Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিউইয়র্ক সম্মেলনে গাজা নিয়ন্ত্রণকারীদের অস্ত্র সমর্পণের আহ্বান
    আন্তর্জাতিক

    নিউইয়র্ক সম্মেলনে গাজা নিয়ন্ত্রণকারীদের অস্ত্র সমর্পণের আহ্বান

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস ও এর মিত্র সংগঠনগুলোকে অস্ত্র সমর্পণ করতে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নিউইয়র্কে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ভিডিওবার্তায় তিনি এই আহ্বান জানান।

    জাতিসংঘ সদর দপ্তরে সোমবার আয়োজিত এই সম্মেলন আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। উদ্দেশ্য ছিল ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান এবং আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধানের পথ সুগম করা। অধিকাংশ জাতিসংঘ সদস্য এতে অংশ নিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মেলন বয়কট করে।

    প্রেসিডেন্ট আব্বাস ভিসা না পাওয়ায় সরাসরি অংশ নিতে পারেননি, তবে ভিডিও বার্তায় বক্তব্য পাঠান। তিনি বলেন, “হামাস ও তার মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে। আমরা চাই একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র, যেখানে সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র থাকবে না, একটি বৈধ নিরাপত্তা বাহিনী থাকবে এবং রাষ্ট্র আইনের অধীনে পরিচালিত হবে।”

    তিনি আরও জানান, গাজার যুদ্ধ শেষ হলে ফিলিস্তিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। যুদ্ধবিরতি ঘোষণার তিন মাসের মধ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, যার প্রধান কাজ হবে অন্তর্বর্তী সংবিধানের আলোকে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন আয়োজন।

    বর্তমানে পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ক্ষমতায় রয়েছে। এটি স্বাধীনতাকামী দল ও সংগঠনগুলোর জোট, যার মধ্যে সবচেয়ে বড় দল ফাতাহ। আব্বাস একইসঙ্গে পিএ এবং ফাতাহ উভয়েরই প্রেসিডেন্ট।

    গাজায় একসময় ফাতাহ ক্ষমতাসীন ছিল। তবে ২০০৬ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর ২০০৭ সালের মধ্যে হামাস উপত্যকা থেকে ফাতাহকে বিতাড়িত করে। এরপর প্রায় ১৯ বছর ধরে গাজার নিয়ন্ত্রণ ধরে রেখেছে হামাস।

    ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার নেতৃত্ব দেয় হামাস, যেখানে নিহত হয় প্রায় ১ হাজার ২০০ মানুষ এবং ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। ওই হামলার পর থেকেই ইসরায়েল গাজায় অভিযান চালায়। দীর্ঘ প্রায় দুই বছর ধরে চলা এ অভিযানে এখন পর্যন্ত ৬৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, রবিবার আনুষ্ঠানিকভাবে এ অভিযান সমাপ্ত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ১৫ দিনে ২০০ মার্কিন সেনা নিহতের দাবি ইরানের

    জুলাই 26, 2026
    আন্তর্জাতিক

    ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে পাল্টা হুমকি তেহরানের

    জুলাই 26, 2026
    আন্তর্জাতিক

    ‘এখনই রাজনীতিতে নয়, ককরোচদের যেতে হবে বহুদূর’

    জুলাই 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.