Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিম্নচাপের প্রভাবে ডুবল কলকাতা নগরী, নিহত ৫
    আন্তর্জাতিক

    নিম্নচাপের প্রভাবে ডুবল কলকাতা নগরী, নিহত ৫

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: এনডিটিভি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রাতভর টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে শহরের রেল, মেট্রো ও বিমান চলাচলেও মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। দুর্গাপূজার ঠিক আগমুহূর্তে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে নগরজুড়ে।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এনডিটিভি জানিয়েছে, টানা বৃষ্টিতে পৃথক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজিনগর, গড়িয়াহাট ও ইকবালপুর এলাকায় এসব ঘটনা ঘটে। এলাকাগুলো মূলত কলকাতার মধ্য ও দক্ষিণ অংশে অবস্থিত।

    শহরের দক্ষিণ ও পূর্বাঞ্চল ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কলকাতা পৌরসভার তথ্য অনুযায়ী, গড়িয়া কামদাহারিতে কয়েক ঘণ্টার মধ্যে ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যোধপুর পার্কে ২৮৫ মিমি, কালিঘাটে ২৮০ মিমি, তোপসিয়ায় ২৭৫ মিমি এবং বালিগঞ্জে ২৬৪ মিমি বৃষ্টি নথিভুক্ত হয়েছে।

    প্রবল বৃষ্টিতে বহু নিম্নাঞ্চলের ঘরে পানি ঢুকে পড়েছে, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হয়েছে। উপকণ্ঠের রেল ও মেট্রো সেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাবদ্ধতার কারণে বেশ কিছু স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

    আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলেই এই বৃষ্টিপাত হচ্ছে এবং আরও কয়েকদিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

    এদিকে, দুর্গাপূজাকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপে যে মাসব্যাপী প্রস্তুতি চলছিল, তার ওপরও প্রভাব পড়ছে। প্রচণ্ড বৃষ্টিতে অনেক মণ্ডপ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

    বিমানবন্দরে যাতায়াতেও দুর্ভোগ তৈরি হয়েছে। জলাবদ্ধতার কারণে বিমানবন্দরগামী যাত্রীদের দেরিতে পৌঁছাতে হচ্ছে। ফ্লাইট বিলম্বের আশঙ্কায় এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো ইতোমধ্যেই ভ্রমণ সতর্কতা জারি করেছে।

    এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অবিরাম বৃষ্টির কারণে কলকাতা থেকে আসা-যাওয়ার ফ্লাইটে বিলম্ব হতে পারে। যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইন্ডিগোও জানিয়েছে, প্রবল বর্ষণ ও বজ্রঝড়ে বিমানবন্দর যাতায়াত ধীরগতির হতে পারে, তবে মাটিতে যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

    রাতভর এই বর্ষণের জেরে শুধু কলকাতাবাসী নয়, দুর্গাপূজা উপলক্ষে শহরে আগত বহিরাগত যাত্রীদেরও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ইসরায়েলি বসতিগুলোর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, দ্বি-রাষ্ট্র সমাধান কি মৃত?

    সেপ্টেম্বর 10, 2026
    আন্তর্জাতিক

    ইইউ বাজেট থেকে শত শত বিলিয়ন ইউরো কাটার দাবি জার্মানির

    সেপ্টেম্বর 10, 2026
    আন্তর্জাতিক

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে এবং গ্যাসের দাম কমবে: ট্রাম্প

    সেপ্টেম্বর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.