Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তদন্ত করতে ট্রাম্পের চাপ বৃদ্ধি
    আন্তর্জাতিক

    রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তদন্ত করতে ট্রাম্পের চাপ বৃদ্ধি

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ট্রাম্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। তিনি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নির্দেশ দিয়েছেন রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আরও কঠোর তদন্ত চালানোর জন্য।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ডিকে উদ্দেশ্য করে লিখেছেন, “আমরা আর দেরি করতে পারি না। এটি আমাদের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে।” তিনি সাবেক এফবিআই প্রধান জেমস কোমি, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফের বিরুদ্ধে তদন্ত দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

    ডেমোক্র্যাট নেতারা ট্রাম্পের এ সিদ্ধান্তকে একনায়কতন্ত্রের পথে যাত্রা হিসেবে আখ্যায়িত করেছেন। সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার বলেন, “বিচার বিভাগ সব সময়ই নিরপেক্ষ ছিল। কিন্তু প্রেসিডেন্ট এটিকে তার রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।”

    ট্রাম্পের এ মন্তব্য এসেছে ফেডারেল প্রসিকিউটর এরিক সিবার্টের পদত্যাগের একদিন পর। সিবার্ট লেটিশিয়া জেমসের বিরুদ্ধে বন্ধক জালিয়াতির অভিযোগে মামলা না করার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ট্রাম্প অবশ্য দাবি করেছেন, তিনি সিবার্টকে বরখাস্ত করেছেন কারণ সেখানে একটি গুরুত্বপূর্ণ মামলা যথাযথভাবে এগোয়নি। এরপর তিনি পাম বন্ডিকে প্রশংসা করে নতুন প্রসিকিউটর লিন্ডসে হ্যালিগানকে নিয়োগ দিতে বলছেন, যাতে তদন্ত দ্রুত এগোতে পারে।

    বিবিসি উল্লেখ করে, ১৯৭০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রেসিডেন্টের প্রভাবমুক্ত স্বাধীনতা বজায় রাখার চেষ্টা করছে। তবে ট্রাম্প বারবার এ প্রথা ভেঙেছেন। প্রথম মেয়াদে তিনি অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করেন, এবং ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির মিথ্যা দাবি মানতে অস্বীকার করায় দ্বিতীয় অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার পদত্যাগ করেন।

    ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময়ও রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। এতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনও আছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ট্রাম্পের নতুন উড়োজাহাজ নিয়ে কেন উঠছে নিরাপত্তার প্রশ্ন?

    জুলাই 27, 2026
    আন্তর্জাতিক

    ‘আমি নিউইয়র্কে আসব’—মামদানিকে কড়া জবাব নেতানিয়াহুর

    জুলাই 27, 2026
    আন্তর্জাতিক

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

    জুলাই 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.