান্য বস্তু তার শরীরে আটকে থাকে।

    তিনি আরো জানান, পোশাক না পরলে বা শরীর খোলা রাখলে তার এই ক্ষমতা আরো বৃদ্ধি পায়। এ জন্য রেকর্ড গড়ার সময় সাধারণত তিনি নিজেকে খোলা অবস্থায় রাখেন।

    গিনেস বুকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২ সালে মোখতারী প্রথমবার নিজের শরীরে ৮৫টি চামচ লাগিয়ে রেকর্ড গড়েন। পরের বছর তিনি সেই রেকর্ড ভেঙে ৮৮টি চামচ যুক্ত করেন। সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারিতে নিজের রেকর্ড আবারো ভেঙে ৯৬টি চামচ শরীরে যুক্ত করে তৃতীয়বারের মতো গিনেস বুকে নাম লেখান।

    তার এই অদ্ভুত ক্ষমতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময়ের পাশাপাশি তৈরি হয়েছে আলোচনার ঝড়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালিতে টোল ইস্যুতে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ৬ দেশের

    এপ্রিল 29, 2026
    আন্তর্জাতিক

    ‘ইরান যুদ্ধে জয় আমাদের’—মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি

    এপ্রিল 29, 2026
    মতামত

    ইসরায়েলি দখলদারিত্বে ব্রিটেনের ভূমিকা, ফিলিস্তিনে তাদের অপরাধ স্বীকার করতে হবে

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.